Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 ও মহৎ রাখা, নারীকে তার দুর্বিষহ অবস্থা থেকে মুক্ত করার মাধ্যমেই সম্ভব। কেননা জাহেলী সমাজে নারীর অপমান, লাঞ্ুনা, কঠোরতা ও অত্যাচার উৎপীড়নের সম্মুখীন হচ্ছিলো । সমাজ যাতে একটি মযবুত সুষ্ঠু ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের ভিত্তি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যাতে প্রতিষ্ঠিত হতে পারে ইসলাম সে ব্যবস্থাই করেছে। পরিশেষে এই অধ্যায়টি ইসলামী বিধানের হারাম ও হালাল বর্ণনার মাধ্যমে পরিবার জীবনের একটি চিত্র তুলে ধরেছে। এই বর্ণনার মাধ্যমে এই সংক্রান্ত আলোচনা এই খন্ডে সমাপ্ত হবে। ব্ভিচান্র দমনে কঠোব পদক্ষেপ “আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে চারজন পুরুষকে সাক্ষী হিসেবে তলব করো .... নিশ্চয় আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী, দয়ালু।' আয়াত ১৫-১৬) মূলত ইসলাম তার স্বীয় পদ্ধতিতে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করার কাজ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে ইসলাম প্রথমে এখানে ব্যভিচারিণী মহিলাদেরকে সমাজ থেকে পৃথক ও বিচ্ছিন্ন রাখার পন্থা বাতলিয়েছে, বিশেষ করে যাদের দ্বারা ব্যভিচারজনিত এ পাপটি সংঘটিত হবে, এরা আসলেই বিকৃত রুচিসম্পন্ন। হযরত লুত (আ.)-এর সম্প্রদায়ের লোকেরাও এক বিকৃত যৌন কাজে লিপ্ত হয়েছিলো, তারাও এক ধরনের গাপ কাজে নিপ্ত হয়। এখানে পুরুষদের কষ্টের প্রকার ও পরিধি নির্ধারণ করা হয়নি। ইসলাম সমস্ত ব্যাভিচারিণী মহিলা ও বিকৃত রুচিসম্পন্ন পুরুষদের একই ধরনের শাস্তির বিধানের কথা ঘোষণা করেছে। আর তা হচ্ছে যেনার শাস্তি বেত্রাঘাত, যা কোরআনে সুরা আন নূর এ বর্ণিত হয়েছে। এ সমস্ত বিধি বিধানের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে দোষণ ও কলুষতা থেকে রক্ষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা । প্রত্যেকটি অবস্থায় ও প্রত্যেকটি শাস্তির বিধানে ইসলামী শরীয়ত সমাজের নিরাপত্তা নিশ্চিত করে। ধারণা কল্পনা ও সন্দেহের বশিভৃত হয়ে বিচার করা দুক্কর। কেননা গুরুতৃপূর্ণ শাস্তির বিধানসমূহ মানব জীবনে ব্যাপক ও ভয়াবহ প্রভাব বিস্তার করে । এরশাদ হচ্ছে, “আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে পথনির্দেশ বলে না দেন।” (আয়াত-১৫) কোরআনের এই বক্তব্যে পূর্ণ সূক্ষ্ম ও সতর্কতা বিদ্যমান রয়েছে, কেননা “তোমাদের নারীদের মধ্যে থেকে" শব্দের মাধ্যমে মুসলিম নারীদেরকে নির্দিষ্ট করে দিচ্ছে যাদের ওপর এই শাস্তি আরোপিত হবে। তদ্রপ এই আয়াতটি “তোমাদের মধ্যে থেকে' শব্দের মাধ্যমে মুসলিম স্বামীদেরকে নির্দিষ্ট করছে, যাদেরকে ব্যভিচার অনুষ্ঠিত হওয়ার ঘটনায় সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে অর্থাৎ মুসলমান পুরুষদেরকে। সুতরাং কোরআনে করীমের এই বর্ণনানুসারে ব্যভিচার সংঘটিত ও প্রমাণিত হলে তাদের ওপর যে শাস্তি আরোপিত হবে তা এখানে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। | এর সাথে সেসব ব্যক্তিরাও নির্দিষ্ট হয়ে যাচ্ছে যাদের কাছে ব্যভিচার অনুষ্ঠিত হওয়ার পর সাক্ষ্য চাওয়া হবে। ইসলামে মুসলিম মহিলারা যখন কোনো ত্রুটি বা অপরাধে পতিত হয় তখন সেখানে অমুসলিম পুরুষদেরকে সাক্ষী হিসেবে তলব করে না। বরং মুসলিম সমাজের চারজন পুরুষকে তালাশ করে যারা এই সমাজে বসবাস করে, যারা এই বিধানের (ইসলামী বিধানের) আনুগত্য করে, তার নেতৃত্বের আনুগত্য করে, সর্বোপরি ইসলামী আইনের বিষয়টি তাদের কাছে গুরুতৃপূর্ণ ৃ

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।