11110://191717101-0101017895-00117 অনুযায়ী মৃতের সম্পদকে আত্মীয়স্বজনের অধিকার হিসাবে নির্ধারণ করেছে। এটা একই পরিবারের সদস্যদের মাঝে নিরাপত্তা বিধান করা এবং সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামের দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ । এটা বিনা কষ্ট ও সাধনায় কোনো বস্তু অর্জন করার যে ফিকাহর বিধান রয়েছে তার সাথেও সংগতিপূর্ণ। মানুষ প্রয়োজনের তাগিদে তার আত্মীয়স্বজনের ভরণ পোষণের জন্যে আল্লাহর নির্দেশপ্রাপ্ত। একইভাবে নিকটাত্মীয় কাউকে হত্যা করলে সেই রক্তমূল্য (দিয়্যাত) পরিশোধের ক্ষেত্রে এবং কাউকে আহত করলে তার ক্ষতিপূরণ দিয়ে তার সাথে সংহতি প্রকাশ করতেও সে নির্দেশপ্রাপ্ত। সুতরাং ইনসাফ হলো যদি সেই আত্মীয় মারা যাওয়ার সময় কোনো সম্পদ রেখে যায় তবে আত্মীয়তা ও ঘনিষ্ঠতার ভিত্তিতে তারা তার সম্পদের উত্তরাধিকারী হবে। ইসলাম হচ্ছে সুশৃংখল পরিপূর্ণ একটি জীবন বিধান, তার এই পরিপূর্ণতা ও সুশৃংখলতা অধিকার ও দায়িত্ব কর্তব্য বন্টনে সর্বত্রই সুস্পষ্ট ভূমিকা রেখেছে। এটাই হচ্ছে সাধারণ উত্তরাধিকারের নিয়ম । আমরা যত্রতত্র উত্তরাধিকার নীতির ওপর হট্টগোল শুনতে পাই। মানব প্রকৃতি ও তার জীবনের পারিপার্থিক অবস্থার ব্যাপারে অজ্ঞতা এবং আল্লাহর সাথে বাড়াবাড়ির দরুণই এটা সৃষ্টি হয়েছে। এখানে এর দ্বারা এমন কিছু মূলনীতি উপলব্ধি করা যাবে যার ওপর ইসলামের সমাজ জীবন প্রতিষ্ঠিত এবং নিসন্দেহে তা এই হট্টগোলকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। ইসলামী সমাজ ব্যবস্থার মূল হচ্ছে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করা, আর যাতে এ নিরাপত্তা মযবুত মূলনীতির ওপর প্রতিষ্ঠিত হতে পারে সে জন্যে ইসলাম হামেশাই লক্ষ্য রেখেছে যেন ইসলামী সমাজ ব্যবস্থা মানব অন্তরে বিদ্যমান প্রাকৃতিক প্রবণতার ওপরই প্রতিষ্ঠিত হতে পারে। এই প্রবণতাসমূহ আল্লাহ তায়ালা প্রকৃতিতে এমনি এমনিই সৃষ্টি করেননি বরং তাকে মানব জীবনে মৌলিক ভূমিকা পালন করার জন্যেই তিনি সৃষ্টি করেছেন। আর যেহেতু পরিবারের জন্যে কাছের ও দূরের বন্ধনসমূহ হচ্ছে তার বাস্তব ও প্রাকৃতিক বন্ধন, কোনো প্রজন্মই তাকে কৃত্রিম উপায়ে সৃষ্টি করেনি। এই বন্ধনসমূহ তাকে শক্তিশালীকরণ, তার প্রভাব ও মান উন্নয়নসহ তাকে সংরক্ষণকরণে সাহায্য করবে। সুতরাং ইসলামই পারিবারিক নিরাপত্তা, সাধারণ সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। উত্তরাধিকারের বিধানকে পরিবারের গন্ডিতে সে নিরাপত্তারই একটি প্রতীক নির্ধারণ করেছে। তার রয়েছে অর্থনৈতিক ও সাধারণ সমাজ ব্যবস্থার আরো অনেক কার্যকারিতা । অতপর যদি এই পদক্ষেপ নিরাপত্তার মুখাপেক্ষী যাবতীয় অবস্থা অনুধাবন করতে অপারগ ও অক্ষম হয় তাহলে প্রথম পদক্ষেপকে শক্তিশালী করার লক্ষ্যে এখানে দ্বিতীয় পদক্ষেপের আগমন ঘটে। তারপর যখন দ্বিতীয় পদক্ষেপও অপারগ হয় তখন সেখানে ইসলামী রাষ্ট্রের ভূমিকা শুরু হয়। ইসলামী রাষ্ট্রই তখন অভাবীদের ভরণ পোষণ ও পূর্ণ নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হয় এবং পরিবারও স্থায়ী ক্ষমতার অধিকারী একটি দলের স্থলাভিষিক্ত হয়। এই কারণে সম্পূর্ণ দায়-দায়িত্ প্রথমেই রাষ্ট্রের কীধে বর্তায় না। প্রথমত এ জন্যে যে পরিবার অথবা ছোটো গন্ডিতে নিরাপত্তা ও করুণাময় অনুভূতি সৃষ্টি করে, যার চতুপার্ে সহযোগিতা ও সমবেদনার অকৃত্রিম গুণাবলী স্বাভাবিকভাবেই মজুদ পায়। আসলে এই অনুভূতিসমূহই হচ্ছে আমাদের মানবিক অর্জন, যাকে একজন মন্দ ও নিকৃষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ অস্বীকার করতে পারে না। অপরদিকে পারিবারিক নিরাপত্তা প্রকৃতির উপযোগী কিছু স্বাভাবিক প্রভাব এমনিই সৃষ্টি করে। ব্যক্তির এই অনুভূতি তার এ ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাব আত্মীয়স্বজন বিশেষভাবে তার সন্তান সন্তৃতির ওপর পতিত হবে । এই ০০০ লি লা... ০023 কি ভা ১.৭ বিনা শত্ব ৫
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।