Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 বেত্রাঘাত করেননি । তদ্রগ রসূলুল্লাহ ইহুদী পুরুষ ও মহিলার ঘটনায়ও একই ফয়সালা করেছেন 57555 25 কাজও এ কথার পরিচায়ক যে, এটাই এ পর্যায়ে সর্বশেষ নির্দেশ । সংশোধন হলে শাস্তির প্রয়োজন নেই “তোমাদের মধ্যে থেকে যে দু'জন সেই কুকর্মে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি প্রদান করো। অতপর যদি উভয়ে তাওবা করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী দয়ালু” আল্লাহর ভাষ্য, “তোমাদের মধ্যে থেকে যে দু'জন সেই কুকর্মে লিপ্ত হয় ।” এর স্পষ্ট ব্যাখ্যা এই যে, তারা হচ্ছে সে দু'জন পুরুষ যারা বিকৃত যৌন কাজে লিপ্ত হয়, এটা মোজাহেদ (র.)-এর অভিমত । হযরত আব্দুল্লাহ বিন আব্বাস সাঈদ বিন যোবায়র প্রমুখ ব্যক্তি কোরআনের ভাষ্য “তোমরা তাদেরকে শাস্তি প্রদান করো'- এর ব্যাখ্যায় বলেন, 'গাল মন্দ করা, অপমান ও অপদস্থ করা এবং জুতা মারা। . “অতপর যদি তারা উভয় তাওবা করে এবং নিজেদের সংশোধন করা' বলতে ব্যক্তিত্ব, ৃষ্টিভংগি, কাজ এবং ব্যবহারে মৌলিক পরিবর্তনকে বুঝায়, অতপর এমনটি প্রমাণিত হলে তাদের শাস্তি বন্ধ হয়ে যাবে এবং জনসমষ্টি এই দুই বিকৃত রুচিসম্পন্ন ব্যক্তির শাস্তি থেকে বিরত থাকবে । আর এটাই হচ্ছে তাদের থেকে হাত গুটিয়ে নেয়ার অর্থ, অর্থাৎ শাস্তি দেয়া থেকে বিরত থাকা । “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী, দয়ালু ।” এই আয়াতে গতীর সূক্ষ্ম একটি ইংগিত রয়েছে, তা হচ্ছে এই যে, যিনি শাস্তির বিধান রচনা করেছেন তিনিই তাওবা করে নিজেদের সংশোধন করলে শাস্তি দেয়া থেকে বিরত থাকতে নির্দেশ করছেন। সুতরাং শাস্তির বেলায় মানব সমাজের কাছে ক্ষমা নামক কিছুই নেই। বরং তারা এখানে শুধু আল্লাহর বিধান ও নির্দেশনাই বাস্তবায়ন করে। তিনি তাওবা কবুলকারী, দয়ালু। আল্লাহ তায়ালা মানুষের তাওবা কবুল করেন এবং তাওবাকারীদের ওপর করুণা বর্ষণ করেন। এই সৃক্ষ্ ইংগিতের দ্বিতীয় কথা হচ্ছে, বান্দাদের অন্তরকে আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে মিলিয়ে দেয়া এবং তীর সৃষ্ট জীবের সাথে মেলামেশা করার জন্যে তার প্রতি নির্দেশনা দেয়া। যখন আল্লাহ তায়ালা নিজেই তাওবা কবুলকারী ও দয়ালু তখন বান্দাদের উচিত তারা যেন পরস্পরের প্রতি সহনশীল ও দয়াবান হয় । কেননা অপরাধ সংঘটিত হওয়ার পর তাওবা করে তারা নিজেদের সংশোধন করে নিয়েছে । অপরাধের ব্যাপারে নমনীয়তা কিংবা ব্যভিচারে লিগ্তদের প্রতি করুণা করা নয়। কারণ এই ক্ষেত্রে করুণার প্রশ্নই ওঠে না। বরং করুণা হচ্ছে তাওবাকারী, পবিত্র এবং সংশোধিত ব্যক্তিদের প্রতি । তাদেরকে সমাজে গ্রহণ করা এবং তাদেরকে তাদের অপরাধ স্মরণ করিয়ে দিয়ে লঙ্জা না দেয়া ও দোষারোপ না করার ক্ষেত্রে এটা অবশ্যই নমনীয়তা । যখন অপরাধীরা তাওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেদের অবস্থার সংশোধন করেছে তখন অপরাপর মুসলমানদের উচিত, তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন হিসেবে স্বীকৃতি দেয়া, নতুন করে সম্মানজনক জীবন শুরু করার ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা করা এবং তাদের অতীত অপরাধকে ভুলে যাওয়া । যাতে করে তাদের অন্তকরণে আগের অপরাধের শাস্তির ভয় উদ্রেক না হয়। বিশেষ করে যখন তারা সমাজের সাধারণ মানুষদের সম্মুখীন হয় তখন যেন আগের পরিস্থিতির কথা কেউ তাদের স্মরণ না করায়। মুসলমানরা যদি তাওবা করার পরও সমস্ত অপরাধীদের সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারণ না করে তাহলে তারা হতাশায় ভেংগে পড়ে

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।