11110://15917171601-0101017895-00117 স্বামী বা স্ত্রী কেউই না থাকে, এমতাবস্থায় যদি মৃতের সন্তান বা একাধিক তাই না থাকে, যেমনিভাবে মা এক তৃতীয়াংশ সম্পদ পায়, ঠিক তেমনিভাবে এক ভাই থাকলেও এক তৃতীয়াংশই পাবে । তাকে সে এ অংশ থেকে বঞ্চিত করতে পারবে না। উপরোন্লেখিত অংশসমূহ মৃতের ওয়ারিসরা তার ওসীয়ত এবং খণ পরিশোধ করার পরই পাবে । তাই আল্লাহ তায়ালা বলেন, “মৃত ব্যক্তি যা ওসীয়ত করে গেছে তা পূরণ করা ও খণ পরিশোধ করার পর ।' আল্লামা ইবনে কাসীর এ প্রসংগে তার তাফসীরে বলেন, “পূর্ববর্তী ও পরবর্তী আলেম সমাজ এ ব্যাপারে এঁক্যমতে পৌছেছেন যে, খণের দাবী ওসীয়তের আগে । সুতরাং ওসীয়তের পূর্বে ঝণ পরিশোধ করতে হবে ।' খণকে প্রথমে পরিশোধ করার দাবী স্পষ্ট ও যুক্তিসংগত । কারণ এটা অপরের অধিকারের সাথে সংশিষ্ট । তাই মৃত ব্যক্তি যেহেতু সম্পদ রেখে গেছে সেহেতু করযদাতার প্রাপ্য পরিশোধ করা আগে প্রয়োজন। করযদারকে করযমুক্ত করার ব্যাপারে ইসলাম যথেষ্ট কড়াকড়ি আরোপ করেছে। আসলে অন্তরকে পাপ কাজে লিপ্ত করা থেকে বিরত রাখা, আচার আচরণ এবং লেনদেনে আস্থা সৃষ্টি করা এবং দলবদ্ধ জীবনে শান্তি আনার ভিত্তিতেই মানব জীবন প্রতিষ্ঠিত হয়। এই জন্যে করযকে করযদারের ঘাড়ে এমনভাবে রাখা হয়েছে, তাকে পরিশোধ ব্যতিরেকে মৃত্যুর পরও সে দায়িত্ মুক্ত হতে পারছে না। আবু কাতাদা (রা.) বলেন, একদিন জনৈক ব্যক্তি রসূল (স.)-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল। আপনার এ ব্যাপারে কি অভিমত, আমি যদি আল্লাহর রাস্তায় জেহাদ করি, তাহলে আমার এ জেহাদ কি আমার অপরাধসমূহ ক্ষমা করে দেবে? প্রত্যুত্তরে রসূলুল্লাহ সে.) বললেন, হা, যদি কেউ ধৈর্য সহকারে সওয়াবের উদ্দেশ্যে জেহাদ করে এবং যুদ্ধের মাঠ থেকে পেছনে ফিরে না পালিয়ে আসে । পুনরায় জিজ্ঞাসা করলে রসূল সে.) একই উত্তর দিলেন এবং বললেন, কিন্তু যদি কারো খণ থাকে! অতপর তিনি বললেন, জিবরাঈল (আ.) আমাকে এ ব্যাপারে সংবাদ দিলেন। হাদীসটি ইমাম মুসলিম, মালেক, তিরমিযী এবং নেসায়ী স্ব স্ব গ্রন্থে উদ্ধৃত করেছেন। আবু কাতাদা থেকে অনুরূপ আরেকটি হাদীস বর্ণিত হয়েছে । একদিন তিনি রসূল (সৈ.)-এর দরবারে জানাযার উদ্দেশ্যে এক মৃত ব্যক্তিকে নিয়ে আসলেন । তখন রসূল (স.) সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, তোমরা নিজেরাই তোমাদের খণগ্রস্ত ভাইয়ের জানাযার নামায পড়ে নাও (আমি পড়াবো না)। তখন আবু কাতাদা বললেন, হে আল্লাহর রসূল! এ দায়িত্ব আমার ওপর ৷ রসূল (স.) বললেন, তুমি তা পরিশোধ করবে? প্রত্যুত্তরে তিনি বললেন হী, আমি তা পরিশোধ করবো। তখন রসূল (স.) তার জানাযার নামায পড়ালেন। অপরদিকে ওহছীয়তও পুরা করতে হবে যেহেতু মৃত ব্যক্তির ইচ্ছা তার সাথে সম্পৃক্ত হয়েছে। আর ওছীয়তের ব্যবস্থা এ জন্যে রাখা হয়েছে যে, যেখানে এক ওয়ারিসের কারণে অন্য কেউ এমনিই বঞ্চিত হয়। কখনো কখনো বঞ্চিতরা অভাবপ্রস্ত হয় আবার কখনো তাদের এবং উত্তরাধিকারদের মাঝে সম্পর্ক প্রগাঢ় করার দরকার হয় এবং হিংসা বিদ্বেষ ও ছন্দ সংঘাত সৃষ্টি হওয়ার পূর্বেই তাই নিরসনে পারিবারিক স্বার্থ সংশ্লিষ্ট থাকতে পারে- যাকে আপোষের মধ্যে আনা জরুরী । এক্ষেত্রে এ কথা জেনে রাখা উচিত যে, ওয়ারিসের জন্যে এক-তৃতীয়াংশের উর্ধে ওসীয়ত করা যাবে না। এখানে এই বিষয়ে গ্যারান্টি ও নিরাপত্তা রয়েছে যে উত্তরাধিকারী ইচ্ছা করলেই ওসীয়তের মাধ্যমে উত্তরাধিকারদের ওপর যুলুম করতে পারবে না এবং পুরো সম্পত্তি যেমনি খুশী তেমনি কাউকে দিয়েও যেতে পারবে না।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।