Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 নিসন্দেহে শুধু ঘাড় নাড়ানোতে এ সমস্যার সমাধান সম্ভব নয় । আর বৃথা পাভিত্য প্রদর্শন ও নিজেকে বুদ্ধিমান রূপে প্রকাশ করার চেষ্টা মানব জীবনের অবস্থা এবং তার প্রকৃত সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় । আর তখনই আমাদেরকে পূর্বের ন্যায় ৩টি সম্ভাবনার কোনো একটির সামনে এসে দীড়াতে হবে। ১. আমরা পুরুষটিকে আইনের শক্তি প্রয়োগের মাধ্যমে তার প্রাকৃতিক কর্মতৎপরতা ও যৌন কর্মকান্ড পরিচালনা থেকে নিবারণ করবো এবং তাকে তার কাজে বাধা প্রদান করবো । আমরা তাকে বলবো, এই বয়সে যৌন ক্ষমতাটা অত্যন্ত দোষনীয় কাজ । এটা তোমার জন্যে একেবারেই শোভনীয় নয়। এটা তোমার স্ত্রীর অধিকার ও মর্যাদার সাথে সংগতিপূর্ণ নয়। ২. আমরা এই পুরুষটিকে স্বাধীন ছেড়ে দেবো যেন সে তার পছন্দসই যে কোনো মহিলার সাথে সখ্যতা গড়ে তুলতে পারে এবং ব্যাভিচারে লিপ্ত হতে পারে। ৩. আমরা প্রয়োজনের তাগিদে উক্ত ব্যক্তিকে বহু বিয়ের অনুমোদন দেবো এবং তাকে তার প্রথম স্ত্রীকে তালাক দেয়া থেকে বারণ করবো । প্রথম সম্ভাবনা হবে সম্পূর্ণ তার প্রকৃতি বিরোধী, সাধ্যের বাইরের কাজ এবং সে ব্যক্তির দৈহিক ও মানসিক ধৈর্য ও তার পরিণামের সাথেও তা সাংঘর্ষিক। যদি আমরা তাকে আইনের বলে ও শক্তি প্রয়োগের মাধ্যমে যৌন মিলন থেকে বিরত থাকতে বাধ্য করি তাহলে তার পরিণাম হবে মারাত্মক । তার পরিণাম হচ্ছে, দাম্পত্য জীবনের প্রতি ঘৃণা এবং জাহান্নাম সাদৃশ্য এ জীবনের দুর্ভোগ । আর ইসলাম এটাকে কখনো পছন্দ করে না, কারণ ইসলাম ঘরকে প্রশান্তি এবং স্ত্রীকে ভালোবাসা ও উভয়ের পোশাক মনে করে। দ্বিতীয় সম্ভাবনা ইসলামের চারিত্রিক বিধানের বিরোধী এবং সকল প্রাণীর ওপর মানুষের শ্রেষঠতৃ্রাপ্ত মানুষের উপযোগী হওয়ার লক্ষ্যে তার উন্নতি পবিত্রতা এবং আত্মশুদ্ধি সাধনের এটা পরিপন্থী । একমাত্র তৃতীয় সম্ভাবনাই বাস্তব প্রকৃতির প্রয়োজনের অনুরূপ, ইসলামের চারিত্রিক বিধানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ । প্রথম স্ত্রীর জন্যেও এ ব্যবস্থা তার দাম্পত্য জীবন সংরক্ষণ করে, একসাথে জীবন যাপন করা এবং প্রথম যৌবনের স্মরণীয় স্মৃতি ধরে রাখার লক্ষ্যে স্বামী স্ত্রীর আগ্রহ পূরণ করে এবং বাস্তবতার সাথে উন্নতির পানে পদক্ষেপ রাখার সাথে মানুষের জীবনকে সহজসাধ্য করে। আরো একটি প্রাকৃতিক সমস্যা রয়েছে- যেটা গুরুত্বের সাথে আলোচনার দাবী রাখে। সেটা হলো স্ত্রী যদি বন্ধা হয় তাহলে বংশ রক্ষা ও দাম্পত্য জীবন এ দুটো একত্রে কিভাবে টিকিয়ে রাখা সম্ভব! কেননা স্বামীর এঁকান্তিক ও স্বভাবগত আগ্রহ থাকে, যে তার বংশ বৃদ্ধি হোক। এ পরিস্থিতিতে স্বামীর সামনে দু”টি পন্থা ছাড়া তৃতীয় কোনো পন্থা অবশিষ্ট থাকে না। ১. বংশধারা টিকিয়ে রাখার প্রাকৃতিক আগ্রহের ডাকে সাড়া দিয়ে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সে তার পরিবর্তে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে। ২. সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে, তবে এর সাথে সে প্রথমা স্ত্রীর সাথেও দাম্পত্য জীবন সম্পর্কে অটুট রাখবে। সম্ভবত বৃথা পাভ্ডিত্য প্রদর্শনকারী নর-নারীর একটি দল প্রথম পন্থা গ্রহণের প্রলাপই বকবে। কিন্তু ৯৯% স্ত্রী যারা স্বামীকে উক্ত পন্থা অবলম্বনে পরামর্শ দেবে তার- প্রতি অভিশাপ দেবে । ॥

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।