Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017595-00117 ভীতির কথা তাদেরকে সদা স্মরণ রাখতে বলা হয়েছে । আশা করা যায় আল্লাহ তায়ালা তাদের সন্তানদের জন্যে এমন ব্যক্তি জুটিয়ে দেবেন, যারা আল্লাহভীতি, আন্তরিকতা ও ভালোবাসার সাথে তাদের যাবতীয় কাজ আঞ্জাম দেবে । এতীমদের দায়িত্প্রাপ্তদেরকে এই উপদেশও দিতে হবে যেন তারা তাদের সম্পর্কে সংগত কথা বলে। তারা যেমনিভাবে এতীমদের ধন সম্পদকে হেফাযত করবে তন্প তাদেরকে হেফাযত করবে এবং ভালোভাবে লালন পালন করবে। দ্বিতীয় মর্মস্পর্শী বক্তব্যটি আরো ভীতিকর । যেখানে রয়েছে পেটে আগুন ভর্তি করানোর দৃশ্য এবং জাহান্নামে প্রবেশ করানোর দৃশ্য ৷ এতীমদের সম্পদ হচ্ছে আগুন আর অভিভাবকরা যেন এই আগুন খাচ্ছে। সুতরাং তাদের ঠিকানা জাহান্নাম। সেই আগুন তাদের পেট এবং চামড়াকে দগ্ধ করছে। যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হতে পারে তার ভেতর বাইরে শুধু আগুন আর আগুনই থাকবে। তখন অবস্থা এমন হবে যে, সে আগুন আকৃতি বিশিষ্ট হয়ে যাবে। মানুষের পেট এবং চামড়া তা উপলব্ধি করতে পারবে এবং পেট ও চামড়ার এভাবে জবলার দৃশ্যও তারা অবলোকন করতে থাকবে। - কোরআনের এই বক্তব্য মুসলমানদের অন্তরে গভীরভাবে প্রভাব সৃষ্টি করে । তা মুসলমানদের অন্তরকে জাহেলিয়াতের আবর্জনা থেকেও মুক্ত করে । কোরআনের বক্তব্য তাদের অন্তকরণকে এমনভাবে নাড়া দেয় যে এর ফলে তারা এই আবর্জনাসমূহকে দূরে নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। তদুপরি সেই বক্তব্য এতীমদের সম্পদ স্পর্শ করা থেকে সতর্ক থাকা, আল্লাহর ভয় অর্জন করা, পাপ থেকে বিরত থাকা এবং ভীত সন্ত্রস্ত থাকার কথাও বলা হয়েছে। সুতরাং তারা আল্লাহর ঘোষণা মোতাবেক এতীমদের ধন সম্পদে আগুন দেখতে পায় এবং তারা এই সম্পদ স্পর্শ করাকে সাংঘাতিকভাবে ভয় করে। আতা ইবনুস সায়িব সুত্রে সাঈদ বিন জোবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যখন নিন্নোক্ত আয়াতটি নাধিল হয়। “যারা এতীমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে ...।' তখন সাহাবাদের মধ্যে থেকে যাদের তন্বীবধানে কোনো এতীম ছিলো তারা তাদের খাদ্য ও পানীয় বস্তু নিজেদের খাদ্য ও পানীয় বস্তু থেকে দূরে রাখতে লাগলো ৷ তাদের অবস্থা এমন হয়েছিলো যদি কোনো ভালো জিনিস পেতো তা এতীমের জন্যে রেখে দিতো । তারা তা নিজেরা খেতো না, প্রায়ই নষ্ট হয়ে যেতো । তাদের এ অবস্থা আরো কঠোরতর হওয়ার পর সাহাবাদের একটি দল বিষয়টি রসূলের খেদমতে বর্ণনা করলেন। তখন আল্লাহ তায়ালা নিম্নোক্ত আয়াতটি নাধিল করেন । “হে নবী! তোমার কাছে তারা এতীম সংক্রান্ত হুকুম জানতে চাচ্ছে। বলে দাও, তাদের কাজ কর্ম সঠিকভাবে গুছিয়ে দেয়া উত্তম । আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিলিয়ে নাও, তাহলে মনে করবে তারা তো তোমাদেরই ভাই, বস্তুত অমংগলকামী ও মংগলকামীদেরকে আল্লাহ তায়ালাই জানেন। আল্লাহ তায়ালা যদি ইচ্ছা করতেন তোমাদের ওপর জটিলতা আরোপ করতে পারতেন ।' অতপর তারা কিছুটা আশ্বস্ত হয়ে একসাথে খাওয়া দাওয়া শুরু করলেন। এমনিভাবে কোরআনী বিধান তাদের অন্তকরণকে উন্নীত করে তোলে এবং তাকে জাহেলিয়াতের আবর্জনা থেকেও ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।