11110://1591717101-0101017595-00117 তারা এমন কোনো সংস্থার মুখোমুখী হচ্ছে না, যারা তাদেরকে এ দুঃসাহসিকতা থেকে বাধা প্রদান করবে । বরং দ্বীনের সাথে প্রতারণাকারীদের পক্ষ থেকে সর্বপ্রকার উৎসাহ উদ্দীপনা পুরস্কার পাবে। তৃতীয় সন্তাবনা যাকে ইসলাম নির্বাচন করছে এবং বাস্তব অবস্থার মোকাবেলার জন্যে তাকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিচ্ছে। মনে রাখতে হবে এখানে কোনো বিষয়ের প্রতি শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালেই চলবে না। তদ্রপ বৃথা পান্তিত্য প্রদর্শন, দাবী দাওয়াও তাতে কোনো সুফল বয়ে আনবে না । জীবনের বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিসহ মানবজাতির সাথে ও ইতিবাচক বাস্তবতার সাথ তাল মিলিয়ে ইসলাম তৃতীয় সম্ভাবনাকে পছন্দ করেছে। ইসলাম এ সম্ভাবনাকে বাছাই করার ক্ষেত্রে মানব জাতির নির্মল চরিত্র এবং পবিভ্র সমাজের দিকেও লক্ষ্য রেখেছে এবং মানব জাতিকে অন্ধকার গহবর থেকে তুলে উঁচু সিঁড়ি, অতপর উচু শৃংগে আরোহণ করাতে ইসলাম তার বিধানের সাথে সমব্যয় সাধন করেছে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটির বাস্তবতার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। দ্বিতীয়ত, মানব সমাজের অতীত, বর্তমান, ভবিষ্যত তথা পুরো ইতিহাসের দিকে তাকালে মানব জীবনে যে বাস্তব সত্যটি আমরা দেখতে পাই, যাকে অস্বীকার করা এবং উপেক্ষা করা কিছুতেই সম্ভব নয়- তা হচ্ছে এই যে, পুরুষের সন্তান জন্ম দেয়ার যৌন ক্ষমতা সত্তর এবং তার চেয়ে বেশী বয়স পর্যন্ত থাকে । অপরদিকে নারীর সেই ক্ষমতা পঞ্চাশের কোটায়ই শেষ হয়ে যায়। তাহলে দেখা গেলো পুরুষের যৌন ক্ষমতা কমপক্ষে নারীর চেয়ে বিশ বৎসর বেশী থাকে, যেটা নারীর মধ্যে নেই। আর এটা নিসন্দেহে বলা যায় যে, এদের উভয়ের পার্থক্য ও তাদের মিলনের একটা উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্ম দেয়ার মাধ্যমে বংশের সম্প্রসারণ করা এবং এর বিস্তারের মাধ্যমে আল্লাহর যমীন আবাদ করা । সুতরাং সাধারণ প্রকৃতির এই নিয়মের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয় যে, পুরুষের মাঝে সন্তান জন্ম দেয়ার অতিরিক্ত সময় থেকে উপকৃত হওয়া থেকে জীবনকে বঞ্চিত করা হবে। যেটা প্রাকৃতিক বাস্তব সত্যের সাথে এখানে সংগতিপূর্ণ, তা হচ্ছে এই যে, সর্বকালে, সর্বাবস্থায় ও সর্বপরিবেশের জন্যে এর অনুমোদনকে আইন হিসেবে পাস করা। প্রত্যেক ব্যক্তির জন্যে 'অবশ্য করণীয়* ভিত্তিতে নয়- বরং “সাধারণ বৈধতার ভিত্তিতে তা জারী থাকবে অর্থাৎ সে যদি চায় তা প্রয়োজনের তাগিদে এই অনুমোদনে সাড়া দিতে পারবে। প্রকৃতির বাস্তবতা এবং আইনের নির্দেশের মাঝে সামঞ্জস্য একমাত্র আল্লাহর বিধানের মাঝে সম্ভব যা মানব রচিত বিধানে সাধারণত পরিলক্ষিত হয় না, কেননা মানুষের পর্যবেক্ষণ কখনোই এতো গভীরে প্রবেশ করতে পারবে না, কাছে এবং দূরের সকল পরিবেশ পরিস্থিতি সে উপলব্ধি করতে সক্ষম হবে না। উপরোক্ত তথ্যের সাথে যদিও সরাসরি সংশ্লিষ্ট নয়, তবুও অবস্থাসমূহের মধ্যে এটাও একটি বিষয়- যা আমরা মাঝে মাঝে দেখতে পাই। যেমন পুরুষ যৌন মিলনে আগ্রহী কিন্তু স্ত্রী বয়োবৃদ্ধি অথবা রোগের কারণে তাতে আগ্রহী নয় কিংবা সক্ষম নয়। অথচ উভয়েই তাদের দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে আগ্রহী, কেউ কারো থেকে পৃথকও হতে চায় না। আমরা এ ধরনের অবস্থার মোকাবেলা কিভাবে করবো? আমরা কি শুধু দু'কীধ নাড়িয়ে এবং স্বামী-স্ত্রী উভয়কেই দেয়ালে মাথা ঠুকরে মারার মাধ্যমে এ অবস্থার মোকাবেলা করবো? না আমরা শূন্য পাভিত্য প্রদর্শন এবং শট বুদ্ধিমান সাজার মাধ্যমে তার প্রতিরোধ করবো?
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।