Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 আয়াতের শেষের দিকে এ ব্যাপারে কয়েকটি উদ্দেশ্যের বর্ণনা এসেছে। | “তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্যে অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহর নির্ধারিত অংশ, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বজ্ঞ। ওসব রহস্য সম্পর্কে তার জানা আছে।' | প্রথম বর্ণনা হচ্ছে ভাগাভাগির ক্ষেত্রে আত্মার প্রশান্তির জন্যে কোরআনের দৃষ্টিভংগী বলা । কেননা এমন লোকও আছে যেখানে পৈতৃক টান তাদেরকে পিতার ওপর পুক্রকে প্রাধান্য দিতে উৎসাহিত করে। কেননা পুত্রের প্রতি স্বাভাবিক দুর্বলতা থাকে বেশী । তাদের মাঝে অবশ্য এমন লোকও আছে যারা নৈতিক ও চারিত্রিক অনুভূতির মাধ্যমে এ দুর্বলতার ওপর বিজয়ী হয়। এ কারণে সে পিতাকে প্রাধান্য দেয়। অপরদিকে এমন লোকের অস্তিতবও রয়েছে যে স্বাভাবিক দুর্বলতা ও নৈতিক অনুভূতির মাঝে দোদুল্যমান থাকে । কখনো পরিবেশ এতিহ্যগত কারণে নির্ধারিত দিক-নির্দেশনা চাপিয়ে দিতে চায় । উত্তরাধিকারের বিধান যখন নাযিল হয়েছে তখন কেউ কেউ এসব সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আর কিছু কিছু দিকের প্রতি আমরা ইতিপূর্বে আলোকপাত করেছি। অতপর আল্লাহ তায়ালা সমগ্র মানব জাতির অন্তরে আন্মাহর নির্দেশ আনন্দচিত্রে গ্রহণ করার একটা প্রশান্তি ঢেলে দেয়ার ইচ্ছা পোষণ করেন। আল্লাহ তায়ালা তাদেরকে জানিয়ে দিলেন যে, যাবতীয় জ্ঞান একমাত্র আল্লাহর । বান্দারা জানেন না যে তাদের আত্মীয়স্বজনদের মাঝে কে কতোটুকু পাবে কিংবা কোনটা তাদের জন্যে বেশী উপকারী । এরশাদ হচ্ছে, “তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্যে উপকারী তা তোমরা জানো না? দ্বিতীয় হচ্ছে এর মূল বিষয়টি প্রতিষ্ঠিত করার প্রসংগটি ৷ কারণ এটা কোনো মনগড়া বা আত্মীয়তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এটা হচ্ছে ছ্বীন ও বিধান সংক্রান্ত বিষয়। “এটা আল্লাহর নির্ধারিত অংশ ।” | আল্লাহ তায়ালা পিতা পুত্র উভয়কেই সৃষ্টি করেছেন। তিনিই তাদের রেযেক ও সম্পদ দান করেছেন । তিনিই সব নির্ধারণ করেন। তিনিই সব বন্টন করেন। তিনিই এর বিধান রচনা করেন। মানুষের বিধান রচনা করার এবং নির্দেশ দেয়ার কোনো অধিকার নেই। প্রকৃতপক্ষে মানুষ তাদের স্বার্থটাও ঠিক মতো চিনে না। “নিশ্চয় আল্লাহ তায়ালা সর্বজ্ঞ ও সব রহস্য সম্পর্কে জ্ঞাত 1 আর শেষে এসে যেটা বলা হচ্ছে তা হচ্ছে তৃতীয় বক্তব্য, এর মাধ্যমে বলা হয়েছে যে, আল্লাহর সব ফয়সালা মানুষের স্বার্থে আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম । এটা এমন স্থার্থ যা জ্ঞান ও প্রজ্ঞার ওপর নির্ভরশীল । আল্লাহ তায়ালাই বিধান রচনা করার জ্ঞান, অধিকার ও ক্ষমতা রাখেন কেননা তিনিই হচ্ছেন মহাজ্ঞানী । মানুষ তা ভালো করে জানেও না। আল্লাহ তায়ালা মানুষের অংশ নির্ধারণ করেন। কারণ তিনি হচ্ছেন প্রজ্ঞাময় । আর মানুষ নিজেদের কামনা বাসনার অনুসরণ করে। মীরাসের বিষয়টি শেষ করার পূর্বে এভাবেই সতর্কতা ও সাবধানবানী এসেছে, যাতে মানুষ বুঝতে পারে এই বিধান, এই আইন কানুন ও নিয়মাবলীর উৎস কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ তায়ালা । আর তিনিই হচ্ছেন বিশ্বাস ও আকীদাগত কেন্দ্রবিন্দু, যা দ্বীনের গোটা কাঠামো নির্ধারণ করে। আল্লাহর কাছে বিচার ফায়সালার জন্যে যাওয়া, তার থেকেই তা গ্রহণ করা এবং তাতে সন্তুষ্ট থাকা, 'এটা আল্লাহর নির্ধারিত অংশ, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বজ্ঞ ও সব রহস্য সম্পর্কে জ্ঞাত।

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।