11110://191717101-0101017895-00117 এই পাঠের শেষভাগে যার মাধ্যমে পঞ্চম পারায় সমাপ্তি ঘটেছে তা হচ্ছে আল্লাহর গুণ, বান্দার সাথে তার সম্পর্ক এবং পথন্রষ্ট ও অপরাধী লোকদের শাস্তি দেয়ার মতো হেকমত সম্পর্কিত প্রভাব বিস্তারকারী মর্মার্থ বর্ণনা করা। আল্লাহর জন্যে তার সৃষ্টি জীবকে শাস্তি দেয়ার কোনো প্রয়োজন নেই যদি তারা ঈমান আনে ও তার কৃতজ্ঞতা প্রকাশ করে। “তোমাদের আযাব দিয়ে আল্লাহ তায়ালা কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকো । আর আল্লাহ তায়ালা হচ্ছেন সমুচিত মূল্য দানকারী, সর্বজ্ঞ ।” এই বর্ণনা সতিই আশ্চর্যজনক, যা অন্তরকে আল্লাহর করুণা ও মানুষের শাস্তি দেয়া থেকে তার মুখাপেক্ষিতার অনুপ্রেরণা দান করে। অবশ্য যদি মানবজাতি তার বিধানের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং এ তার মর্যাদা রক্ষা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তারাই কুফুরী ও আল্লাহর নেয়ামতের অস্বীকারের মাধ্যমে এবং যমীন ও জীবনে বিপর্যয় সৃষ্টির মাধ্যমে নিজেদের জন্যে শাস্তি ক্রয় করেছে। এভাবেই সূরার এই অংশটি সূরার মূল্য উদ্দেশ্য ও লক্ষ্যকে সন্নিবেশিত করেছে যা ইতিপূর্বে আমি সংক্ষেপে বর্ণনা করেছি। পরবর্তীতে প্রত্যেক আয়াতের ব্যাখ্যায় তার বিস্তারিত আলোচনা আসছে।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।