11110://1591717101-0101017895-00117 ইসলাম শুধু অন্তরের আবেগপূর্ণ বিশ্বাসের নাম নয় বরং এটি তার পাশাপাশি এমন এক শাস্তি ও ক্ষমতার নাম যা আবেগপূর্ণ কিছু বিশ্বাসকে বাস্তব জীবনেও প্রয়োগ করে। আল্লাহর পক্ষ থেকে নাযিল করা সমস্ত জীবন বিধানের অবস্থা ছিলো এক ও অভিন্ন, কিন্তু এ ক্ষেত্রে পরিতাপের বিষয় এই যে, কিছু লোকের অন্তরে ভুলবশত এ কথা বদ্ধমূল হয়ে গেছে যে, এমন কিছু আসমানী দ্বীন রয়েছে যা বিধান, ব্যবস্থা এবং কর্তৃতি ক্ষমতা ছাড়াই বুঝি নাযিল হয়েছে। এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত, এমনটি কখনো হয়নি । দ্বীন হচ্ছে জীবন বিধান, একটি ব্যবহারিক বাস্তব বিধান । যেখানে মানুষ একমাত্র আল্লাহরই আনুগত্য করবে, একমাত্র তার কাছ থেকেই সে এ বিধান গ্রহণ করবে, তার থেকে আকীদাগত চিন্তা চেতনা ও নৈতিক মূল্যবোধ গ্রহণ করবে। এভাবে তারা তার থেকেই বিধি বিধান গ্রহণ করবে যা তাদের বাস্তব জীবনকে সুবিন্যস্ত করবে। এই বিধি বিধানের ওপর যে কর্তৃত্ প্রতিষ্ঠিত হবে তাকে ক্ষমতা বলে মানব জীবনে প্রয়োগ করবে এবং এই বিধানের বহির্ভূত এবং এই বিধানের বিরোধীদেরকে শিক্ষা ও শাস্তি দুটোই দেবে । এই কর্তৃত্ব সমাজকে জাহেলিয়াতের পংকিলতা ও অপবিত্রতা থেকে হেফাযত করবে । যাতে সর্বক্ষেত্রে আল্লাহরই নৈকট্য প্রমাণিত হয়। সমস্ত দ্বীন হবে নিরংকুশভাবে আল্লাহর জন্যেই যেখানে কোনো অবস্থাতেই এক আল্লাহ তায়ালা ছাড়া উপাস্য কেউ থাকবে না। যেমন অন্যান্য মতবাদের ক্ষেত্রে হয়ে থাকে, যারা মানুষের জন্যে বিধান রচনা করে এবং তাদের জন্যে মূল্যবোধ, মাপকাঠি, বিধি বিধান এবং নিয়ম কানুন প্রণয়ন করে । অতএব, আল্লাহ তায়ালা হচ্ছেন তিনি-যিনি ওপরের বর্ণিত সব কিছুই রচনা করেন। আর আল্লাহর সৃষ্ট জীবের মধ্যে থেকে কেউ যদি উপরোক্ত বিধি বিধান রচনা করার ক্ষমতা আছে বলে দাবী করে সে যেন এর মাধ্যমে প্রকারান্তরে নিজের জন্যে মানুষের ওপর প্রভৃত্ দাবী করলো। আল্লাহর পক্ষ থেকে আগত এমন কোনো দ্বীন নেই যা মানুষকে প্রভু হওয়ার এই দাবী করার অনুমতি দেবে । শুধু আবেগপূর্ণ বিশ্বাস হিসেবে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বিধান আসেনি, যাতে ব্যবহারিক বিধান ও কর্তৃত্বের কথা মজুদ নেই । ইসলাম এমনিভাবে বিধান রচনা করে, তার প্রয়োগে শাস্তি ও শিক্ষা দেয় এবং এর মাধ্যমেই সমাজকে পবিত্র করে। মদীনাতে ইসলাম তারই প্রকৃত প্রয়োগ করছিলো । আমরা ইতিপূর্বে এই সূরায় বর্ণিত নির্দেশাবলীতে এগুলো দেখতে পেয়েছি। আল্লাহর ইচ্ছানুসারে নানা পরিবর্তিত অবস্থায় এ সমস্ত বিধান এখনও পর্যন্ত বিদ্যমান আছে। অশ্লীলতা ও ব্যভিচার প্রতিরোধ করার বাহ্যিক কড়াকড়ি এবং তা থেকে সমাজকে পবিত্র করার গুরুত্বের দিকে তাকিয়ে এখানে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে । আসলে সর্বকালে জাহেলিয়াতেরই এটা ছিলো প্রধান বৈশিষ্ট্য । এটা আমরা বর্তমান জাহেলিয়াতেও দেখতে পাচ্ছি। এটি হচ্ছে নিয়ম কানুন ও নিয়ন্ত্রণহীন যৌন উচ্ছংখলতা ও পাশবিক আচরণ । উচ্ছংখল এই যৌন সম্পর্ককে. তারা মনে করে তাদের ব্যক্তি স্বাধীনতার অন্যতম বৈশিষ্ট্য । তাদের মতে কষ্টর গৌড়া লোক ছাড়া কেউই এই ব্যক্তি স্বাধীনতাকে প্রতিহত করতে পারে না এবং তার বিরদ্দাচরণও করতে পারে না। জাহেলিয়াতের ধারক বাহকরা কিন্তু সার্বিক মানবিক স্বাধীনতার ব্যাপারে আবার উদারতা প্রকাশ করে, কিন্তু তারা তাদের এই পাশবিক স্বাধীনতার ব্যাপারে সামান্যতম উদারতাও প্রকাশ করতে রাষি নয়। কখনো কখনো তারা সে স্বাধীনতা পর্যন্ত পরিত্যাগ করতে সম্মত হয়। কিন্তু তাদের এই পাশবিক স্বাধীনতাকে সুনিয়ন্ত্রিত ও সুমার্জিত করতে যারাই এগিয়ে আসে তারা তাদেরকে প্রতিহত করতে উদ্যত হয়।
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।