11110://1591717101-0101017595-00117 নয়। অত্র আয়াতের বিদ্বান বৈপতিত্রেয় ভাই বোনদের জন্যে নির্ধারিত । কেননা তারা পুরুষ বা মহিলা প্রতেকেই নির্ধারিত অংশ এক যষ্ঠমাংশের ওয়ারিস হবে আছাবার অংশ নয় । আর তা হচ্ছে পুরো সম্পত্তি অথবা কোরআনে বর্ণিত নির্ধারিত অংশ বন্টনের পর যা অতিরিক্ত থাকে তা নিয়ে নেয়া। “যদি তারা অধিক হয় তবে তারা এক তৃতীয়াংশের অংশীদার হবে ।' ওয়ারিসের সংখ্যা ও প্রকার যতো বেশীই হোক না কেন এতে কোনো তারতম্য হবে না। এখানে লক্ষণীয় হচ্ছে এই যে, তারা সমতার ভিত্তিতে এক তৃতীয়াংশে এই শর্তে অংশীদার হবে, এক পুরুষ দুই মহিলার অংশের সমান পাবে । কিন্তু প্রথম অভিমতটিই এখানে গ্রহণযোগ্য । কারণ এটা সেই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ যা এই আয়াতের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, তবে তাদের উভয়েই পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠমাংশ পাবে ।' সুতরাং বৈপিত্রেয় ভাই বোনরা বিভিন্ন দিক থেকেই অপরাপর উত্তরাধিকারদের থেকে স্বতন্ত্র । ১. তারা পুরুষ ও মহিলার অংশ পাওয়ার ক্ষেত্রে সমান । ২. তারা উত্তরাধিকারী হবে না, কিন্তু যদি মৃত ব্যক্তি এমন হয় যে, তার সন্তান ও পিতা না থাকে, তাহলে তারা পিতা, দাদা, নিজ সন্তান এবং ছেলের সন্তানের বর্তমানে ওয়ারিস হবে না। ৩. বৈপিত্রেয় ভাই বোন অধিক হওয়া সত্তেও তারা এক তৃতীয়াংশের বেশী পাবে না বরং তারা সবাই মিলে এক তৃতীয়াংশে শরীক হবে এবং ছেলে মেয়ে নির্বিশেষে তাতে সকলেই সমান হকদার হবে। 'সে যা কিছু ওসীয়ত করেছে তা পূরণ ও খণ পরিশোধ করার পর কারো অনিষ্ট না করে তারা বাটোয়ারা হবে ।” আর এমনিভাবে এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। মীরাসের এই অংশসমূহ আল্লাহর বিধান, আর তার উৎসও তিনি। এটা মানুষের মনগড়া কিছু নয় এবং মানুষের মনের কামনা-বাসনার বিষয়ও নয়, বরং তার উৎপত্তি হয়েছে জ্ঞান থেকে । সুতরাং তার অনুসরণ করা ওয়াজেব কেননা এটি উৎসারিত হয়েছে এমন এক উৎস ও সত্ত্বা থেকে, একমাত্র যার হাতে রয়েছে বিধান রচনা করা ও তা বন্টন করার অধিকার । একমাত্র তারই রয়েছে নির্ভুল জ্ঞান। শেন্েেকেন ধবৎসাতসক ওুাতিত্রিলক্সা ইসলামী আকীদা-বিশ্বাসের মূলনীতি যার ওপর বেশী গুরুত্বারোপ করা হয়েছে তা হচ্ছে, একমাত্র আল্লাহ তায়ালা থেকেই সব কিছু গ্রহণ করার নীতি। অন্যথায় এটা আল্লাহকে অস্বীকার করা, আর অবাধ্য হওয়া এবং এই মহান দ্বীনের গন্ডি থেকে বের হয়ে যাওয়ারই নামান্তর । আর | এটাকে এই সূরায় মীরাসের অংশ ও ওসিয়তের ওপর চূড়ান্ত ঘোষণা হিসেবে নিম্নেবর্ণিত দুই আয়াতকে প্রতিষ্ঠিত করছে, যাকে আল্লাহ তায়ালা একটা সীমারেখা হিসেবে আখ্যায়িত করেছেন। এরশাদ হচ্ছে, “এগুলো হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা । যে কেউ আল্লাহ তায়ালা ও রসূল (স.)-এর আদেশ মতো চলে না... তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ।' (আয়াত ১৩) এ সমস্ত বিধান যা আল্লাহ তায়ালা তীর জ্ঞান ও হেকমত মোতাবেক মৃতের স্থাবর ও অস্থাবর সম্পদ বন্টন করা এবং পারিবারিক সম্পর্ককে সুসংহত করা, পরিবারে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে রচনা করেছেন। তার সবগুলো আল্লাহ তায়ালা প্রদত্ত নির্ধারিত সীমারেখা, যাকে তিনি এ ব্যাপারে ফয়সালাকারী এবং চূড়ান্ত বলে ঘোষণা করেছেন। এই
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।