1110://1591717101-0101017895-00117 পুনরায় পাপ পংকিল জীবনে ফিরে যাবে । যাতে তাদের দুনিয়া আখেরাত উভয়টাই ধংস হবে, ঈমানের বিপর্যয় সৃষ্টি হবে, সমাজ দুষিত হবে, এ সাথে তাদের নিজেদের ওপর অভিশাপ নেমে আসবে । অতপর উপরোক্ত শাস্তির বিধানে পরিবর্তন সাধিত হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রসূলুল্লাহ (স.) থেকে সরাসরি এ ব্যাপারে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, তোমরা যাদেরকে লৃত (আ.)- এর সম্প্রদায়ের লোকদের ন্যায় অশ্লীল ব্যভিচারে লিপ্ত হতে দেখবে, তাদের উভয়কে অর্থাৎ সমকামী ব্যক্তিদ্বয়কে হত্যা করো । আ্ট্রক্ষ মতা আকয্সোজনলীকসতা অশ্লীলতা থেকে মুসলিম সমাজকে পবিত্র করার জন্যে ইসলামী বিধানের গুরুত্ব এই নির্দেশসমূহে স্পষ্টত প্রকাশ পাচ্ছে। এ ধরনের গুরুত্ প্রদানের কাজটি ইসলামের সূচনালগ্ন থেকেই চলে আসছে। এ কারণে ইসলাম এক্ষেত্রে মদীনায় রাষ্ট্র প্রতিষ্ঠার অপেক্ষা করেনি। তদ্রপ সেই শাসন ক্ষমতার অপেক্ষাও করেনি, যা আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত হবে এবং তাই এক সময় ইসলামী বিধান প্রয়োগের যিম্মাদারী গ্রহণ করবে । আমরা যদি কোরআনে করীমের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে, আল্লাহ তায়ালা মক্কী সূরা আল ইসরাতে যেনাতে লিপ্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন । এরশাদ হচ্ছে, “আর তোমরা যেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ ।* মক্কায় অবতীর্ণ সূরা আল মোমেনূনে আল্লাহ তায়ালা এরূপ নির্দেশ করেন। এরশাদ হচ্ছে, “মোমেনরা সফলকাম হয়েছে। যারা নিজেদের নামাযে বিনয় নম্র এবং যারা নিজেদের যৌনাংগসমূহের হেফাজত করে। তবে তাদের স্ত্রী ও মালিকানাতুজ দাসীদের ক্ষেত্রে হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না।” হুবহু এই উক্তিটি আন্মাহ তায়ালা সূরা “আল মায়ারেজে'ও পুনরাবৃত্তি করেছেন । উল্লেখ্য যে, এ নির্দেশগুলো যখন আসছিলো তখন পর্যন্ত মক্কা মোকাররামাতে ইসলামী রাষ্ট্র ও কর্তৃত্ প্রতিষ্ঠিত হয়নি। সেই জন্যেই আল্লাহ তায়ালা মক্কী জিন্দেগীতে এই অপরাধের শাস্তির কোনো ইসলামী রাষ্ট্র ও কর্তৃত প্রতিষ্ঠিত হলো, তখনই আল্লাহ তায়ালা এই সমস্ত অপরাধের শাস্তির বিধান রচনা করে সমাজকে কলুষমুক্ত করা এবং অপরাধ প্রতিহত করার জন্যে শুধু নিষেধাজ্ঞা ও নির্দেশনাকে যথেষ্ট মনে করেননি । কারণ ইসলাম হচ্ছে একটি বাস্তব জীবন বিধান। তিনি তখন দেখালেন যে, শুধু নিষেধাজ্ঞা নির্দেশনাবলী এ ক্ষেত্রে যথেষ্ট নয়। তার সাথে আরো দেখানো হলো যে দ্বীন (জীবন বিধান) রাষ্ট্র কর্তৃতু ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। দ্বীন হচ্ছে এমন এক জীবন বিধান বা বিধি ব্যবস্থা যার ওপর মানুষের ব্যবহারিক জীবন প্রতিষ্ঠিত। দ্বীন কোনো আত্মিক অনুভূতির নাম নয়_ যা কর্তৃত, বিধান, নির্ধারিত আদর্শ এবং নির্দিষ্ট সংবিধান ছাড়া মানব " অন্তরে অবস্থান করবে । যেদিন থেকে ইসলামী আকীদা বিশ্বাস মক্কার কিছুসংখ্যক লোকের অন্তরে দৃঢ়মূল হলো তখন থেকেই এই আকীদা তাদের অন্তরে বদ্ধমূল জাহেলিয়াতকে প্রতিরোধ করতে লাগলো এবং তা থেকে আত্মাকে পবিত্র ও পরিচ্ছন্ন করতে শুরু করলো, অতপর যখন মদীনাতে নির্ধারিত শরীয়তের ওপর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এবং যমীনে আল্লাহর বিধান সীমিতকালে হলেও কায়েম হলো তখন ইসলাম স্বীয় উপদেশ এবং নির্দেশাবলীর পাশাপাশি শাস্তি ও সংশোধনের মাধ্যমে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে হেফাযত করার কাজে তার কর্তৃত্ব প্রয়োগ করতে লাগলো।
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।