Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 প্রকাশ্য এই তিনটি হেকমতের সাথে আরো অগণিত অপ্রকাশ্য হেকমত থাকতে পারে এবং সে প্রেক্ষাপটেই আল্লাহ তায়ালা এই কাজটিকে নিতান্ত ঘৃণ্য, অশ্লীল ও নিকৃষ্ট আচরণ ও হীন পন্থা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এ বিয়ে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পূর্বে যা কিছু হয়ে গেছে আল্লাহ তায়ালা নিজেই তার ফায়সালা করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন। " এই অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে সেসব নারীদের বর্ণনা এসেছে যাদেরকে বিয়ে করা হারাম । এটা হচ্ছে পরিবার ও সমাজকে সুবিন্যস্ত ও সুশৃংখল করার পদক্ষেপ। আয়াত ২২, ২৪) যে সব মহিলার সাথে বিয়ে হারাম তা আদিম ও আধুনিক সকল সম্প্রদায়ের মধ্যেই পরিচিত। নিষিদ্ধ (হারাম) হওয়ার কারণ এবং নিষিদ্ধ মহিলাদের স্তর ও প্রকারভেদ. বিভিন্ন জাতির কাছে বিভিন্ন রকম, আদিম জাতিসমূহের কাছে তার পরিধি ছিলো প্রশস্ত। উন্নত জাতির কাছে এসে তা সীমিত হয়ে গেছে। দ্বীন ইসলামে যাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে তারা হচ্ছে সেসব মহিলা, যাদের কথা এই আয়াত এর পূর্ববর্তী আয়াত এবং পরবর্তী আয়াতে বলা হয়েছে। উল্লেখ্য, হারাম নারীদের মধ্যে কোনো কোনো নারী এমন আছে যারা কোনো অবস্থাতেই হালাল হয় না। তাদেরকে “মোহাররামাতে আবাদীয়্যা চিরতরে হারাম) বলা হয়। কোনো কোনো নারী আবার চিরতরে হারাম নয় । কোনো কোনো অবস্থায় তারা হালালও হয়ে যায় তাদেরকে 'মোহররামাতে মোয়াক্কাত' (সাময়িক হারাম) বলা হয়। হারাম নারীদের প্রকারভেদ ১. বংশগত হারাম, ২. দুধ পান করানোর কারণে হারাম, ৩. শ্বশুরালয় সম্পর্ক তথা বিয়ে করার কারণে হারাম । ইসলাম এ ক্ষেত্রে যাবতীয় শর্তকে বাতিল ঘোষণা করেছে যা এ ব্যাপারে অপরাপর সমাজে প্রচলিত ছিলো । যেমন কিছু শর্ত এমন ছিলো যা রং, গোত্র, বর্ণ ও জাতীয়তার বৈষম্যের কারণে সৃষ্টি হয়েছে। আবার কিছু শর্ত ছিলো যা একই জাতি এবং একই দেশে একই শ্রেণী সামাজিক অবস্থানের কারণে সৃষ্টি হয়েছে। আত্মীয়তার কারণে ইসলামী বিধানে যাদেররকে বিয়ে করা হারাম তারা চার প্রকার, ১. মূল সুত্র- তা যতোই উর্ধে যাক না কেন! আপন ও সৎ উভয় প্রকার মা, অনুরূপভাবে দাদী ও নানী যতোই উর্ধের হোক না কেন তাকে বিয়ে করা হারাম । এরশাদ হচ্ছে, “আপন মায়েদেরকে বিয়ে করা তোমাদের ওপর হারাম করা হয়েছে ।' ২. শাখা সূত্র যতো নিচের দিকেই যাক না কেন! স্বীয় ওরসজাত কন্যাকে বিয়ে করা হারাম । কন্যার কন্যা এবং পুত্রের কন্যা যতোই নীচে যাক তাদের বিয়ে করা হারাম। মোটকথা মেয়ে, নাতনি, মেয়ের নাতনি এদের সবাইকে বিয়ে করা হারাম ৷ এরশাদ হচ্ছে, “তোমাদের কন্যাদেরকেও তোমাদের জন্যে হারাম করা হয়েছে।” ৩. পিতা মাতার নিন্নগামী শাখা প্রশাখা। সহোদরা, বৈমাত্রেয়া ও বৈপিব্রেয়া বোনকে বিয়ে |. করা হারাম ৷ একইভাবে ভ্রাতৃষ্পুত্রী, ভাগিনী ও তাদের নিন্নবর্তিনীর সাথেও বিয়ে করা হারাম । ৪. দাদা নানা ও তাদের উর্ধস্তনদের সরাসরি শাখা প্রশাখা । ফুফু অর্থাৎ পিতার সহোদরা, বৈমাত্রেয়া ও বৈপিত্রেয়া বোনেরা খালা অর্থাৎ মায়ের সহোদরা, বৈমাত্রেয়া ও বৈপিত্রেয়া বোনদের সাথে বিয়ে করা হারাম । এমনিভাবে পিতা, দাদা ও নানার সকল প্রকার ফুফুদের বিয়ে করাও নিষিদ্ধ । এরশাদ হচ্ছে, | | *তোমাদের ফুফু ও খালা তোমাদের জন্যে হারাম করা হয়েছে।”

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।