Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 একটি বর্ণনা, তাদের আচার আচরণের প্রতি বিস্ময় প্রকাশ করা । তাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে গণ্য করা এবং তাদের পরকালের খারাপ পরিণাম ও বেদনাদায়ক শাস্তির ব্যাপারে সতর্ক করা ইত্যাদির বহু কিছু আমরা এখানে দেখতে পাই। চতুর্থ পাঠে আমরা দ্বীনের অর্থ, ঈমানের অর্থ এবং ইসলামের সংজ্ঞার একটি চূড়ান্ত বর্ণনা দেখতে পাই। ইসলামী জীবন ব্যবস্থার প্রকৃতি, আনুগত্য, অনুসরণ এবং একমাত্র আল্লাহ তায়ালা থেকে সিদ্ধান্ত গ্রহণে মুসলমানদের পদ্ধতি, একমাত্র আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন বিধানের কাছে বিচার ফয়সালার জন্যে ধর্না দেয়া আল্লাহর রসূলের নির্দেশের আনুগত্য ও অনুসরণ করার কথা বর্ণনার বিবরণ এখানে রয়েছে। আরো রয়েছে আমানতসমূহ তাদের প্রাপকদের কাছে পৌছে দেয়ার কথা । মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার ফয়সালা করা এবং মানব জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আল্লাহর যমীনে মুসলমানদের দায়িত্ব কর্তব্যের বর্ণনা। ইতিপূর্বে বর্ণিত এ বিষয়গুলো হচ্ছে মূল ঈমান পরিপূর্ণ হওয়ার পূর্বশর্ত । এখানে বিশ্বয় প্রকাশ করা হচ্ছে সে সমস্ত ব্যক্তিদের আচরণের প্রতি, যারা মুখে মুখে ঈমানের দাবী করে, অথচ ঈমানের প্রথম ও প্রধান শর্তকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে না, আর তা হচ্ছে সম্পূর্ণ সত্তৃষ্টচিত্তে মানার উদ্দেশ্যে আল্লাহর এবং তার রসূল, (স.)-এর কাছে বিচার ফয়সালা কামনা করা । যতোক্ষণ পর্যন্ত এই শর্ত কোনো ব্যক্তির জীবনে না পাওয়া যাবে, ততোক্ষণ পর্যন্ত সে মোমেন হতে পারে না । অতপর আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাই, জেহাদের মাধ্যমে ইসলামী জীবন বিধানের হেফাযত করার লক্ষ্যে মুসলমান সম্প্রদায়কে নির্দেশনা দেয়া । মোনাফেক এবং বিলম্বে জেহাদে অংশগ্রহণকারীদের নিন্দা জ্ঞাপন করা জেহাদের সুমহান উদ্দেশ্য লক্ষসমূহ বর্ণনার মাধ্যমে পরিচালিত রাষ্ট্র) থেকে উদ্ধার করে দারুল ইসলাম (ইসলাম পরিচালিত রাষ্ট্র) এ স্থানান্তরিত করার ব্যাপারে উৎসাহিত করা । অতপর তাদেরকে আল্লাহর বিধানের ছায়াতলে জীবন উপভোগ করার সুযোগ দান করা, ভয় ভীতি থেকে অন্তরকে পবিত্র করার লক্ষ্যে আয়ু এবং তাকদীরের সঠিক তত্ব বর্ণনা করাও এর অন্তর্ভুক্ত। এ পাঠের শেষদিকে রসূল (স.)-কে তার অন্য কোনো সাথী না থাকলেও জেহাদ চালিয়ে যাওয়ার জন্যে নির্দেশ করা হয়েছে। কেননা দ্বীন ইসলাম এবং মযবুত আল্লাহরই জীবন বিধান আল্লাহর যমীনে প্রতিষ্ঠা করতে জেহাদের বিকল্প নেই। জেহাদ প্রসংগে আমরা ষষ্ঠ পাঠে ইসলামী বাহিনী, চুক্তিবদ্ধ বাহিনী ও ইসলাম বিরোধী বাহিনীর মাঝে অসংখ্য আন্তর্জাতিক লেন দেনের বর্ণনী দেখতে পাই। এই বিষয়টি শক্তি, কঠোরতা এবং বিজয়ী হওয়ার বিষয়ের সাথেই জড়িত নয়- বরং তা বিভিন্ন বাহিনীর সাথে তার মানবীয় সম্পর্ক সুসংহত রাখার জন্যে তৈরী করা নানাবিধ শাস্তির বিধান প্রতিষ্ঠিত করার অংশ বিশেষ । সপ্তম পাঠে আমরা জান মালের মাধ্যমে জেহাদ করার বর্ণনা দেখতে পাই। আর এই বর্ণনা এসেছে সেসব লোকদের নিন্দা বর্ণনা করার মাধ্যমে । যারা সুপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী ঝান্ডা উডভীয়মান থাকা সত্তেও দারুল কুফুর থেকে তারা হিজরত করে দারুল ইসলামে যাচ্ছে না, বরং সেখানেই অবস্থান করতে চাইছে যেখানে তাদের দ্বীনের আলো ভূলুষ্ঠিত হচ্ছে। এই পাঠে আরো যেসব বর্ণনা এসেছে তা হচ্ছে, মোমেনদেরকে জেহাদ প্রচেষ্টা চালিয়ে যাওয়া, শক্রদের পিছু ধাওয়া করা এবং তাদের হুংকারে দুর্বলতা প্রকাশ না করার প্রতি উৎসাহিত করা। মোমেন এবং কাফেরদের প্রকৃত অবস্থান এবং উভয় পক্ষের ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা ও পরিণাম বর্ণনা করাও এর অন্তর্ভূক্ত ।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।