Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 জাহেলিয়াতের হালাল করা কোনো বস্তুকে হালাল এবং হারাম করা কোনো বস্তুকে হারাম করে থাকে, তার মানে এটা নয় যে, ইসলাম সে জাহেলিয়াতের নির্দেশের ওপর নির্ভর করে নির্দেশ দিয়েছে। জাহেলিয়াতের সকল নির্দেশাবলীকে ইসলাম তার আগমনের সাথেই বাতিল করেছে। কারণ এ নির্দেশাবলী আল্লাহর পক্ষ থেকে আসেনি, নির্দেশ দেয়ার নিরংকুশ ক্ষমতা একমাত্র তারই রয়েছে। হালাল এবং হারামের ব্যাপারে ইসলামের এই দৃষ্টিতংগি ও মূলনীতি মানব জীবনের সকল বস্তুকেই অন্তর্ভুক্ত করে, তার পরিধি ও গন্ডি থেকে মানব জীবনের কোনো কিছুই বহির্ভূত নয়। আল্লাহর বিধানানুসারে তার পক্ষ থেকে ক্ষমতা পাওয়া ছাড়া বিয়ে বন্ধন, খাওয়া দাওয়া, পোশাক করার ক্ষমতা এই বিশ্বজগতের কারোর নেই। ইসলাম ছাড়া যাবতীয় অন্য কর্তৃতৃ ও ক্ষমতা যা মানব জীবনের ছোটো ও বড়ো বস্তু বা বিষয়কে হালাল বা হারাম বলে ফতওয়া দেয়, তা নিসন্দেহে এ দৃষ্টিতে বাতিল । এগুলোকে নতুন করে পরিশুদ্ধও করা যাবে না। ও ইসলাম হালাল এবং হারামের ব্যাপারে তার নির্দেশ চালু করেছে। ইসলাম তার নিয়ম কানুনও প্রতিষ্ঠিত করেছে। এমনিভাবে ইসলাম হুকুম রচনার ক্ষেত্রে তার নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতার ওপর নির্ভর করে বিভিন্ন আচার অনুষ্ঠান, রীতি নীতিকেও সুবিন্যস্ত করেছে। কোরআনে কারীম এই দর্শন ও মূলনীতি প্রতিষ্ঠিত করার ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে। এই ব্যবস্থাটি হালাল এবং হারামের ক্ষেত্রে পুরোপুরিই জাহেলিয়াতে ডুবে আছে। এমন লোকদের সাথে ইসলাম বারবার দ্বন্দ্ব ও সংঘাতে লিপ্ত হয়েছে। কোরআন নিন্দা ও বিস্ময়ের সুরে এদের প্রশ্ন করছে? তুমি বলো! আল্লাহর সাজ সঙ্জাকে যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্য বস্তুসমূহকে- কে হারাম করেছে? (সুরা আল আ'রাফ আয়াত ৩২) তুমি বলো! এসো, আমি তোমাদেরকে সেসব বিষয় পাঠ করে শোনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন।” (সুরা আল আনয়াম আয়াত ১৫২) তুমি বলো! যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌছেছে, তন্বধ্যে আমি কোনো ভক্ষণকারীর জন্যে কোনো হারাম খাদ্য পাই না, যা সে ভক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত বাদে ...। (সুরা আল আনয়াম আয়াত ১৪৫) কোরআনে করীমের এই নিন্দাসূচক বাক্যের মাধ্যমে মানব জাতিকে এই মূলনীতির দিকে প্রত্যাবর্তন করার কথা বলছে যে, একমাত্র আন্মাহ তায়ালাই কোনো কিছুকে হালাল এবং হারাম করার অধিকার রাখেন । আল্লাহর বিধানানুসারে তার থেকে ক্ষমতাপ্রাপ্ত হওয়া ছাড়া কোনো ব্যক্তি, শ্রেণী, জাতি এমনকি সকল মানব সমাজেরও এ ব্যাপারে কিছু করার অধিকার নেই । কোনো কিছু হালাল ও হারাম করা তথা বৈধ করা বা অবৈধ করাই হচ্ছে শরীয়ত (বিধান) ও ছ্বীন, আর যে সন্ত হালাল এবং হারাম করেন তিনি হচ্ছেন দ্বীনের মালিক ও দ্বীন রচনাকারী । মানব সমাজকে সেই দ্বীনেরই অনুসরণ করতে হবে। হালাল এবং হারাম নির্ধারণকারী সত্ত্বা যদি হন আল্লাহ তায়ালা স্বয়ং, তাহলে বোঝা যাবে যে সত্যিই মানুষ তার এবাদাত করছে। অর্থাৎ মানুষ এর ফলে আল্লাহর দ্বীনের মাঝে অবস্থান করবে । আর যদি তার জীবনে বৈধ অবৈধ নির্ধারণকারী আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ হয়, তাহলে বোঝা যাবে যে, সে তারই এবাদাত করছে অর্থাৎ তারা তার দ্বীনে

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।