Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-010101595-00117 এটা এমন এক বিধান যা এক প্রাণ থেকে গোটা মানব পরিবারের গঠনের প্রতি লক্ষ্য রাখে । এ বিধান মহিলা ও শিশুকে নিছক মহিলা ও শিশু হওয়ার কারণে বঞ্চিত করে না, কেননা এ বিধান সবার কল্যাণ ও স্বার্থের প্রতিই লক্ষ্য রাখে, এ বিষয়ে আমি ইতিপূর্বে বেশ কিছু আলোচনা করেছি। এই বিধান নর-নারী একজনকে আরেকজনের ওপর অহেতুক প্রাধান্য দেয় না। তার পারিবারিক ও সামাজিক নিরাপত্তার দায়িত্বে পরিমাণানুসারে তাকে প্রাধান্য দেয়। এটা এমন এক বিধান যা মানব প্রকৃতির অভ্যাসের প্রতি লক্ষ্য রাখে । তাই সন্তানকে তার পিতা-মাতা এবং অন্যান্য আত্মীয়স্বজনের ওপর প্রাধান্য দেয়, কেননা এই বিধান হচ্ছে নতুন প্রজননের সম্প্রসারণ ও তাদের জাতি সত্ত্বা সংরক্ষণের মাধ্যম | এতদসত্ও উর্ধতন উত্তরাধিকারী (পিতা-মাতা, দাদা-দাদী)দেরও আবার বঞ্চিত করা হয় না, একইভাবে অপরাপর | আত্মীয়স্বজনদেরও বঞ্চিত করা হয় না। বরং প্রকৃতির মূল চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রত্যেককে তার নির্দিষ্ট অংশ দেয়ার নিশ্চয়তা দেয়া হয়। এটা এমন এক বিধান যা মানুষের চাহিদার ডাকে সাড়া দিয়ে স্বভাবের সাথে তাকে এমনভাবে খাপ খাইয়ে দেবে যে সে তার উত্তরসূরী থেকে বিচ্ছিন্ন হবে না এবং এভাবেই তাদের বংশধারা চলতে থাকবে । অধিকন্তু এই উত্তরাধিকার বিধান তার উত্তরসূরী বংশকে এ কাজের ফল থেকেও কখনো বঞ্চিত করাবে না । এর ফলে দেখা যাবে, তার পরিবার পরিজন পরবতীতে তার প্রচেষ্টা ও পরিশ্রমের উত্তরাধিকারী হবে । আর এই আশ্বীসই তাকে বেশী বেশী পরিশ্রম করতে উৎসাহিত করবে এবং মুসলিম উন্মার জন্যে তা অনেক কল্যাণ ও উপকারিতা বয়ে আনবে। পরিশেষে এ কথা বলা যেতে পারে যে, এটা এমন এক বিধান যা নিজীবি সম্পদকে প্রজন্মের মাঝে সুষম বিবরণ ও বন্টনের নিরাপত্তা বিধান করে। সুতরাং এটা সম্পদের স্কীতি এবং অধিক পরিমাণ সম্পদ কিছুসংখ্যক লোকের হাতে একত্রিকরণের কোনো সুযোগকে অব্যাহত রাখেনি, অথচ অপরাপর বিধি-বিধানেই তাই কিন্তু রয়েছে। কিছু বিধানে এই উত্তরাধিকারকে শুধু বড়ো ছেলের জন্যে সংরক্ষণ করে অথবা তাকে নির্ধারিত কিছু লোকের মাঝে সীমিত করে । প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই এখানে এই বন্টনের ব্যবস্থা সম্পন্ন হয়। অবশ্য এ হস্তক্ষেপের মাঝে মাঝে প্রয়োজন হয়, কেননা মানুষের মনে লোভ-লালসা এবং কৃপণতার ব্যাধি রয়েছে। পক্ষান্তরে সম্পদের স্থায়ী এই বিকেন্দ্রীকরণ এবং বিতরণ এর মাধ্যমে এমন সুন্দরভাবে নিতে রে মারায় দহতিললেকরো মনা লিনানেলনন হস এটাই হচ্ছে আল্লাহর বিধান ও মানুষের বিধানের মৌলিক পার্থক্য ।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।