Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 সর্বশেষে আয়াতটি যাবতীয় প্রক্রিয়ার রহস্য এভাবে বর্ণনা করছে, “নিসন্দেহে তা অন্যায় অনাচার থেকে বেঁচে থাকা এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, অবিচার ও পক্ষপাতিতেে জড়িত না হওয়ার জন্যে অধিকতর সঠিক কাজ ।” এখানে এই শব্দটি দ্বারা এতীম মেয়েদেরকে বিয়ে থেকে বিরত থাকা বুঝানো হয়েছে, কথাটি আমরা পাচ্ছি আয়াতের শুরুতে, “আর যদি তোমরা ভয় করো যে এতীম মেয়েদের হক যথাযথভাবে পুরণ করতে পারবে না .... এ বিষয়গুলো মেনে চললে তা হবে অবিচার ও অত্যাচারে জড়িত না হওয়ার সহজ উপায় । (আয়াত ৩) এখানে একথাটা পরিষ্কার হয়ে ওঠে যে, ন্যায় ও ইনসাফের অবেষণ করাই হচ্ছে এই বিধানের মূল কথা, এর সকল শাখা-প্রশাখার উদ্দেশ্যও তাই। পরিবারে ন্যায়-ইনসাফের লালন ও চর্চা করা একান্ত প্রয়োজন। কেননা সমাজ গড়ার এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। সামাজিক জীবনের দিকে পদযাত্রার এটাই হচ্ছে কেন্দ্রবিন্দু । নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেয়ার এটাই সর্বোৎকৃষ্ট স্থান। মানুষের এ বয়সটাই মূলত যে কোনো অভ্যাসের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্যে এক উৎকৃষ্ট সময় । এই সময় যদি ন্যায়, ভালোবাসা এবং শান্তির ওপর প্রতিষ্ঠিত না হয় তবে সেই সমাজে ন্যায়-ইনসাফ, ভালোবাসা-হদ্যতা ও শান্তি আসতে পারবে না। নাকী অধিকার এভিষ্ঠা আল্লাহ তায়ালা এতীমদের প্রসংগ শেষ করার পূর্বেই পুনরায় নারীদের অধিকারের বিষয়টি বলতে শুরু করেছেন, অথচ সূরার প্রথম ভাগটিও তিনি একমাত্র নারীদের জন্যে নির্ধারণ করেছেন, এমনকি এই সূরার নামকরণও করা হয়েছে “নারী” নামে । এরশাদ হচ্ছে- ৃ্‌ “তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর খুশী মনে দিয়ে দাও। তারা যদি খুশী হয়ে তা থেকে কোনো অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দে ভোগ করো ।” ও এই আয়াত মোহরের মধ্যে নারীর সুস্পষ্ট ও ব্যক্তিগত অধিকার সংরক্ষণ করে। জাহেলী সমাজে বিভিন্ন পন্থায় এই অধিকার হরণ করে স্ত্রীর ওপর নানাভাবে যুলুম ও অবিচার করা হতো, এ আয়াত সেদিকেই ইংগিত করে । এখানে তার কয়েকটি দিক পেশ করা হচ্ছে, ১. স্ত্রীর প্রাপ্য মোহর তারা তার হাতে পৌছাতো না, মেয়ের অভিভাবকরা তা আদায় করে আত্মসাৎ করতো । নারী যেন বিক্রিযোগ্য সামগ্রী আর তার অভিভাবক হচ্ছে সেই বিক্রয়ের অধিপতি । এটা ছিলো অবশ্যই একটা নির্যাতনমূলক রেওয়ায। ২. অভিভাবক তার অধিনস্থ কোনো মহিলাকে অপর ব্যক্তির কাছে এ শর্তে বিয়ে দিতো যে, সেও তার কাছে তার মেয়েকে বিয়ে দেবে । এখানে নারীর অদল বদল চতুষ্পদ জন্তুর অদল বদলের মতো । ইসলাম এই বিয়েকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং আগ্রহ ও পছন্দের ভিত্তিতে দুইটি আত্মার মিলনকেই বিয়ের ভিত্তি বলে নির্ধারণ করেছে, আর মোহরকে সাব্যস্ত করেছে নারীর অধিকার ও প্রাপ্য হিসেবে । শুধু নারীই তা গ্রহণ করবে, তার অভিভাবক নয়। ইসলাম এই মোহরের নামকরণ এবং তার পরিমাণ চূড়ান্তভাবে নির্ধারণ করেছে যাতে নারী একান্ত ব্যক্তিগত ও বৈধ অধিকার হিসেবে তা গ্রহণ করতে পারে । ইসলামে এর খেলাফ কিছুতেই করা যায় না। ইসলাম স্ত্রীকে তার অধিকার হিসেবে মোহর আদায় করা স্বামীর ওপর ওয়াজেব করে দিয়েছে। দান ও উপহার সামগ্রী যেমন স্বেচ্ছায় ও খুশী মনে কাউকে দেয়া হয় ঠিক তদ্ধপ এই মোহরও স্বামী তার স্ত্রীকে খুশী মনেই দেবে । অতপর স্ত্রী যদি স্বেচ্ছায় তার মোহরের কিছু অংশ অথবা পুরো

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।