Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 জাহেলী সমাজসমূহে যাবতীয় যন্ত্র মাধ্যমগুলো নৈতিক বাধ ভেংগে ফেলে প্রাকৃতিক নিয়ম শৃংখলা ধ্বংস করে মানব মনে পাশবিক কামনা বাসনাকে সুন্দর করে দেখানোর কাজে পরস্পর সহযোগিতা করে এবং এর জন্যে চমকপ্রদ কিছু নাম রেখে বিভিন্ন প্রচার মাধ্যমে এই যৌন স্পৃহাকে জাত করে । অতপর নিয়ন্ত্রণ ও বাধনহীন যৌন কাজের দিকে ঠেলে দেয়ার ক্ষেত্রে তারা একে অপরকে সাহায্য করে, পরিবার ও সমাজের নিয়ম শৃংখলা এবং তার রক্ষণাবেক্ষণের বিধি বিধানকে অপমানিত করা, সুষ্ঠু প্রাকৃতিক আবেগ অনুভূতিকে নীচ ও হীন করা যা উলংগ কামনা বাসনা থেকে উৎসারিত হতে থাকে । এ সব কিছু জাহেলিয়াতের নীচ ও ঘৃণ্য বৈশিষ্ট্য বই আর কিছুই নয়। সত্যি কথা হচ্ছে এগুলো থেকে মানুষের আবেগ অনুভূতি এবং মানব সমাজকে পবিভ্র করার জন্যেই ইসলামের আগমন হয়েছিলো, আর সর্বযুগে ও সর্বকালে প্রত্যেক জাহেলিয়াতের বৈশিষ্ট্য ছিলো এগুলোই । যে ব্যক্তি জাহেলী আরবের প্রখ্যাত কবি ইমরাউল কায়সের কবিতাগুলো পড়বে সে দেখবে গ্রীক ও রোমান কবিতার সাথে এর কোনো তফাৎ নেই। এসব কবিতার মাঝে যা সে খুঁজে পাবে তার দৃষ্টান্ত আধুনিক আরব ও অনারব জাহেলিয়াতের সাহিত্যে ও শিল্পে সর্বত্র মজুদ রয়েছে । এমনিভাবে যে ব্যক্তি আধুনিক ও. প্রাচীন জাহেলিয়াতের রীতি নীতি, নারীদের বেহায়াপনা ও অশ্রীলতা, প্রেমিকদের নির্লজ্জতা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং সহ অবস্থানের উচ্ছংখলতা পর্যালোচনা করবে সে এ উভয়ের মাঝে একটা সাদৃশ্য ও সম্পর্ক খুঁজে পাবে। অধিকন্তু সে দেখতে পাবে এসবগুলো একই চিন্তা চেতনা থেকে উৎসারিত । এর জন্যে নানা সাদৃশ্যপূর্ণ বুলি ও শ্রোগানও একই ধরনের উৎস থেকে গ্রহণ করা হয়েছে। ব্যতিচার ও পংকিলতায় ভরপুর এ সমাজকে ধ্বংস করে দেয়ার মাধ্যমেই এ সভ্যতাগুলোর পাশবিক আচার-আচরণের সমাপ্তি হয়ে থাকে । এ দৃষ্টান্ত আমরা পুরাতন গ্রীক রোমান পারস্য এমনকি বর্তমান ইউরোপ ও আমেরিকা তথা পাশ্চাত্য দুনিয়ার সভ্যতাসমূহে দেখতে পাচ্ছি। এ সমস্ত সভ্যতা শিল্প বাণিজ্য ক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌছা সত্তেও এখন তা পতন ও ধরাশায়ী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতা সেখানকার বিবেকবান ব্যক্তিদেরকে চিন্তা ও অস্থিরতার মাঝে নিমজ্জিত করে দিয়েছে । এটা তারা ভালো করেই জানে যে, তারা এখন আর এই ধ্বংসাত্মক স্রোতের সামনে দীড়িয়ে থাকতে পারছে না। এ ধরনের কঠোর ও নির্মম পরিণাম চোখে দেখা সত্তেও সর্বযুগে ও সর্বকালে জাহেলিয়াতের নিমজ্জিত মানব সমাজ হতাশার অতল গহ্বর ও জাহান্নামের দিকে এগিয়ে যায়, তারা প্রয়োজনে তাদের সম্পূর্ণ মানবিক স্বাধীনতা হারানোকেও মেনে নিতে পারে । কিন্তু তারা তাদের এই পাশবিক স্বাধীনতার সামনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হোক এটা কোনোরকমেই গ্রহণ করতে পারে না। তারা দাসত্ প্রথাকে পর্যন্ত গ্রহণ করতে সম্মত হয় কিন্তু এই পাশবিক আচার আচরণের অধিকার হারাতে সম্মত নয়। 2 আসলে এর নাম স্বাধীনতা ও প্রগতি নয় বরং তা হচ্ছে জৈবিক আকর্ষণের দাসত্ব ও পশুত্ের দিকে প্রত্যাবর্তন করা । শুধু তাই নয়, বরং তারা তার চেয়েও অধম! প্রাণীরা এ ব্যাপারে প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত হয় এবং তাদের যৌন চাহিদার বিশেষ মুহুর্ত ও মওসুম থাকে, যা এই পশুকুল কখনো লংঘন করে না এবং তা কেবল বংশবৃদ্ধির উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে । সুতরাং স্ত্রী জাতীয় প্রাণীটি বিশেষ মুহূর্তে ও মওসুম ছাড়া পুরুষ জাতীয় প্রাণীকে গ্রহণ করে না। আর পুরুষ জাতীয় প্রাণীটি স্ত্রী জাতীয় প্রাণীর ওপর তখনই চড়াও হয় এবং তার সাথে মিলিত হতে চায়, যখন সে এজন্যে প্রাকৃতিকভাবেই প্রস্তুত থাকে । পক্ষান্তরে আল্লাহ্‌ তায়ালা মানব জাতিকে বুদ্ধি বিবেক দান করেছেন এবং তার বিবেককে একটি সুস্পষ্ট বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রণ করেছেন। তারপরও মানুষ যখনই তার এই বিশ্বাস থেকে দূরে সরে দীড়ায় তখন সে তার বুদ্ধি বিবেকের

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।