1110://1591717101-0101017895-00117 ইসলাম নারী জাতিকে তার ক্ষতি করার উদ্দেশ্যে ঘরে আবদ্ধ রাখাকেও নিষিদ্ধ ঘোষণা করেছে। হা, যদি নারী কোনো ব্যভিচারে লিপু হয়, তখন তার শাস্তিস্বরূপ তাকে ঘরে আটক করা ইসলামে ব্যভিচারের শাস্তির চূড়ান্ত নির্দেশ ও বিধান জারী হওয়ার পূর্বকাল পর্যন্ত বৈধ ছিলো। ইসলাম নারী জাতিকে স্বামী বাছাই করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে। সে নারী যেই হোক না কেন, কুমারী, বিবাহিতা, তালাকপ্রাপ্তা বা বিধবা । ইসলাম সর্বাবস্থায় নারী জাতির সাথে ভালো ব্যবহার করা পুরুষ জাতির ওপর ফরয করে দিয়েছে । এমনকি স্ত্রী অপছন্দ হলেও স্বামীকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যতোক্ষণ পর্যস্ত তার সাথে জীবন যাপন করা দুঃসাধ্য না হয়। ঠিক সেই অবস্থাতেও ইসলাম স্বামীকে আশার বাণী শুনায় এবং বলে যে, “এমনও তো হতে পারে যে, তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ আল্লাহ তায়ালা তার মধ্যেই অনেক বেশী কল্যাণ দান করবেন ।" যাতে সে ক্রোধের বশীভূত হয়ে প্রথমেই দাম্পত্য জীবনের সম্পর্ককে ছিন্ন না করে এ জন্যে তাকে একথা বলা হয়েছে। সে যদি তার রাগকে নিয়ন্ত্রণ করে এবং স্ত্রীকে তালাক না দেয়, এমনও তো হতে পারে যে, আল্লাহ তায়ারা তাতেই তার মংগল: রেখেছেন । আর এদিকেই আল্লাহতায়ালা নিমোক্ত আয়াতে ইংগিত করেছেন। (আয়াত ১৯) দাম্পত্য সম্পর্কের সুলভিত্তি এই আয়াতের শেষ কথাটি মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়, ক্রোধের লেলিহান শিখা থেকে তাকে শান্ত করে করে এবং অপছন্দের তীব্রতা থেকে তাকে সুস্থির করে । সে যেন তার আত্মাকে শান্ত সুস্থির পরিবেশে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং যাতে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক পাখীর পালকের ন্যায় বাতাসে উড়ে না যায়- সে জন্যেই এ ব্যবস্থা । এ সম্পর্ক সুদৃঢ় হাতল ও মযবুত অবলম্বনের সাথে সম্পৃক্ত, যা আসলেই স্থায়ী, ভাংগবার বা হারিয়ে যাওয়ার কিছু নয়, আর এ অবল্ন মোমেনের অন্তর ও তার প্রভুর মাঝে। সম্পর্ক স্থাপন করে। এ অবলম্বন হচ্ছে সর্বাধিক শক্তিশালী, মযবৃত ও স্থায়ী । ইসলাম মানুষের ঘরকে বাসস্থান, নিরাপত্তা ও শান্তির প্রতীক হিসেবে গণ্য করে, স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, করুণা ও হদ্যতার নিদর্শন মনে করে এবং এ সম্পর্ককে নিরংকুশ পছন্দের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম স্বামীদেরকে সম্বোধন করে বলছে, অতপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে হররতো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করো, যাতে আল্লাহ তায়ালা অনেক কল্যাণ রেখেছেন। যাতে করে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন করার ক্ষেত্রে তারা গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে । মনে এ ধরনের ইচ্ছা ও অভিপ্রায় জাগার সাথে সাথেই যেন এ সম্পর্ক হঠাৎ করেই ছিন্ন না করে এবং যাতে সে দাম্পত্য জীবনের বাধনকে সুদৃঢ়ভাবে আকড়ে ধরে থাকতে পারে, প্রবৃত্তির প্রথম তাড়ণায় সাড়া দিয়ে যেন তা ভেংগে না ফেলে এবং সর্বোপরি সে বৃহত্তম মানব প্রতিষ্ঠানের গুরুত্ যেন সংরক্ষণ করে সে জন্যেই একথাটা বলা হয়েছে। সুতরাং সে যেন এ সম্পর্ককে কখনো মনের আকম্সিক পরিবর্তন এবং উড়ন্ত ইচ্ছার নির্বুদ্ধিতার সম্মুখীন না করে সেটা খেয়াল রাখতে হবে । এক্ষেত্রে হযরত ওমর ফারুক (রা.)-এর একটি বক্তব্য খুবই গুরুত্পূর্ণ ও প্রণিধানযোগ্য। তিনি একজন ব্যক্তিকে- যে তার স্ত্রীকে ভালো না বাসার দরুন তালাক দিতে উদ্যত হয়েছিলো- বলেছিলেন, তোমার ধ্বংস হোক! স্বামী স্ত্রীর বন্ধন কি ভালোবাসা ছাড়া অন্য কোনোভাবে হতে পারে? আজ কোথায় সে সম্পর্কে সংরক্ষণ এবং কোথায়ই বা সে লজ্জা? এই সন্তা বুলি কতোই না তুচ্ছ, যা ভালোবাসার নামে বৃথা পান্তিত্য প্রদর্শনকারী এবং নিজেদের বুদ্ধিমান রূপে প্রকাশকারী ব্যক্তিরা আওড়াচ্ছে? তারা প্রেম ও ভালোবাসার নামে স্বামী
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।