11110://1591717101-0101017895-00117 অবস্থান করছে- আল্লাহর দ্বীনে নয়। তারা সে ব্যক্তির জীবন বিধানানুসারে জীবন পরিচালনা করছে, আল্লাহর প্রদত্ত জীবন বিধানানুসারে নয় । এক্ষেত্রে মূল আলোচ্য বিষয় হচ্ছে, প্রভুত্ব ও তার বৈশিষ্ট্যসমূহ। দ্বীন এবং তার ব্যাখ্যা, ঈমান এবং তার পরিধি, বিশ্ব জুড়ে যারা নিজেদেরকে মোমেন এবং মুসলমান হিসেবে দাবী করছে, তাদের দেখা উচিত তারা হালাল হারামের ব্যাপারে, আল্লাহর প্রতুত্ সার্বভৌমত্ব ও জীবন বিধান এর কোন পর্যায়ে অবস্থান করছে। আমরা এখানে সুরা আন নেসার এ খন্ডে অবস্থান করছি। এই খন্ডটি সূরার অধিকাংশ উদ্দেশ্য লক্ষ্য এবং আলোচ্য বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। এর প্রতি আমি চতুর্থ খন্ডের শুরুতে সংক্ষিপ্ত ইংগিত করেছি। আমরা এই খন্ডে বর্তমান সূরার মূল উদ্দেশ্য লক্ষ্য এবং প্রধান প্রধান আলোচ্য বিষয়াদির খ্য উপাদান একত্রে দেখতে পাই। প্রথম পাঠে আমরা দেখতে পাই, পরিবারের কার্যাবলীকে সবিন্যস্ত করা, দৃঢ় ভিত্তির ওপর পরিবারকে প্রতিষ্ঠিত করা, তাকে দাম্পত্য জীবনের অস্থায়ী পারিপার্থিকতার প্রভাব থেকে হেফাযত ও সংরক্ষণ করা, তাকে এবং তার সাথে সমাজকে ব্যভিচারের প্রসার থেকে পবিত্র করা এবং পারিবারিক বন্ধনকে দুর্বল করে এমন সব কিছু থেকে হেফাযত করা। আমরা এই পাঠে সামাজিক ও অর্থনৈতিক নিয়ম নীতির অবশিষ্টাংশ দেখতে পাই, যা আর্থিক ও ব্যবসায়িক সম্পর্কের সাথে জড়িত। সমাজে নারী পুরুষের মালিকানা অধিকার এবং উত্তরাধিকারের কিছু নির্দেশাবলীকেও এই পাঠ অন্তর্ভুক্ত করেছে। এই নিয়ম নীতির উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজকে জাহেলী জীবন বিধান থেকে ইসলামী জীবন বিধানে স্থানান্তরিত করা । জাহেলিয়াতের অবশিষ্ট বৈশিষ্ট্যসমূহ মুছে ফেলে, তার জায়গায় নতুন কিছু বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত করা, মুসলিম দলকে জাহেলিয়াতের গহ্বর থেকে একদম উচু শৃংগে আরোহন করানো এবং সে আসনে তাকে আসীন রাখা । ৃ প্রত্যাবর্তন দেখতে পাই, এটি ঈমানের সংজ্ঞা এবং ইসলামের শর্ত বর্ণনা করে, যা এই নতুন জনসমষ্টির অভ্যন্তরে সামাজিক নিরাপত্তার শৃংখলার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সাধারণত পরিবারের সংকীর্ণ গভি থেকেই এ নিরাপত্তা শুরু হয়। অতপর তা সম্প্রসারিত হয়ে মানবকূলের সব অসহায় ও দুর্বলদের অন্তর্ভুক্ত করে। বদান্যতা, নিরাপত্তা ও সংহতির নির্দেশের পাশপাশি আমরা এখানে কৃপণতা, সম্পদের বড়াই, নেয়ামত গোপন করা এবং আল্লাহর রাস্তায় খরচ করতে লৌকিকতা প্রদর্শনের কুৎসা বর্ণনা দেখতে পাই। আবার এই পাঠে আমরা দেখতে পাই, এবাদাতের সাহায্যে মনস্তাত্তিক প্রশিক্ষণ লাভ করা এবাদাত অনুশীলনের জন্যে পবিত্র হওয়া এবং মদকে অপবিত্র গণ্য করার একটি গুরুতৃতপূর্ণ দিক-যা এবাদাতের পবিত্র অবস্থার সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। আসলে এটা ছিলো মদকে হারাম করার পথে একটি গুরুতৃপূর্ণ পদক্ষেপ। এ কাজগুলো প্রজ্ঞাময় ও প্রশিক্ষণমূলক জীবন বিধান অনুসারেই সম্পন্ন হয়েছিলো । তৃতীয় পাঠে আমরা এ সূরার মূল আলোচ্য বিষয়ের মধ্যে থেকে আহলে কেতাবদের সাথে তাদের অবস্থানকে দেখতে পাই, আরো দেখি তাদের ঘৃণ্য উদ্দেশ্য ও লক্ষ্যের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের সাথে প্রতারণামূলক কাজের একটি বিস্তারিত তালিকা, তাদের প্রতারণা ও দুরভিসন্ধির
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।