নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 105 ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] এর শাহাদাত বরণের পরবর্তী ফেতনা থেকে উসামা [রাদিয়াল্লাহু আনহু] নিজেকে সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রম থেকে দূরে রাখেন। অতঃপর তিনি দামেস্কের নিকটবতী এক এলাকায় বসবাস করতে থাকেন। এবং সেখান থেকে মাদীনায় ফিরে এসে জুর্ফ নামক স্থানে ৬১ বছর বয়সে ৫৪ হিজরীতে মৃত্যুবরণ করেন। এবং তাঁকে মাদীনায় দাফন করা হয়। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কোন মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী কোন অমুসলিম ব্যক্তি হতে পারবে না। আর কোন অমুসলিম ব্যক্তিও কোন মুসলিম ব্যক্তির উত্তরাধিকারী হতে পারবে না। তাতে কোন অমুসলিম ব্যক্তি উত্তরাধিকারের সম্পদ বন্টনের পূর্বে ইসলাম গ্রহণ করুক বা না করুক । আর এটাই হলো মুসলিম ওলামাদের অধিকাংশের মত। আর এটাই হলো সঠিক বিষয় । অনুরূপ মুর্তাদেরও বিধান। অর্থাৎ কোন মুর্তাদ মুসলিমের উত্তরাধিকারী হতে পারবে না, আর কোন মুসলিমও মুর্তাদের উত্তরাধিকারী হতে পারবেনা । ২। আবার কতকগুলি আলেমের মতে মুসলিম ব্যক্তি কাফেরের উত্তরাধীকারী হতে পারবে, আর এর বিপরীত হতে পারবেনা । অর্থাৎ কোন অমুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির উত্তরাধীকারী হতে পারবে না। তবে যদি সেই অমুসলিম ব্যক্তিটি উত্তরাধীকার বন্টনের
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।