1110://1591717101-0101017895-00117 অনুভূতিই পরিশেষে তাকে তার প্রচেষ্টা দ্বিগুণ করতেও উৎসাহিত করে । তখন তার এই সফলতা হবে একান্তভাবে দলের জন্যে। কেননা ইসলাম ব্যক্তি ও দলের মাঝে পার্থক্য সৃষ্টি করে না। সুতরাং ব্যক্তির যাবতীয় প্রচেষ্টা পরিশেষে সমষ্টির প্রচেষ্টা বলে গণ্য হয়ে যাবে । এই শেষ নিয়মটি যে ব্যক্তি কষ্ট করেনি ও শ্রমও দেয়নি তাকে উত্তাধিকারী বানাবার যাবতীয় বাহ্যিক আপত্তিসমূহ নিরসন করে । এটা হচ্ছে উত্তরাধিকারীর সম্প্রসারণ প্রক্রিয়া। অতপর সে উত্তরাধিকারের যিম্মাদার যদি গরীব হয় আর উত্তরাধিকারী ধনী হয়, অবশেষে সেও তার সম্পদ সাধারণ নিরাপত্তা আইনের ভিত্তিতে প্রয়োজনের তাগিদে মালিক হয়ে যাবে । উত্তরাধিকারকারী, উত্তরাধিকারীও তাদের সন্তানদের মধ্যেকার সম্পর্ক সম্পদের ওপর সীমাবদ্ধ নয়। যদি আমরা সম্পদের উত্তরাধিকারীত্ কমিয়েও নেই, তথাপি আমরা তাদের মধ্যকার অন্যান্য সম্পর্ক উত্তরাধিকারিত্বকে কমাতে সক্ষম হবে না। পিতা-মাতা, দাদা-দাদী ও সাধারণ আত্মীয়স্বজন তাদের ছেলে-মেয়ে নাতী-নাতনী ও আত্মীয়স্বজনকে শুধু সম্পদেরই উত্তরাধিকারী করেন না। বরং তারা তাদেরকে ভালো মন্দের, সুস্থতা অসুস্থতার, বিচ্যুতি স্থিতিশীলতায় এবং মেধা নির্বুদ্ধিতারও উত্তরাধিকার বানায়। এই বৈশিষ্ট্যগুলো একান্ত উত্তরাধিকারীদের সাথে সংশ্রিষ্ট এবং তাদের জীবনে কোনো না কোনোভাবে তা প্রভাব সৃষ্টি করবেই। এ বিষয়টি তাদেরকে তার পরিণাম থেকে কখনো মুক্ত রাখবে না। সুতরাং ইনসাফ হচ্ছে এই যে, তারা তাদেরকে সম্পদের উত্তরাধিকারীও বানিয়ে যাবে । এর সাথে তারা তাদেরকে রোগ, বিচ্যুতি ও নির্বুদ্ধিতা এর কোনোটা থেকেও মুক্তি দেবে না। এমনকি এ ব্যাপারে রাষ্ট্র ও তার যাবতীয় মাধ্যম ব্যবহার করেও তাদের এই সমস্ত উত্তরাধিকারীত্ থেকে মুক্ত করতে সক্ষম হবে না। মানব জীবনের বাস্তব ঘটনাবলীর মাঝে এছাড়া আরো বহুবিধ সামাজিক কল্যাণজনক কাজ রয়েছে যার জন্যে আল্লাহ তায়ালা এই উত্তরাধিকারীত্বের বিধান রচনা করেন। এরশাদ হচ্ছে, “পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে। অল্প হোক কিংবা বেশী এ অংশ নির্ধারিত 1” এটাই হচ্ছে সেই সাধারণ মূলনীতি যার মাধ্যমে ইসলাম নারী সমাজকে চৌদ্দশ' বছর পূর্বে পুরুষের মতোই তাদের উত্তরাধিকার নিশ্চিত করেছে। এভাবে ইসলাম শিশুদের অধিকারও সংরক্ষণ করেছে, যাদের ওপর জাহেলী সমাজ যুলুম অত্যাচার করতো এবং তাদের অধিকারকে তারা অন্যায়ভাবে হরণ করতো । জাহেলী সমাজ ব্যক্তির যুদ্ধে অংশগ্রহণ এবং উৎপাদনমূলক কাজে সে কতোটুকু অক্ষম সে দৃষ্টিভংগীতে তার উত্তরাধিকার ঠিক করতো । কিন্তু ইসলাম এ পর্যায়ে সম্পূর্ণ ব্যতিক্রম । আল্লাহর বিধান নিয়ে যখন ইসলাম দুনিয়ায় এলো তখন ইসলাম প্রথমত মানব সমাজকে দেখলো তার মানবিক মূল্যবোধের আলোকে, আর এটাই হচ্ছে মানুষের প্রকৃত মূল্য যা সমাজ কিংবা জাতির জন্যে ইসলাম নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ত ইসলামই মানব জাতিকে পরিবার ও জনগণের জাতিকে পরিবার ও জনগণের গভিতে একটি দায়িত্বশীল ও কর্তব্য পরায়ণ সৃষ্টি হিসেবেই দেখেছে। উত্তরাধিকারী বানাবার ক্ষেত্রে দেখা যায় কিছু নিকটাত্মীয় লোক অন্য আত্মীয়দের বঞ্চিত করে । এখানে এমন কিছু আত্মীয় পাওয়া যায় যারা উত্তরাধিকারী নয়। কেননা তাদের মধ্যে যারা অতি নিকটের তারা আবার তাদের পরবতীদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে । কারণ অন্যত্র
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।