11110://1591717101-0101017595-00117 “অথচ তোমাদের স্বামী্ত্রী) একজন অন্যজনের কাছে গমন করেছো ও (পরস্পর পরস্পরের) স্বাদ আম্বাদন করেছো ।” এই অনুপ্রেরণা দানকারী আন্মাহর বাণীটি ইতিপূর্বে বর্ণিত যাবতীয় চিন্তা চেতনা ও আবেগ অনুভূতির সমাহারকে একত্রিত করেছে, এতোসব কিছুর পর সেখানে মোহরের বৈষয়িক ছোটো বিষয়টি একেবারেই ক্ষীণ ও গৌন হয়ে যায়। তাই পুরুষ তার স্ত্রীকে মোহর সহ যা কিছু দিয়েছে তা বা তার কিছু অংশ ফিরিয়ে দিতে লঙ্জীবোধ করে । কেননা সে ব্যক্তি তখন বিচ্ছেদের মুহুর্তে অতীতের আবেগ ও অনুভূতির রাজ্যে একসাথে বসবাস করার অনেক স্মরণীয় ঘটনাবলীর মাঝে হারিয়ে যায়। আল্লাহ তায়ালা নানা চিত্র ঘটনা ও আবেগ অনুভূতির পাশাপাশি আরেকটি উপাদানকে এখানে সন্নিবেশিত করেছেন এবং তা হচ্ছে এই যে, নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অংগীকার গ্রহণ করেছে।" তা হচ্ছে আল্লাহর নামে এবং তীর সুন্নাতের ওপর প্রতিষ্ঠিত বিয়ের প্রতিশ্রাতি ও অংগীকার। পাকা মযবুত প্রতিশ্রুতি, যার মর্যাদাকে মোমেনের অন্তকরণ ছোটো ও হেয় করে দেখে না, তাই আল্লাহ তায়ালা এখানে ঈমানদারদের সম্বোধন করে বলেছেন, তারা যেন সে পাকা প্রতিশ্রুতির প্রতিও সম্মান প্রদর্শন করে। সাদেবরকে বিয়ে কনা হান্াম এই অনুচ্ছেদের শেষ দিকে আল্লাহ তায়ালা পিতা-পিতামহের স্ত্রীদেরকে বিয়ে করাকে অকাট্য ভাষায় নিষেধ করেছেন। অথচ তা আইয়ামে জাহেলিয়াতে বৈধ হালাল ছিলো। আরবের জাহেলী সমাজে কখনো কখনো স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের নাবালক শিশু সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত ঘরের চার দেয়ালে আবদ্ধ করে রাখা হতো । অতপর যে সাবালক হয়ে তার পিতার স্ত্রীকে বিয়ে করতো । পক্ষান্তরে স্বামীর মৃত্যুর পর তার সাবালক সন্তান থাকলে, সে যেমন পিতার বিষয় এসে তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে । (আয়াত ২২) মূলত সন্তানের জন্যে তার পিতার স্ত্রীকে বিয়ে করা হারাম হওয়ার মাঝে তিনটি হেকমত ও | রহস্য লুকায়িত রয়েছে । আমরা মানুষরা অবশ্য শরীয়তের প্রত্যেক বিধানের রহস্য ও হেকমত সম্পর্কে অবগত নই, আর আসলে এই হেকমত উপলব্ধি করা না করার মাঝে আমাদের বিধানকে মেনে নেয়া, তার আনুগত্য করা এবং তার ওপর সন্তুষ্ট থাকা ইত্যাদির কোনোটাই নির্ভর করে না। আমরা তো ধরেই নিয়েছি যে, আল্লাহ তায়ালা এই বিধান রচনা করেছেন, এতেই আমরা বিশ্বাস করি তার প্ছেনে কিছু না কিছু রহস্য ও কল্যাণ লুকায়িত রয়েছে। এ তিনটি হেকমত হচ্ছে এই, ১. পিতার স্ত্রীর আসন হচ্ছে মায়ের আসনের মতো । ২. পুত্র পিতার স্থলাভিষিক্ত হয়ে পিতাকে তার সমকক্ষ যেন মনে না করে। স্বামীরা সাধারণত তার স্ত্রীর প্রথম স্বামীকে প্রকৃতিগত ও স্বভাবগতভাবেই ঘৃণা ও অপছন্দ করে। এক্ষেত্রেও ছেলে তার পিতাকে অপছন্দ ও ঘৃণা করবে। ৩. পুত্রের জন্যে পিতার স্ত্রী ওয়ারিস হওয়ার ধারণাকে অপনোদন করা। জাহেলী যুগে এ ধরনের ওয়ারিস হওয়ার প্রথা প্রচলিত ছিলো, এটা অত্যন্ত ঘৃণ্য একটা বিষয়, যা একই প্রাণ থেকে উৎসারিত হওয়ার কারণে স্বামী স্ত্রীর মর্যাদাকে নীচু করে দেয়। তাদের একজনকে অপমানিত ও লজ্জিত করা অপরজনকে অপমানিত ও লজ্জিত করারই নামান্তর ।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।