Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 রাখতে হবে। সহজ পথে না হলে তারা পতিতাবৃত্তি অথবা একত্রে মেলামেশার মাধ্যমে তাদের প্রাকৃতিক প্রয়োজন পুরো করতে চাইবে । জাহেলী সমাজে এমনিটই চালু ছিলো । ইতিহাসের বিভিন্ন যুগে বেশী দাসী রাখার যে প্রবণতা পরিলক্ষিত হয়েছে এগুলো কিন্তু ইসলাম নয়, এটা ইসলামের কাজও নয় এবং ইসলামের নির্দেশ তো তা নয়ই। এমনকি তাকে ইসলামী বিধানের অংশ গণ্য করা ইসলামের প্রতি নিদারুণ অবিচার ছাড়া কিছু নয়। ইসলামী ইতিহাসের প্রকৃত সত্য ও বাস্তবতা ইসলামের বিধি-বিধান, চিন্তা-চেতনা, নিয়ম-পদ্ধতি এবং মাপকাঠি থেকেই উদ্ভুত হয়। ইতিপূর্বে আমি এ কথাটা একাধিকবার আলোচনা করেছি। এটা একটা এঁতিহাসিক সত্য কথা । মুসলমান নামধারীরা সমাজে ইসলামের নিয়ম পদ্ধতি ও মাপকাঠি বহির্ভূত যা কিছু করে থাকে তাকে ইসলামের অন্তর্ভুক্ত করা কিছুতেই বৈধ নয়, কেননা তা ইসলাম থেকে বিপথগামী হওয়ার নাম। যে কোনো প্রজন্মে মুসলমানদের ও ইসলামের পৃথক পৃথক স্বাতন্ত্য থাকে । কেননা মুসলমানরা ইসলামকে সৃষ্টি করেনি বরং ইসলামই মুসলমানদেরকে সৃষ্টি করেছে। এখানে ইসলাম হচ্ছে মূল, আর মুসলমান হচ্ছে তার শাখা ও উৎপন্ন দ্রব্য মাত্র । অতএব, মুসলমানরা যা করছে অথবা যা বুঝছে, তাই ইসলামী জীবন ব্যবস্থার মূল অথবা ইসলামের মূল ব্যাখ্যাকে নির্ধারণ করে না, যতোক্ষণ না তা মানুষের বাস্তব অবস্থা ও তাদের ব্যাখ্যা থেকে স্বতন্ত্র ও স্থায়ী ইসলামী মূলের ওপর প্রতিষ্ঠিত না হবে । যার সাথে সকল প্রজন্মের মানুষ ও তাদের ব্যাখ্যাকে তুলনা করে দেখতে হবে যে তার সাথে ইসলামের কতটুকু মিল অথবা গরমিল রয়েছে। জাগতিক বিধি-বিধানের ক্ষেত্রে ব্যাপারটি অবশ্য তদ্রপ নয়। কেননা মানব রচিত মতবাদ আসে মানুষের চিন্তা চেতনা থেকেই । আর এর ফলে মানব গোষ্ঠী যখন জাহেলিয়াতের দিকে প্রত্যাবর্তন করবে তখন স্বয়ংক্রিয়ভাবে তারা আল্লাহকে অস্বীকার করবে, মানব রচিত মতবাদের ধারক বাহক সমর্থক রক্ষক হয়ে জীবন যাপন করলে মুখে আল্লাহর প্রতি ঈমান আনার দাবী যতোবারই করুক না কেন- তাতে কিছুই আসে যায় না। আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম নিদর্শন হচ্ছে এই যে, আল্লাহর বিধান ও নিয়ম-নীতি থেকেই তাদের যাবতীয় বিধান ও নিয়ম-নীতি গ্রহণ করতে হবে। এই মৌলিক নীতি ছাড়া ঈমানের কোনো অর্থ নেই। কেননা করে দেয় এবং তা এমন সব ব্যাখ্যাকে অনুসরণ করে যা তারা নিজেদের জন্যে রচনা করে নিয়েছে এবং নিজেদের ওপরই তারা তা প্রয়োগ করে। পক্ষান্তরে ইসলামী বিধান হচ্ছে এমন যে, একে কোনো মানুষ রচনা করেনি বরং তাকে তাদের প্রতিপালক, অষ্টা, রেযেকদাতা এবং মালিক তাদের জন্যে রচনা করেছেন। অতএব ইসলামী বিধানে মানুষ তার পূর্ণাংগ অনুসরণ করবে এবং তদানুযায়ী নিজেদের জীবন গড়বে । তখন তাদের অবস্থাই হবে এঁতিহাসিকভাবে ইসলামী অবস্থা । অন্যথায় তারা ইসলাম থেকে কিছুটা বিপথগামী হবে অথবা পুরোপুরি বিপথগামী হয়ে পড়বে । যার কোনোটাই ইসলামের এঁতিহাসিক ঘটনা নয় বরং তা হবে ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্যুতি । ইসলামের ইতিহাসের প্রতি লক্ষ্য করার সময় অবশ্যই এই বিষয়টির প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে। এ বিবেচনার ওপরই ইসলামের এঁতিহাসিক দৃশ্যসমূহ প্রতিষ্ঠিত আছে। এটা অপরাপর সকল এঁতিহাসিক দর্শন ও মতবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই যে কোনো মতবাদ বা দর্শনের আলোকে এটা বিচার করা যাবে না। ইসলামের ওপর এই দৃষ্টিভংগি প্রয়োগ করা তার স্বকীয় প্রকৃতির পরিপন্থী এবং তা প্রকৃত ব্যাখ্যা নির্ধারণে অসংখ্য ভয়াবহতার দিকেই তাকে পৌছে দেবে।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।