1110://15917171101-0101017595-00117 ভাফত্পীর স্কী বিলানিল ত্চোরআআাল তখন তাদের তাওবা কবুল করা আল্লাহর ওপর ওয়াজেব হয়ে যায়। আল্লাহর পক্ষ হতে বান্দার জন্যে এর চেয়ে বড়ো করুণা আর কি হতে পারে । এরশাদ হচ্ছে, “অবশ্যই আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করেন যারা ভূলবশত মন্দ কাজ করে, অতপর অনতিবিলম্বে তাওবা করে... যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি ।' (আয়াত ১৭) তারা কখনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের ওপর যুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করে, তাওবার সেই হুবহু আলোচনা এখানেও আসতে পারে! কিন্তু এই সূরার বর্ণনাভংগির উদ্দেশ্যের সাথে তা কিছুটা ভিন্ন, আর তা হচ্ছে তাওবার প্রকৃতি ও মাহাত্ম বর্ণনা করা । নিসন্দেহে আন্মাহ তায়ালা যে তাওবা কবুল করেন এবং যাকে কবুল করা নিজের ওপর ওয়াজেব করেছেন, তা হচ্ছে সে তাওবা : যা মানুষের অন্তরের অন্তস্থল থেকে বেরিয়ে আসে অর্থাৎ মানুষ যখন পাপ পংকিলতার মাঝে নিমজ্জিত হওয়ার পর পুরোপুরি লঙ্জিত হয় এবং নিজ কাজের জন্যে অনুশোচনা করতে গিয়ে পবিত্র হওয়ার প্রবল একটা ইচ্ছা তার মনে জাগে এবং সঠিক পথে চলার খালেছ নিয়ত করে, সর্বোপরি অনেক আশা ভরসা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে- তখনই আন্নাহ তায়ালা তার তাওবা কবুল করেন। অতপর তাওবার পর তার অবস্থা এমন হয় যেন তার মাঝে নতুন প্রাণ সঞ্চার করা হলো। “অবশ্যই আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে। অতপর অনতি বিলম্বে তারা তাওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা মহাজ্ঞানী রহস্যবিদ ।' “যারা ভুলবশত মন্দ কাজ করে' এ ব্যাপারে ওলামাদের প্রায় সকলেই একমত যে “জাহালত' অর্থ হেদায়াত থেকে পথভ্রষ্ট হওয়া তার সময় দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত হোক। এ অবস্থায় যারা অনতিবিলন্বে তাওবা করে, তারা হচ্ছে সেই সব ব্যক্তি ষাদের সামনে মৃত্যু স্পষ্ট হওয়ার পূর্বেই তারা আল্লাহর দরবারে তাওবা করে। এই তাওবা হচ্ছে লঙ্জিত হওয়া, পাপ এবং ক্রুটি থেকে মুক্ত হওয়া এবং নেক কাজের নিয়ত করা, আর এটাকেই বলা হয় মনের নতুন জীবন এবং মনের নতুন জাগরণ। এরাই হলো সে সব লোক যাদেরকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা মহাজ্ঞানী । সব রহস্য জানেন, তিনি তার সমস্ত কাজ জ্ঞান ও প্রজ্ঞার সাথে সমাধান করেন, তীর দুর্বল বান্দাদেরকে পবিত্র সারিতে ফিরে আসার তিনি সুযোগ দেন, তাদেরকে তিনি কখনো প্রাচীরের পশ্চাতে ফেলে রাখেন না, তারা প্রকৃতপক্ষে নিরাপদ হেফাযত ও দয়ালু আশ্রয়ের কামনা করে। আল্লাহ তায়ালা তীর দুর্বল বান্দাদের পেছনে ধাওয়া করেন না এবং তাদেরকে তাড়িয়েও দেন না, বিশেষ করে যখন তারা কৃতকর্মের জন্যে আল্লাহর দরবারে তাওবা করে ফিরে আসে । আল্লাহ তায়ালা তাদের থেকে বে-নিয়া ও মুখাপেক্ষী, তাদের তাওবা তার কোনো উপকারে আসে না। বরং তা তাদের নিজেদেরই উপকারে আসে এবং তারা যে সমাজে বাস করে সে সমাজ ও তাদের ব্যক্তি জীবনকে এটা সংশোধন করে দেয়। অতপর তাওবা করে পাক সাফ হয়ে পবিত্র সারিতে ফিরে আসা তাদের জন্যে সহজ হয়। “আর এমন লোকদের জন্যে ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তাওবা করছি।' এই তাওবা হচ্ছে অপারগ ও অক্ষম ব্যক্তির তাওবা, যাকে পথন্রষ্টতা ও অপরাধ বেষ্টন করে আছে। সে এখন মুমূর্য অবস্থায় তাওবা করছে, যার পর পাপ কাজ ও অপরাধ করার সুযোগ নেই। কেননা এই তাওবা তার অন্তরে ও জীবনে কোনো স্থিরতা ও সততা সৃষ্টি করবে না এবং তার অন্যায় আকর্ষণেও কোনোপ্রকার পরিবর্তন সাধন করবে না।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।