Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://15917171101-0101017595-00117 আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠেছে । কখনো কখনো এ সমস্ত প্রয়োজন ও বাস্তবতার পেছনে এসব বিষয় ছাড়া অন্য কিছুও থাকতে পারে, যা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রজন্মে ও পরিবেশে প্রকাশ হয়। আল্লাহর এসব বিধান ও নির্দেশনার পেছনে কি রহস্য ও কল্যাণ নিহিত তা বুঝতে গিয়ে যুগে যুগে মানবজাতি তার অক্ষমতা প্রকাশ করেছে। সে রহস্য ও কল্যাণ মানুষ সব সময় উপলব্ধি করতে সক্ষম হয়েছে, সেটাও ঠিক নয়। “দান্সী বিক্ষে অসৎগ এবার আমি দ্বিতীয় প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করবৌ, ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়ার আশংকার কথা এখানে নির্দেশ করে, | “আর যদি এরূপ আশংকা করো যে, তোমরা তাদের (স্ত্রীদের) মধ্যে ন্যায়সংগত আচরণ বজায় রাখতে পারবে না, তবে (তোমাদের জন্যে) একটিই |” অর্থাৎ একের অধিক স্ত্রী গ্রহণ করলে তাদের সকলের সাথে ন্যাংসংগত আচরণ বজায় রাখতে পারবে না, এমন যদি আশংকা হয় তাহলে একজন স্ত্রী গ্রহণ করাই নির্দিষ্ট হয়ে যাবে, সে ক্ষেত্রে একের অধিক স্ত্রী গ্রহণ করা বৈধ নয় । অথবা দাসীকেই গ্রহণ করতে হবে, বিয়ের মাধ্যমে স্ত্রী করে অথবা দাসী হিসেবে রেখে দিয়ে । দাসীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে- না দাসী হিসেবে রাখবে, এ ব্যাপারে কোরআনে কোনোটিই নির্দিষ্ট কিছু বলে দেয়নি। ইতিপূর্বে আমি “ফী যিলালিল কোরআন'-এর দ্বিতীয় অধ্যায়ে দাসীদের বর্ণনা প্রসংগে এ বিষয়ে কিছু আলোচনা করেছি। এখানে দাসীদেরকে উপভোগ করার বিষয়টি গুরুত্ব সহকারে স্বতন্্রভাবে আলোচনার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। | নিসন্দেহে দাসীকে বিয়ে করার মাঝে তাকে পুনর্বাসন করা হয় এবং তার মানব মর্যাদা ফিরিয়ে দেয়া হয়, আর এ বিয়ে তাকে এবং তার বংশধরদেরকে তার মনিব থেকে মুক্ত করার যোগ্য বানিয়ে দেয়। এমনকি যদি তার মনিব বিয়ের মুহূর্তে তাকে স্বাধীন নাও করে তবুও তার ওঁরসে সন্তান জন্মাবার পর তাকে বিক্রয় করা তার মনিবের ওপর নিষিদ্ধ হয়ে যায় এবং মনিবের মৃত্যুর পর সে পুরোপুরি মুক্ত হয়ে যাবে । আর তার সন্তান তো জন্ম থেকেই স্বাধীন! বিয়ের বদলে তাকে দাসী হিসেবে রাখার ক্ষেত্রেও একই হুকুম । যখন সে বাচ্চার মা হবে, তখন তাকে বিক্রি করা নিষিদ্ধ হয়ে যাবে এবং মনিবের মৃত্যুর পর এমনিই সে আযাদ হয়ে যাবে। তাহলে যদি মনিব এই শিশুটিকে নিজের ওরষজাত সন্তান বলে স্বীকৃতি দেয় তাহলে তার সন্তানও মুক্ত হয়ে যাবে, আর স্বাভাবিকভাবে কিন্তু এটাই ঘটে । সুতরাং বিয়ে করা এবং শুধু দাসী হিসাবে গ্রহণ করা উভয়টিই তাকে স্বাধীন করার পন্থাসমূহের মধ্যে একটি প্রন্থা, যাকে ইসলাম বৈধ বিধান হিসাবে স্বীকার করেছে। বিস্তারিত না জানার কারণে হয়তো দাসী গ্রহণের বিষয়টি সামান্য খটকা সৃষ্টি করতে পারে। তাই আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই যে, দাসী সংক্রান্ত পুরো বিষয়টি প্রয়োজনের সাথে সম্পৃক্ত। কারণ সতী সাধবী স্বাধীন মুসলিম নারীদেরকে যখন যুদ্ধে বন্দী করা হয় তখন তাদের পরিণাম এই পরিণামের চেয়ে আরো ভয়াবহ ও মারাত্মক হতে বাধ্য। এক্ষেত্রে এ কথাটি স্মরণ রাখা উচিত যে, যুদ্ধের বন্দী দাসীদের জীবনেও তাদের প্রাকৃতিক চাহিদা রয়েছে, যাকে কোনো বিধানেই অবহেলা করা সম্ভব নয়, বিশেষ করে যে বিধান মানব প্রকৃতি ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখে সে তো নারীর এই চাহিদাকে মোটেই অবজ্ঞা করতে পারে না। সমাজে যাতে নিয়ন্ত্রণহীন নৈতিক অবক্ষয় এবং যৌন উচ্ছংখলতা প্রকাশ না পায়, সেটা লক্ষ্য

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।