Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 কষান্তরে দাদা নানার পরোক্ষ শীখাপ্রশাখার মাঝে বিয়ে শাদী হালাল। তাই চাচা ফুফু, চাচী ফুফী এবং খালু খালার সন্তান সন্ততির মাঝে বিয়ে শাদী বৈধ ।' শ্বশুরালয়ের সম্পর্ক তথা বিয়ে করার কারণে হারাম নারীরা আবার পাচভাগে বিভক্ত, ১. স্ত্রীর উর্ধগামিনী মূলসূত্র, স্ত্রীর মায়েরা অর্থাৎ শাশুড়ী, দাদী শাশুড়ী ও নানী শাশুড়ী ইত্যাদি উপরের দিকের মহিলাদের সাথে বিয়ে করা বৈধ নয়। শুধু বিয়ে সংঘটিত হওয়ার কারণেই এরা হারাম হয়ে যাবে । সে স্ত্রীর সাথে পুরুষটির দৈহিক মিলন হোক বা না হোক, এরশাদ হচ্ছে, তোমাদের স্ত্রীদের মায়েদের তোমাদের জন্যে হারাম করা হয়েছে।' ২. স্ত্রীর নিষ্ন সম্পর্কীয় শাখা প্রশাখা, স্ত্রীর সর্বপ্রকার কন্যা। দৌহিত্রী ও পৌত্রী প্রভৃতি নিন্নবর্তিনীদের সাথে বিয়ে হারাম । আর এরা কিন্তু হারাম হবে তখন যখন এই স্ত্রীর সাথে দৈহিক মিলন ঘটবে । “তোমরা যাদের সাথে সহবাস করেছো সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে। তাদেরকে বিয়ে করা তোমাদের জন্যে হারাম করা হয়েছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো, তবে এ বিয়েতে তোমাদের কোনো গুনাহ নেই।" ৩. পিতা, পিতামহ ও মাতামহ প্রভৃতি উর্ধগামীদের স্ত্রী। পিতা দাদা নানাদের উর্ধগামীদের স্ত্রীদের সাথে বিয়ে জায়েয নয় । এরশাদ হচ্ছে, “যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিয়ে করেছে তোমরা তাদের বিয়ে করো না। কিন্তু যা বিগত হয়ে গেছে তা ভিন্ন কথা । অর্থাৎ জাহেলী যুগে পিতার মৃত্যুর পর পুত্রেরা তার স্ত্রীকে বিনা দ্বিধায় বিয়ে করে নিতো, আর এ বিয়ে ছিলো তখন সামাজিক নিয়ম । কিন্তু ইসলাম আগমনের সাথে সাথে আল্লাহ তায়ালা এই নির্লজ্জ কাজটি নিষিদ্ধ করে দিয়েছেন এবং “একে আল্লাহর অসস্তুষ্টির কারণ" বলে অভিহিত, করেছেন। ৪. ছেলে ও নাতিনদের স্ত্রী ই্যাদি। ছেলের বৌ নাতির বৌয়ের সাথে বিয়ে করা হারাম। এরশাদ হচ্ছে, “তোমাদের জন্যে তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উরসজাত পুত্রের শর্ত আরোপের মাধ্যমে জাহেলী সমাজে পালক পুত্রের স্ত্রীকে যে হারাম করা হয়েছিলো তা রহিত করা হয়েছে। ওরসজাত পুত্রের স্ত্রীকে হারাম করা হয়েছে এবং পালক সন্তানদেরকে তাদের সত্যিকার বাপের নাম সংযুক্ত করে ডাকতে নির্দেশ দেয়া হয়েছে। এর বর্ণনা সূরা আল আহযাবে এসেছে। এই শর্ত আরোপের মাধ্যমে এ কথা বুঝানো হয়েছে যে, পালক পুত্রের বিধবা অথবা তালাক দেয়া স্ত্রী বিয়ে করা (পালক) পিতার জন্যে হারাম নয়। শরীয়তে কেবলমাত্র সে পুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম, যে তার নিজ উরসজাত। ৫. স্ত্রীর বোন, তাকে বিয়ে করা কিন্তু সাময়িকভাবে হারাম, যতোদিন পর্যন্ত স্ত্রী জীবিত থাকে এবং স্বামীর বিয়ের বন্ধনে আবদ্ধ থাকে । একই সাথে দু'বোনকে বিয়ে করা হারাম । এরশাদ হচ্ছে, “দুই বোনকে একত্রে বিয়ে করা হারাম করা হয়েছে। কিন্তু তা অতীত হয়ে গেছে (তো আলাদা)' জাহেলী যুগে যা হয়েছে তা ধর্তব্য নয়। | বংশ, রক্ত ও বিয়ে সম্পর্কের কারণে যারা যারা হারাম, দুধ সম্পর্কের কারণেও তা হারাম । আর এটি নয়টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে। পাল্লা সলিল বিলাল গর্ব ল

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।