Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 আফসীব্ ফী বিলালিল ০কারআনা বলে বিবেচিত হয়। তারা জানে তাতে কী আছে এবং তা কার কাছ থেকে এসেছে। চার জন মুসলিম সাক্ষী প্রয়োজন, “তোমাদের মধ্যে থেকে" শব্দ দ্বারা তাই বুঝা গেছে। সুতরাং এক্ষেত্রে অমুসলিমের সাক্ষী বৈধ নয়, কেননা সে মুসলমান মহিলার ইযযত আবরুর ব্যাপারে মোটেই নিরাপদ নয় এবং সে তার আমানতদারী এবং আল্লাহ ভীতির ক্ষেত্রেও বিশ্বস্ত নয়, অধিকন্তু এই সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষা করা এবং তাতে ইনসাফ প্রতিষ্ঠা করার স্বার্থ ও মর্যাদার ব্যাপারেও সে নিরাপদ নয় । সুতরাং ইসলাম বিরোধী বিচার ব্যবস্থা পরিবর্তন করে সমাজে | ইসলামী বিচার ফয়সালা প্রবর্তন করলে তথা ব্যভিচারের শ্রেণীভেদে বেত্রাঘাত অথবা পাথর মারা চালু করলে সর্বোপরি এই অপরাধের যথার্থ সাক্ষ্য প্রমাণ থাকলে সমাজের যাবতীয় নিরাপত্তা | বিদ্যমান থাকবে । “অতপর যদি তারা (এই মর্মে ইতিবাচক) সাক্ষ্য প্রদান করে (যে তারা সত্যই যেনা করেছে) | তবে তাদেরকে গৃহে আবদ্ধ রাখো ।' যাতে ব্যভিচারিণী মহিলারা সমাজে মিশে গিয়ে সমাজকে কলুষিত ও দূষিত না করতে পারে। | যাতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং অন্য কোনো প্রকার কর্মতৎপরতায়ও জড়িত না হতে পারে। “যে পর্যন্ত মৃত্যু তাকে তুলে না নেয়। ঘরে আবদ্ধ ও আটক থাকাবস্থায়ই তাদের আয়ু শেষ হয়ে যাবে । আল্লাহ তায়ালা তাদের জন্যে নতুন কোনো আইন প্রণয়ন না করা পর্যন্ত এই আইনই বলবৎ থাকবে । অর্থাৎ যতোক্ষণ আল্লাহ তায়ালা তাদের অবস্থার অথবা তাদের শাস্তির এই বিধানের পরিবর্তন না করেন বা তিনি তীর মর্জি অনুসারে তাদের ব্যাপারে কোনো ফয়সালা নির্ধারণ না করেন। এই কোরআনী ভাষ্যটি এই কথার সুস্পষ্ট ইধ্গিত বহন করে যে, যে শাস্তির বিধানের কথা এখানে বলা হয়েছে তা কোনো স্থায়ী চূড়ান্ত নির্দেশ নয়, বরং তা হচ্ছে নির্দিষ্ট সময় পরিবেশ ও পরিস্থিতির নির্দেশ । এ ব্যাপারে স্থায়ী একটি নির্দেশ আসার কামনা করা হচ্ছিলো । বাস্তবে ঘটেছিলোও তাই। এক সময় সে নির্দেশ পাল্টে গেলো, যার বর্ণনা সূরা আন নূর ও রসূল (স.)-এর হাদীসে এসেছে। অবশ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে এ কঠোর নিরাপত্তার কোনো পরিবর্তন হয়নি । ইমাম আহমদ বিন হাম্বল রো.) বলেন, মোহাম্মদ বিন জাফর (র.) উবাদা বিন সামেত (রা.) থেকে বর্ণনা করেন, রসূল (স.)-এর অবস্থা এমন ছিলো, যখন তার কাছে এঁশী বাণী নাধিল হতো, ₹বা তার প্রভাব তার ওপর পড়তো তখন তিনি অস্থির হয়ে যেতেন এবং তার চেহারার রং পাল্টে যেতো। সমকামিতার শাস্তি পরিশেষে একদিন আল্লাহ তায়ালা তার ওপর ওহী নাধিল করেন। ওহীর সে বিশেষ অবস্থা সম্পর্কে রসূলুল্লাহ (স.) বললেন, তোমরা এ ব্যাপারে আমার থেকে ফয়সালা ও নির্দেশ গ্রহণ করো । নিশ্যয়ই আল্লাহ তায়ালা পথনির্দেশ করেছেন। যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে প্রত্যেককে একশত বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করতে থাকো । আর যদি কুমার কুমারী উক্ত কাজে লিপ্ত হয়, তাহলে একশত বেত্রাঘাত করে এক বৎসরের জন্যে তাদের দেশান্তরিত করো । উক্ত হাদীসটি ইমাম মুসলিম ও অন্যান্য সুনান প্রণেতারা বিভিন্ন সূত্রে কাতাদা, ওবাদা বিন সামেত, তিনি রসূলুল্লাহ (স.) থেকে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (র.) | তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন যে, নবী করীম (স:) এ অপরাধের অপরাধীদের পাথর মেরেছেন,

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।