11110://191717101-0101017895-00117 ইসলামী কর্তৃতি প্রতিষ্ঠিত নয় যে, মানুষ স্বাভাবিকভাবেই ইসলাম ও তার বিধানের আনুগত্য করবে। এটি এমন পরিবেশ যেখানে ইসলামের দিক-নির্দেশনা, নিয়ম-পদ্ধতি, আদব-কায়দা ও রসম-রেওয়ায সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেই। ইসলামী বিধি-বিধান ও নিয়ম পদ্ধতি থেকে পলায়নপর ইসলাম বিরোধী সমাজই এই বিশৃংখলার জন্যে প্রধানত দায়ী এবং নারী জাতির অধপতিত সন্দেহযুক্ত অবস্থানের জন্যে সেই সমাজই দায়ী। সেই সমাজ দাম্পত্য জীবনকে জৈব স্বাদ আস্বাদনের নাটকে রূপান্তরিত করার জন্যেও দায়ী । সুতরাং যে ব্যক্তি এ অবস্থার সংশোধন করতে চায় সে যেন মানব সমাজকে ইসলাম, তার বিধান ও আদর্শের দিকে ফিরিয়ে আনে । অতপর সে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্তা, পবিত্রতা, স্থিরতা ও মধ্যমপন্থা অবলম্বন করার দিকে ডাকবে । এই সংস্কার চায় মানব সমাজকে আংশিক ইসলামের দিকে না ডেকে পরিপূর্ণ জীবন বিধানের দিকে ডাকবে, কেননা ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, আর তার ওপর আমল করতে হলে পরিপূর্ণভাবেই করতে হবে । অধিক স্ত্রীদের ক্ষেত্রে বাঞ্ছনীয় ইনসাফ হচ্ছে লেনদেন, খোরপোষ, জীবন যাপন এবং যৌন মিলনের ক্ষেত্রে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা । কিন্তু অন্তরের অনুভূতির ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে কারো ওপর চাপ সৃষ্টি করা যাবে না। অন্য আয়াতে এরশাদ করেছেন, “তোমরা কখনো নারীদেরকে এক সমান রাখতে পারবে না। যদি তোমরা এর আকাংখীও হও। অতএব সম্পূর্ণ ঝুঁকেও পড়ো না, একজনকে দোদুল্যমান অবস্থায় ফেলে রেখো না।' কিছুসংখ্যক লোক এই আয়াত থেকে একাধিক বিয়ে হারাম হওয়ার সপক্ষে যুক্তি প্রমাণ গ্রহণ করতে চেষ্টা করছে। কিন্তু বিষয়টি আসলে তন্রপ নয়। আল্লাহর বিধান এমন হাস্যকর নয় যে, এক আয়াতে তিনি কোনো বিষয় সম্পর্কে বিধান রচনা করবেন এবং অপর আয়াতে নিষিদ্ধ করবেন। এটা তো একটা এমন দৃষ্টান্ত যেন কাউকে ডান হাত দ্বারা কিছু দেয়া হলো এবং বাম হাত দ্বারা তা ছিনিয়ে নেয়া হলো। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার আশংকা হলে একাধিক বিয়ে বৈধ নয়। সুতরাং প্রথম আয়াতে ব্যপ্থনীয় ও কাম্য ইনসাফ হচ্ছে লেনদেন, আচার আচরণ, স্ত্রীদের ব্যয়ভার বহন করা, জীবন যাপন করা, যৌন মিলন এবং বাহ্যিক সকল অবস্থায় এমনভাবে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যে, স্ত্রীদের মাঝে ওপরে বর্ণিত বিষয়াদির মধ্যে থেকে কোনোটির ব্যাপারেই কমতি না হয় । কোনো বিষয়ে যেন এক স্ত্রীকে অন্য স্ত্রীর ওপর প্রাধান্য দেয়া না হয়। এটা এমনভাবে হবে যেমনিভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ নিজের জীবনে তা করে দেখিয়েছেন । কিন্তু মনের টান, আন্তরিকতা ও ভালোবাসা ভিন্ন কথা । কেননা রসূল (স.)-এর সংশ্রবে যারা ছিলেন এমনকি তীর স্ত্রীরাও ভালো করে জানতেন যে, তিনি আয়েশা (রা.)-কে খুব বেশী ভালোবাসেন। হদ্যতা ও আন্তরিকতার ক্ষেত্রে তিনি তাকে অন্ান্য স্ত্রীদের ওপর প্রাধান্য দিতেন। আসলে অন্তর তো মানুষের নিয়ন্ত্রণাধীন নয় তা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তিনি তাকে তার ইচ্ছায় নড়াচড়া করেন। রসূল (স.) তীর অন্তরকে ভালো করেই জানতেন। তিনি বলতেন, “হে আন্মাহ! এটা আমার অংশ, যার মালিক আমি, আর যেই জিনিস আমার নিয়ন্ত্রণাধীন নয়, তোমার নিয়ন্ত্রণাধীন সে ব্যাপারে তুমি আমাকে তিরক্কৃত করো না।' আলোচ্য বিষয়ের আলোচনা শেষ করার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই, ইসলাম একাধিক বিয়ের নির্দেশ দেয়নি বরং তার অনুমতি দিয়েছে মাত্র। তার ওপর শর্তারোপ করেছে। ইসলাম শুধু মানব জীবনের বাস্তবতা এবং মানব প্রকৃতির প্রয়োজন পূরণ করার জন্যেই তার অনুমতি প্রদান করেছে। এই প্রয়োজন ও বাস্তবতা যা আমি উল্লেখ করেছি তার কিয়দংশ ইতিমধ্যে
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।