Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-/0101017895-00117 যাকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছিলো । অতপর যখন এই অপরাধের বিপক্ষে এবং ইহুদীর সপক্ষে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তখন আল্লাহর পক্ষ থেকে ইহুদীকে নির্দোষ বলে আয়াত নাধিল হয়। এর সাথে ইহুদীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের চক্রান্ত করেছে তারও বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে উন্লেখ্য এই যে, আল্লাহ তায়ালা প্রদত্ত ইসলামী ইনসাফ ও ন্যায় বিচার হচ্ছে সেই ইনসাফ- যা ভালোবাসা অথবা শত্রুতার দ্বারা কখনো প্রভাবিত হয় না। এটা হচ্ছে এমন এক উঠুস্তর যেখানে মানব জাতি একটি উচু বিধানের ছায়াতলে আসা ছাড়া পৌছাতে সক্ষম হয় না। নবম পাঠে যে সমস্ত জিনিসের বর্ণনা এসেছে তা হচ্ছে শেরেক কুসংস্কারসমূহ এবং ঘৃণ্য চিন্তা চেতনা এবং তার শ্রষ্ট প্রভাব । এর সাথে আবার আল্লাহর ইনসাফ থেকে অবাস্তব কিছু আশা করা। এটা অহেতুক আশা এবং কল্পনার ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে বিনিময় ও প্রতিদান প্রতিষ্ঠিত করা এবং এ কথা নিশ্চিত করা যে, একমাত্র ইসলামই দ্বীন এবং এটিই ইবরাহীম (আ.)-এর মিল্লাত। ৃ দশম পাঠে নারী ও তাদের অধিকার, এতীমদের অধিকার এবং অসহায় দুর্বলদের অধিকারসমূহের পূর্ণ আলোচনা এসেছে। ইতিপূর্বে তার আলোচনা সূরার শুরুতেও একবার করা হয়েছে। এর সাথে আরো যে সমস্ত বিষয় এখানে আলোচিত হয়েছে তা হচ্ছে, স্ত্রী অবাধ্য হলে স্বামীর পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হবে তার বর্ণনা, স্ত্রীদের সাথে জীবন যাপন করার ক্ষেত্রে কাম্য ন্যায়বিচারের সীমা বর্ণনা করা, যাকে ছাড়া জীবন যাপন কখনো শান্তিময় হতে পারে না। যদি কোনো কারণবশত স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি এবং সংশোধন দুক্র হয়ে যায় তখন বিচ্ছিন্ন হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এমন অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই মংগল বলে বিবেচিত হয়। 1 পরিবারের সাথে সংশ্লিষ্ট নানাবিধ নির্দেশের ওপর পর্যালোচনা করা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, এই বিধি বিধান ও নির্দেশাবলীকে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে। আকাশ যমীনে তার মালিকানা এবং উভয়কে নিশ্চিহ করার ক্ষেত্রে তার অসীম ক্ষমতাকে মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত করে। এই জিনিসগুলোর উল্লেখ বিষয়টির গুরুত্পূর্ণ হওয়া এবং তার সম্পর্ক আল্লাহর প্রকৃত সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট হওয়ারই পরিচায়ক । অতপর যখন আল্লাহভীতি মানুষের অন্তরে সৃষ্টি হয় তখন মোমেনদেরকে তাদের জীবনের সর্বক্ষেত্রে নিরং ইনসাফ প্রতিষ্ঠার প্রতি আহ্বান জানানো হয়েছে । আর এ বর্ণনার দ্বারা ক্ষেত্রটি সংকীর্ণ থেকে সুদূরপ্রসারী ক্ষেত্রের দিকে ধাবিত হয়েছে, আর এটাই কোরআনে কারীমের চিরন্তন পদ্ধতি। পরিশেষে আসছে এ অংশের সর্বশেষ পাঠ । তার মধ্যে যে সমস্ত জিনিসের বর্ণনা করা হয়েছে তা হচ্ছে নেফাক ও মোনাফেকদের নিন্দাজ্ঞাপন, মোমেনদের সঠিক ঈমানের প্রতি আহ্বান করা । এখানে মোমেনদেরকে মুসলিম সম্প্রদায় ও তার নেতৃত্ব ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক করা থেকে সতর্ক করা হয়েছে এবং মোনাফেক ও ইসলামের শক্রদের স্বার্থ সংশ্লিষ্ট অথবা সামাজিক সম্পর্কের প্রতি লক্ষ্য রেখে সৌজন্যমূলকভাবে দ্বীনের বিভিন্ন বিষয়ে শৈথিল্য ও অবহেলা প্রদর্শন করা থেকে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। আর এটাকে নেফাকের আলামতসমূহের মধ্যে অন্যতম আলামত বলে দেখানো হয়েছে। মোনাফেকদের স্থান হচ্ছে জাহান্নামের নীচু গহ্বরে, আর একমাত্র মোনাফেকরাই কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে বলে উল্লেখ করা হয়েছে।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।