Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 স্ত্রীর বিচ্ছিন্ন হওয়া এবং বৈবাহিক প্রতিষ্ঠান ও সম্পর্ককে ভেংগে চুরমার করাকেই শুধু বৈধ করে না। বরং স্বামী স্ত্রীর সাথে বিশ্বীসঘাতকতাকেই বৈধ করছে। এক্ষেত্রে এ প্রশ্নের অবতারণা মোটেই অযৌক্তিক নয় যে, স্বামী স্ত্রীকে এবস্ত্রী স্বামীকে কি আসলেই ভালোবাসে না? সদা পরিবর্তনশীল ক্ষুদ্র আবেগ অনুভূতি এবং বিকৃত পাশবিক আকর্ষণের চেয়ে মহৎ কোনো অর্থ তাদের তুচ্ছ অন্তকরণে যেন উদিতই হয় না। নিশ্চিতভাবে একথা বলা যেতে পারে তাদের অন্তকরণে এ কথার উদ্রেক কখনো হয় না যা মানব জীবনে মহানুভবতা, মানবতা, সৌন্দর্য এবং ধৈর্য জাতীয় অনেক মহৎ গুণের মতো অনেক বড়ো। অবাধ প্রেমের কাছে তার দুর্বল, চিন্তা চেতনায় অসার মর্মস্পর্শী ব্তৃতায় মানুষের সামনে তাই তারা এগুলোকে উপস্থিত করছে। তাদের অন্তরে কখনো আল্লাহর চিন্তা প্রবেশ করে না। তারা তাদের সুসজ্জিত জাহেলিয়াতের আবরণে আল্লাহ তায়ালা থেকে অনেক দূরে অবস্থান করছে। সুতরাং তাদের অন্তকরণ, আল্লাহ তায়ালা মোমেনদের যা বলেছেন তা'বুঝতে সক্ষম নয়, “অতপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে তোমরা হয়তো এমন এক জিনিস অপছন্দ করছো, যাতে আল্লাহ তায়ালা অনেক কল্যাণ রেখেছেন ।” স্ব যদি ভাহ্তেই হুক মূলত একমাত্র ঈমানী আকীদা বিশ্বাসই মানবজাতির মর্যাদা বৃদ্ধি করে, তার গুরুত্বের দিকগুলোকে সমুন্নত করে এবং তার জীবনকে পশু প্রবৃত্তি, দানবসুলভ লোভ লালসা এবং অসার তুচ্ছতা থেকে উর্ধে উঠায়। হা যথাসন্তব ধৈর্য সহিষ্কুতা, আপ্রাণ চেষ্টা এবং একান্তিক ইচ্ছা পোষণ করার পরও যখন একথাটা স্পষ্ট হয়ে যায় যে, দাম্পত্য জীবন চালিয়ে যাওয়া এখন সত্যিই দুষ্কর, বিচ্ছেদ অবশ্যন্তাবী এবং এই স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা নিতান্তই প্রয়োজন, তখন একেবারে সর্বশেষ পরিস্থিতিতে কোনোরূপ আকম্মিকতা অবলম্বন করা ছাড়াই তালাকের পন্থা প্রয়োগ করবে এবং স্ত্রীকে তার সমুদয় মোহরের অর্থ এবং ওয়ারিস হিসেবে তার প্রাপ্য সম্পদ নিয়ে যেতে দেবে । তার থেকে কিছুই ফেরত নেবে না, তার সম্পদ যতো প্রচুর এবং যতো অঢেলই হোক না কেন? এ সময় তার পাওনা থেকে কিছু গ্রহণ করা প্রকাশ্য গুনাহ এবং নিশ্চিত গর্হিত কাজ। (আয়াত ২০) সবশেষে আল্লাহ তায়ালা এখানে অনুপ্রেরণাদানকারী বর্ণনাও আবেগময়ী ছোঁয়ার মাধ্যমে দাম্পত্য জীবনের কিছু প্রতিবিস্ব ও গুরুত্পূর্ণ বিষয়ের দিকে ইর্ধগত করেছেন। (আয়াত ২১) এখানে আল্লাহ রাব্বুল আলামীন “আফদা'” (গমন করা, স্বাদ আস্বাদন করা) ক্রিয়াকে নির্ধারিত কর্মবাচ্য ছাড়াই উল্লেখ করেছেন৷ তাকে শর্তবিহীন তথা অনির্দিষ্ট রেখেছেন, যাতে তার যাবতীয় অর্থ এর অন্তর্ভুক্ত হতে পারে । তার সকল প্রতিবিশ্ব ও ইংগিতের প্রতি তিনি আলোকপাত করেছেন, শুধু দৈহিক মিলন ও যৌন স্বাদ আস্বাদনের মাঝেই একে সীমিত রাখেননি । বরং তার মাঝে তিনি আবেগ অনুভূতি, চিন্তা চেতনা, গোপন রহস্য, দুখ বেদনা এবং পারস্পরিক সাড়ার যাবতীয় দিককে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তায়ালা “আফদা' শব্দটিকে শর্তবিহীন রেখে একে অনেক ব্যাপক করেছেন, যাতে এ শব্দটি দাম্পত্য জীবনের অসংখ্য চিত্র ও অগণিত ঘটনা অংকিত করতে পারে । উপরোক্ত শব্দটি আসলেই এ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে দেয়। যেমন ভালোবাসার প্রতিটি শিহরণ, হদ্যতাপূর্ণ প্রতিটি দৃষ্টি, দৈহিক সম্পর্কের প্রতিটি স্পর্শ মিলন ও দুঃখ বেদনা ও আশা আকাংখার প্রতিটি মুহূর্ত- বর্তমান বা ভবিষ্যতের প্রতিটি চিন্তা পরিকল্পনা, ফেলে আসা স্থৃতি বিজড়িত প্রতিটি বিষয় ও ঘটনাবলীর প্রতি মনের এঁকান্তিক আগ্রহ এবং নবজাতকের আগমনের প্রতিটি অনুভূতির সাক্ষ্য এর সবকয়টিই এর অন্তর্ভুক্ত । আল্লাহ তায়ালা এরশাদ করেন,

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।