নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড is নিকটবর্তী হতে সক্ষম হয়েছিলেন এবং তাঁর সমন্নিধ্য লাভ করেছিলেন। এই মহাসাহাবী অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত বিচক্ষণ ছিলেন; তাই সমস্ত কার্যক্রম সঠিক পন্থায় তিনি সম্পাদন করতেন। সকল প্রকার কলুষ বিষয় হতে তিনি মুক্ত ছিলেন। সকল মানুষের কাছে তিনি অতি প্রিয় ছিলেন। এবং আল্লাহরও তিনি সঠিক ভক্ত ছিলেন। তাই তাকে অল্প বয়সে যখন তার বয়স বিশ বছরে উপনীত হয় নি, তখনই আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাকে একটি যুদ্ধে সৈন্যদের সেনাপতি হিসেবে নিয়োগ করেছিলেন। এবং সেই সৈন্যদের মধ্যে ছিলেন আবু বাকর, ওমার এবং আনসার ও মুহাজিরদের বড়ো বড়ো নেতাগণ। সেই সেনাবাহিনী মাদীনা শহর থেকে বের হওয়ার পূর্বেই আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] মৃত্যুবরণ করেন। অতঃপর আবু বাকর [রাদিয়াল্লাহু আনহু] সেই সেনাবাহিনীকে উসামা [রাদিয়াল্লাহু আনহু] এর নেতৃত্বে প্রেরণ করেন। এবং আবু বাকর [রাদিয়াল্লাহু আনহু] ওমার [রাদিয়াল্লাহু আনহু] কে মাদীনায় তার সাথে রেখে যাওয়ার জন্য উসামা [রাদিয়াল্লাহু আনহু] এর কাছ থেকে অনুমতি গ্রহণ করেন। উসামা [রাদিয়াল্লাহু আনহু] এর নেতৃত্বে এই সেনাবাহিনী জয়লাভ করে নিরাপদে যুদ্ধলব্ধ বা গানীমাতের মালসহ ফিরে আসেন। তার বৰ্ণিত হাদীসের সংখ্যা হলো ১১৮ টি।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।