Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 কেননা এ পন্থা বাহ্যত কোনো বিকল্প ছাড়াই তাদের সংসারকে ভেংগে চুরমার করে দেয়। সত্যি কথা বলতে কি, বন্ধ্যাত্‌ প্রকাশ পাওয়ার পর খুব কম মহিলাই.আছে যারা দ্বিতীয় বিয়েতে আগ্রহী হয়। আর অধিকাংশ সময়ই দেখা যায়, বন্ধা স্ত্রীদের ছোটো শিশুদের প্রতি মায়া-মমতা ও ন্নেহ-ভালোবাসা অনেক বেশী থাকে । সুতরাং সে সন্তানের বুকফাটা আশায় তার স্বামীর জন্যে দ্বিতীয় স্ত্রী আনয়নের ব্যবস্থা করবে । অতপর তারা ঘরকে সরব ও আনন্দে পরিপূর্ণ করে রাখবে । যদিও বিশেষ দিক থেকে তার বঞ্চিত হওয়ার কারণে তার নৈরাশ্য কিছুটা থেকেই যাবে। আর এমনিভাবে যখন আমরা প্রকৃত পরিবেশ পরিস্থিতিসহ জীবন সম্পর্কে চিন্তা-ভাবনা করি, তখন দেখতে পাই যে, বৃথা পাভিত্য প্রদর্শনের প্রতি তা মোটেই কর্ণপাত করে না। প্রলাপ বকাতেও সাড়া দেয় না এবং ভাব গল্তীর অবস্থার স্থানে ঘৃণ্য ঠান্টা তামাশা এবং লঙ্জাকর চুপি-চাপি বিহার-শ্রবন করে না। তখনই আমরা শর্ত সাপেক্ষে এই বহু বিয়ের অনুমোদনকে বিধিসম্মত করার মহান রহস্যের সুবিধেসমূহ দেখতে পাই । এরশাদ হচ্ছে, “তবে তোমরা সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, দুই, তিন কিংবা চারটি পর্যস্ত। আর যদি এরূপ আশংকা করো যে, ত তাদের মধ্যে ন্যায়সংগত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি ।" সুতরাং দেখা যাচ্ছে, বহু বিয়ের অনুমতি আসলেই মানুষের প্রকৃতি ও জীবনের সাথে সংগতিপূর্ণ এবং নানাবিধ প্রয়োজনের চাপে ধ্বংস অথবা ক্লান্তির ঝৌক থেকে সমাজকে তা হেফাযত করে। আর এই বিষয়টি দাম্পত্য জীবনকে বিশৃংখলা ও ক্রুটি থেকেও সংরক্ষণ করে, স্ত্রীকে অবিচার ও অত্যাচার থেকে রক্ষা করে, পূর্ণ সতর্কতা ও একান্ত প্রয়োজন ছাড়া অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হওয়া থেকে নারীর মর্যাদাকে অটুট রাখে । অধিকন্তু সে শর্তাট প্রয়োজন ও চাহিদানুসারে ইনসাফকে নিশ্চিত করে । নিসন্দেহে যে ব্যক্তি ইসলামের প্রেরণা ও নির্দেশ ভালো করে উপলব্ধি করে সে কখনো এ কথা বলবে না যে, একাধিক বিয়ে যেমনিভাবে চরিত্রহীন ব্যক্তিরা পতিতাদের কাছে যায় তদ্রপ কিছু একটা । এটা মানুষ জৈবিক স্বাদ আস্বাদন করুক এবং কোনো গ্রহণযোগ্য কারণ ব্যতিরেকে প্রাকৃতিক অথবা সামাজিক প্রয়োজনের মতো কোনো যুক্তি ছাড়া একাধিক বিয়ের বিপক্ষে তারা কিছুই বলবে না। নিসন্দেহে বহু বিয়ে একটা প্রয়োজন । তাই এ পথে বাধাপ্রাপ্ত হলে সে অন্য প্রয়োজনের সন্ধান করবে। শর্তারোপ এবং সীমা নির্ধারণ ছাড়া কামনা বাসনার ওপর ছেড়ে দেয়না । কেননা ইসলাম দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ঘটনাকে তার বাস্তব সত্যের মুখোমুখি হয়ে বিশ্লেষণ করে। যদি উত্তরসূরীদের মধ্যে থেকে একটি দল এই অনুমতি প্রয়োগে পথভ্রষ্ট হয়, যদি পুরুষ জাতি এই অনুমতি থেকে সুযোগের সন্ধান করতে গিয়ে দাম্পত্য জীবনকে জৈব স্বাদ আস্বাদনের বিষয়টাকে নাটকে রূপান্তর করতে চায়, যেমনিভাবে তারা খারাপ মেয়েদের কাছে গমনাগমন করে তেমনি মানসিকতা যদি তাদের স্ত্রীদের মাঝেও স্থানান্তরিত হতে থাকে, যদি তারা স্ত্রী জাতিকে এই সন্দেহযুক্ত অবস্থায় রেখে দিতে থাকে, তাহলে এটা ইসলামের কোনো কাজ হবে না এবং তারা ইসলামের প্রতিনিধিতৃকারীও না। নিসন্দেহে তারা এই নিন্নস্তরে পতিত হয়েছে কেননা তারা ইসলাম থেকে দূরে সরে গেছে এবং তারা ইসলামের স্বচ্ছ, মূল্যবান চেতনাটা অনুভব করতে সক্ষম হয়নি। তার একমাত্র কারণ এই যে, তারা এমন সমাজে বসবাস করছে যে সমাজ ইসলাম দ্বারা পরিচালিত হচ্ছে না এবং যেখানে ইসলামী বিধান প্রতিষ্ঠিতও নেই। এমন সমাজ যেখানে

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।