Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 আল্লাহ তায়ালা তাওবার দ্বার এ জন্যে উন্মুক্ত রেখেছেন, যাতে করে অপরাধীরা এর মাধ্যমে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে, যেখানে তারা পথগ্রষ্টতার অস্থিরতা থেকে নিজেদের চৈতন্য ফিরে পাবে । তাদের অবস্থা হচ্ছে এমন- যেন তাদেরকে আল্লাহ তায়ালা শয়তানের পথন্রষ্ট পাল থেকে এ জন্যে উদ্ধার করেছেন যেন তিনি তাদের আয়ু দীর্ঘায়িত করলে তারা সৎ কাজ করতে সক্ষম হয়। “আর তাওবা নেই তাদের জন্যে, যারা কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করে ।” এটা এ জন্যে যে, তারা তাদের ও তাওবার মাঝে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে নিয়েছে এবং তারা ক্ষমার যাবতীয় সুযোগ বিনষ্ট করে দিয়েছে। “তাদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।' আল্লাহ তায়ালা অপরাধীদের জন্যে শাস্তির যাবতীয় সামগ্রী প্রস্তুত করে রেখেছেন, সে শাস্তি তাদের জন্যে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছে। অপরাধীদের জন্যে আল্লাহর এই বিধান শাস্তির ক্ষেত্রে বড়োই কঠোর, আবার এ বিধান অপরাধীর জন্যেও তার দ্বার উন্মুক্ত রাখে, যাতে করে একটা ভারসাম্যতা রক্ষা পায় এবং তার প্রভাব মানব জীবনে এসে পতিত হয়, মূলত এ কাজটা অতীতে বা বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোনো বিধানই করতে সক্ষম হয়নি। নলালীর মর্যাদা প্রতিষ্ঠা এ অধ্যায়ে দ্বিতীয় যে বিষয়টি আলোচিত হয়েছে তা হচ্ছে নারী প্রসংগ । আরব জাহেলিয়াতসহ বিশ্বের যাবতীয় জাহেলিয়াত নারী জাতির সাথে দুর্ব্যবহার ও খারাপ আচরণ করে আসছিলো । তারা তাদের মানবিক অধিকার স্বীকার করতো না, তাকে পুরুষ জাতির সমান স্থানে রাখতো না, তারা তাদের বেচাকেনার সামথ্রী হিসেবে ব্যবহার করতে । তারা নারী জাতিকে পাশবিক ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করেছিলো । মানুষকে বিভ্রান্ত করা, তাদের পরবৃত্তিকে জাগ্রত করা, উলংগ প্রেম নিবেদন এবং কামনা বাসনা করার সামী হিসেবে তারা তাকে ব্যবহার করতো। অতপর ইসলাম এসে তাদের মর্যাদা বৃদ্ধি করলো, তাকে পরিবারের কাঠামোর ভেতরে এবং মানব সমাজে তার গুরুতৃপূর্ণ ভূমিকা ফিরিয়ে দিলো। ইসলাম তাকে সেই আসনে আসীন করলো যা তার সাধারণ মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ । আল্লাহ তায়ালা সূরার শুরুতে সেদিকেই ইংগিত করেছেন, “যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তার থেকে তার সংগিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দু'জন থেকে অগণিত পুরুষ ও নারী।' অতপর ইসলাম দাম্পত্য জীবনে মানবিক আবেগ অনুভূতির স্তরকে পশুত্ব থেকে মানবতার উচুস্তরে উন্নীত করে এবং তাকে সম্মান, ভালোবাসা, সহানুভূতি এবং সৌন্দর্যের ছায়াতলে আশ্রয় দান করে। সর্বোপরি ইসলাম তাদের অভ্যন্তরীণ সম্পর্ক ও বন্ধনকে দৃঢ় মযবুত করে, যাতে করে তা সংঘর্ষ, আঘাত ও উত্তেজনায় ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা, বলপূর্বক নারীদের উত্তরাধিকার সেজে বসা তোমাদের জন্যে হালাল নয় ... এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ ।' (আয়াত ১৯) ইসলাম আরব জাতিকে অধপতনের গহ্বর থেকে উদ্ধার করে সুউচ্চ আসনে আসীন করেছে। এর আগে জাহেলী সমাজের অবলা নারীরা নানাবিধ যুলুম ও নির্যাতনের শিকার হতো । আর এগুলো মনে করা হতো নিতান্ত সাধারণ আচরণ বলে । তন্মধ্যে এক প্রকারের নির্যাতন ছিলো যে, জাহেলী সমাজের কেউ মারা গেলে তার ওয়ারিসরা যেমন তার চতুস্পদ জন্তু ও সম্পত্তির মালিক

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।