1110://191717101-0101017595-00117 বিধানের ক্ষেত্রে আল্লাহ তায়ালা ও তার রসূল (স.)-এর আনুগত্যই হচ্ছে বেহেশতে চিরস্থায়ীভাবে প্রবেশ ও বিরাট সাফল্য অর্জনের উপায়। যেমনিভাবে সীমালংঘন, আল্লাহ তায়ালা ও তীর রসূল (স.)-এর অবাধ্য হওয়া স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ এবং অপমানজনক শাস্তির কারণ হয়ে দীড়ায়। এখানে একটি প্রশ্ন জাগে আল্লাহর অসংখ্য বিধানসমূহের মাঝে মীরাসের বিধানের ন্যায় ছোটো একটি বিধান, যা তার অসংখ্য সীমারেখার মধ্যে একটি । এই একটিমাত্র সীমারেখার অবাধ্যতার কারণে কেনইবা এতোসব জঘন্য পরিণীম বর্তাবে? নিসন্দেহে বিষয়টি সে ব্যক্তির কাছেই খুব বড়ো বলে মনে হবে, যে সেই কাজের মাহাত্ ও তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম নয়। এই সূরার অসংখ্য আয়াতে এই (মীরাছের) বিষয়টি আলোচিত হয়েছে, যার বর্ণনা সামনে আসছে। আমি সুরার ভূমিকাতেও এদিকে কিছুটা আলোকপাত করেছি। সে সমস্ত আয়াত দ্বীনের অর্থ, ঈমানের শর্ত এবং ইসলামের সংজ্ঞা বর্ণনা করেছে। মীরাসের এই দুই আয়াতের শেষে যে গুরুত্বপূর্ণ দুইটি আয়াতের সন্নিবেশ হয়েছে সে আলোকেই বিষয়টি আলোচনা করা যেতে পারে । ইতিহাসের শুরু থেকে আল্লাহ তায়ালা মানবতার হেদায়াতের জন্যে যখন বিভিন্ন রসূলকে পাঠিয়েছেন তখন থেকে ইসলামসহ আল্লাহর যাবতীয় বিধানে যে বিষয়টি প্রশ্ন আকারে দেখা দিয়েছিলো তা হচ্ছে, এই যমীনের প্রভু কে? আর মানব জাতির প্রতিপালক কে? আর এই দুই প্রশ্নের জবাবে দ্বীন ও মানব জাতির সকল বিষয় এসে যাবে। তার একমাত্র উত্তর হবে সকল কর্তৃতৃ ও প্রভুত্ব একমাত্র আল্লাহর । সৃষ্টিজগতে এর কোনো অংশীদার নেই এর নামই হচ্ছে ঈমান, ইসলাম এবং দ্বীন। অপরদিকে এই যমীনের প্রতুত্ৃ, কর্তৃতু ও প্রতিপালন যদি তার সৃষ্ট জীবের অন্যান্য অংশীদার অথবা তাকে ছাড়া অন্যান্য শরীকদের জন্যে নির্ধারণ করা হয়, এটাকেই বলে শেরেক বা প্রকাশ্য কুফুরী । পক্ষান্তরে প্রভূত যদি একমাত্র আল্লাহর জন্যে নিবেদিত হয়, তার নাম আল্লাহর নৈকট্য অর্জন করা, একমাত্র আল্লাহর দাসতৃ অর্জন করা, আনুগত্য করা এবং একমাত্র আল্লাহর বিধানের অনুসরণ করা । সুতরাং একমাত্র আল্লাহ তায়ালাই মানব জাতির জন্যে তাদের জীবন বিধান বাছাই করেন, তাদের চলার বিধি-বিধান রচনা করেন, তিনি তাদের মাপকাঠি, মূল্যবোধ, তাদের জীবনের অবস্থা এবং তাদের সমাজের নিয়ম কানুন নির্ধারণ করেন। আল্লাহর বিধানের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো ব্যক্তি বা দলের পক্ষে উপরোক্ত কাজগুলো সম্পন্ন করার কোনোই অধিকার নেই। এই অধিকার প্রভুত্বের জন্যে সংরক্ষিত । অপরদিকে প্রভূত অথবা প্রতিপালকত্ব যদি আল্লাহর সৃষ্টির কারো জন্যে পূর্ণাংগ বা আংশিকভাবে নিবেদিত হয়, তাহলে আল্লাহর সাথে অংশীদারীত্ প্রতীয়মান হয়। বান্দা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নৈকট্য অর্জন করতে চায়, তার দাসত্ব এবং আনুগত্য করতে চায় তাহলে তাই হবে শেরেক। উপরোক্ত কাজগুলো নানাবিধ আদর্শ, নিয়ম-কানুন, মূল্যবোধ এবং মাপকাঠির অনুসরণের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে যা মানুষ নিজেরা রচনা করেছে। এই বিধান রচনা করতে গিয়ে তারা আল্লাহর কেতাব, তার কর্তৃত্ব ও প্রভৃত্বের শরণাপন্ন হয়নি বরং তারা তার বদলে অন্যান্য জিনিসের শরণাপন্ন হয়েছে এবং তাদের কাছে কর্তৃত ও প্রভৃত্ চেয়েছে। সুতরাং তাদের দ্বীন, ঈমান ও ইসলাম কিছুই নেই বরং তাদের মাঝে যা পাওয়া গেছে তা হচ্ছে শেরেক, কুফুরী, ফাসেকী এবং অবাধ্যতা ।
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।