1110://1591717101-0101017595-00117 ব্যবস্থাপনা, বিধি-বিধান ও নিয়ম-নীতি আসে । তীর কাছ থেকেই মানুষ তাদের জীবনের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে। এখানে আলোচনা হচ্ছে তাদের সম্পদ ও পরিত্যক্ত বিষয় সম্পত্তি সন্তান সন্ত্ুতির মাঝে বন্টন করার নীতিমালা । এটা হচ্ছে একটা পরিপূর্ণ দ্বীন (জীবন বিধান)। মানুষ যদি জীবনের যাবতীয় বিষয়াদি একমাত্র আল্লাহ তায়ালা থেকে গ্রহণ না করে তবে তাদের জন্যে কোনো দ্বীন থাকতে পারে না। তারা যদি জীবনের খুঁটিনাটি ও ছোটো বড়ো কিছু আল্লাহ তায়ালা থেকে গ্রহণ না করে তাহলে সেখানে শেরেক, কুফুরী এবং জাহেলিয়াত তার প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক । অথচ ইসলামের আগমন ঘটেছেমানব জীবন থেকে এর মূল শেকড় উৎপাটনের জন্যে । আল্লাহ তায়ালা যেই জিনিসের নির্দেশ করছেন, যা কিছু তিনি মানুষের জন্যে নির্ধারণ করেছেন, মানব জীবনে যে বিষয়ের ফয়সালা তিনি করছেন তা মানুষের জন্যে একান্ত উপযোগী । হোক না তা একান্ত ব্যক্তি জীবনে ধন-সম্পদ ও উত্তরাধিকার বিষয় সংক্রান্ত কোনো ছোটো বিষয়! মানব জাতির এ কথা বলা উচিত নয় যে, আমরাই আমাদের জন্যে একটি আইন তৈরী করেছি এবং আমরা আমাদের স্বার্থ ভালো করেই বুঝি । এটা ভ্রান্ত এক ধরনের ওদ্ধতা। আল্লাহর চেয়েও বেশী জানার ভান করা এবং এমন অযৌক্তিক দাবী নির্লজ্জ ও মুর্খ ছাড়া আর কেউ করতে পারে না। অংশ দু'জন নারীর অংশের সমান ॥ আল আওফি আবুদ্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, যখন আল্লাহর নবী এই আয়াতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ, নারী ও পিতামাতার অংশ বর্ণনা করেন তখন সাহাবীরা অথবা তাদের মধ্যে কেউ কেউ তা অপছন্দ করেন এবং বলেন, নারীকে চারের এক অথবা আটের এক মেয়েকে দুই এর এক এমনকি ছোটো শিশুকেও পরিত্যক্ত সম্পত্তিতে অংশ দেয়া হচ্ছে, অথচ তাদের কেউ জেহাদে অংশগ্রহণ করে না। তারা কিভাবে মালের অংশ পেতে পারে? অতএব তোমরা পরিত্যক্ত সম্পত্তির বন্টন সম্পর্কে চুপ থেকো, কোনো কথা বলো না, সম্ভবত রসূল সে.) তা ভুলে যাবেন অথবা আমরা তাকে তা পরিবর্তন করার জন্য বলবো । অতপর তারা রসূল (স.)-এর দরবারে আরয করলেন, হে আল্লাহর রসূল! পিতার মৃত্যুর পর মেয়ে যদি এরুজন হয় তাকে অর্ধেক সম্পত্তি দেয়া হয় । অথচ সে অশ্বারোহণ করে যুদ্ধের মাঠে জেহাদে অংশ গ্রহণ করে না। একইভাবে শিশুকেও মীরাস দেয়া হয়, যে কোনো কাজেই আসে না... জাহেলী যুগে যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো একমাত্র তাদেরকে সম্পত্তিতে ভাগ দেয়া হতো, আর যারা বয়স্ক তাদেরকে গনীমতের ব্যাপারে প্রাধান্য দেয়া হতো। ইবনে আবী হাতেম ও ইবনে জরীর উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। এটা ছিলো জাহেলী সমাজের একশ্রেণীর আরবাসীর যুক্তি তর্ক। এই জল্পনা করা এবং যুক্তি তর্ক আল্লাহর বিধান ও ইনসাফপূর্ণ সুনিপুণ বন্টনের সাথে সাংঘর্ষিক। একইভাবে এটা বর্তমান জাহেলী সমাজের একশ্রেণীর লোকেরও যুক্তি যা আল্লাহর বিধান ও বন্টনের সাথেও সাংঘর্ষিক। বর্তমান জাহেলিয়াত আরব জাহেলিয়াতের যুক্তিকে সামান্য একটু বদল করে একথা বলেছে যে, সন্তানরা কোনো প্রকার কষ্ট ও ত্যাগ স্বীকার করেনি তাদেরকে আমরা কিভাবে গনীমতের মাল দিতে পারি? পুরাতন জাহেলিয়াতেও তদ্রুপ ছিলো। এখানে উভয় (পুরাতন ও বর্তমান জাহেলিয়াত) দলই বন্টনের সঠিক দর্শন ও রহস্য উপলব্ধি করতে ব্যর্থ এবং এক্ষেত্রে শিষ্টাচারকেও তারা অবলম্বন করেনি । উভয় দলই অজ্ঞতা ও দুর্ব্যবহারকে একত্রে সন্নিবেশিত করেছে।
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।