Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-/0101017855-00117 | হতো, তেমনি তার স্ত্রীরও ওয়ারিস ও মালিক বলে গণ্য হতো । ইচ্ছা করলে সে নিজেই তাকে বিয়ে করতে পারতো কিংবা অন্যের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাকে বিয়ে দিয়ে দিতো, ঠিক যেমনটি করে তারা তার চতুষ্পদ জন্তু ও মৃতের রেখে যাওয়া সম্পদ বিক্রি করতো, আবার ইচ্ছা করলে তারা তাকে বিয়ে না দিয়ে ঘরে আটক করে রাখতো, সে তাদেরকে মুক্তিপণ দিয়েই নিজকে মুক্ত করতো । জাহেলী সমাজের নারী নির্যাতনের আরেকটি পন্থা ছিলো, যখন স্বামী তার স্ত্রীকে রেখে মারা যেতো তখন তার অভিভাবক এসে তার ওপর একখন্ড কাপড় নিক্ষেপ করতো । এই এক খন্ড কাপড় দিয়ে সে তাকে অপর পুরুষের সাথে বিয়ে বসা থেকে বিরত রাখতো । মালে গনীমতের ' মালিকানার মতো সে তার মালিক হতো, অতপর যদি সে সুন্দরী ও রূপসী হতো তবে সে তাকে বিয়ে করতো, আর যদি সে কুৎসিত হতো তবে সে মৃত্যু পর্যন্ত তাকে আটক রাখতো যাতে সে তার ওয়ারিস হতে পারে বা তাকে কিছু সম্পদ দিয়ে অন্য কেউ তার কাছ থেকে ছুটিয়ে দেয়। স্বামীর মৃত্যুর পর অভিভাবকরা তার ওপর কাপড় নিক্ষেপ করার পূর্বে যদি পিত্রালয়ে চলে যেতে সক্ষম হতো তবে সে নিজকে অভিভাবকের এই নির্যাতন থেকে মুক্ত ও স্বাধীন করে নিজেকে হেফাযত করতে সক্ষম হতো । তাদের মাঝে এমন প্রথাও ছিলো যে, ্বাসী নিজের স্ত্রীকে তালাক দিয়ে অন্যত্র তার মর্জির বিরুদ্ধে বিয়ে করতে দিতো না, এতে করে সে বাধ্য হয়ে প্রদত্ত মোহরানার পুরো বা কিয়দংশ ফেরত দিয়ে নিজেকে তার কাছ থেকে মুক্ত করে নিতো । আবার কখনও স্বামীর মৃত্যুর পর তার ওয়ারিসরা স্ত্রীকে পরিবারের কোনো নাবালক শিশুর জন্যে আটকে রাখতো । অতপর সে শিশু বড়ো হয়ে তাকে বিয়ে করতো । জাহেলী যুগে এমন ঘটনাও দেখা যেতো যে, এতীম মেয়ে সাবালক হওয়া সন্তেও তার অভিভাবক তাকে তার ছোটো নাবালক ছেলে সন্তানের কাছে বিয়ে দেয়ার জন্যে আটকে রাখছে পরে নাবালক শিশু বড়ো হলে তাকে সে বিয়ে করতো, আর তারই মাধ্যমে সে তার সমস্ত সম্পদের মালিক হতো। এমনি নারী নির্যাতনের অসংখ্য ঘটনা আমরা জাহেলী যুগে দেখতে পাই। যেখানে নারীকে ভোগের সামগ্রী ও পণ্য হিসেবেই ব্যবহার করা হতো । তার সাথে নিকৃষ্ট আচরণ করা হতো, যেখানে নারী পুরুষের সম্পর্ক ছিলো ব্যবসায়ী ও তার চতুষ্পদ জন্তুর ন্যায় পুরুষরা নারীদেরকে যেখানে ইচ্ছে সেখানে এভাবেই বিক্রি করে দিতো এবং তাদেরকে মনে করতো হাতের খেলনা । | রিনি বুপািভিকানি অরিন স্নার রহ সাজ ভরলারানিাতি নয়। : ইসলাম তার আবির্ভাবের পর নারী পুরুষের সম্পর্ককে-নীচ্‌ গহ্বর. থেকে উদ্ধার করে সম্মানিত উচু আসনে আসীন করেন, এটাই বনী আদমের মর্যাদার উপযোগী ও তার সাথে সাম স্যপূর্ণ। আল্লাহ তায়ালা এদের গোটা মানব জাতির ওপর সম্মানিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন। মানুষ এবং মানুষের জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভংগী এবং ইসলাম নারী জাতিকে যে মর্যাদা সম্মান দিয়েছেন, ইতিহাসের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কোনো বিধান, মতবাদ ও মতাদর্শ তা দিতে সক্ষম হয়নি । মৃত ব্যক্তির ওয়ারিসরা যেমন সম্পত্তি, তা নিক তেমনি করে তার স্ত্রীর মালিক ও ওয়ারিস হওয়াকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে । একইভাবে 9 সাজান মে (৮৪), শাল্লা সন্শিম্ম ৯

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।