1110://1591717101-0101017995-00117 এ বাস্তব সত্যটি ইতিহাসে বরাবরই ঘটছে, একে অস্বীকার করা কিছুতেই সম্ভব নয়। এমতাবস্থায় তার সমাধান আমরা কিভাবে করবো? শুধু কি ঘাড় নেড়ে হী'র সাথে হা মিলিয়ে? কিছু করার ইচ্ছা প্রকাশ করে তাকে আমরা যদি তার অবস্থায় ছেড়ে দেই তাহলে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, এক সময় সে প্রয়োজনের চাহিদানুসারে কে তার সমাধান ও চিকিৎসা করবে? ঘাড় নেড়ে কিছু করার ইচ্ছা প্রকাশ করলেই সমস্যার সমাধান হয় না। তদ্রাপ সমাজকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া যে- সে তার সমস্যার সমাধান নিজেই করবে- এটা কোনো বিবেকবান ব্যক্তিই সমর্থন করতে পারে না, বিশেষ করে যে ব্যক্তি নিজেকে এবং মানবজাতিকে শ্রদ্ধা করে, তার কল্যাণ কামনা করে, সে তো পারবেই না । সুতরাং এক্ষেত্রে একটি কার্যকর বিধান প্রণয়ন ও তার বাস্তবায়ন প্রয়োজন । আর সে পরিস্থিতিতে আমরা নিজেদেরকে তিনটি সম্ভাবনার কোনো একটি সম্ভাবনার সম্মুখীন দেখতে পাবো। ১. বিয়ের যোগ্য প্রত্যেকটি ব্যক্তি বিয়ের যোগ্য মহিলাদের মধ্য থেকে একজনকে বিয়ে করবে। অতপর এমতাবস্থায় ভারসাম্যতার হিসেব অনুসারে বিয়ের যোগ্য মহিলাদের কিছু অং অবশ্যই অবশিষ্ট থেকে যাবে । তাদের জীবন এমনভাবে কাটবে যে তারা জীবনে কোনো পুরুষকে চিনবেই না এবং তাদের সংগও কোনো দিন পাবে না। ২. বিয়ের যোগ্য প্রত্যেক ব্যক্তি বিয়ের যোগ্য নারীদের মধ্যে থেকে মাত্র একজনের সাথে বৈধ পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হবে । অতপর: সেখানে বাকী মহিলার মধ্যে থেকে এক বা একাধিক নারীর সাথে গোপনে সখ্যতা রাখবে অথবা তাকে উপপত্বী করে রাখবে । কারণ সমাজে যাদের ভাগ্যে বৈধ পুরুষ থাকবে না তাদের কী উপায় হবে? তখন তারা সে পুরুষটিকে তাদের অবৈধ বন্ধু হিসাবেই পেতে চাইবে। | ৩. বিয়ের যোগ্য সকলেই কিংবা তাদের কেউ কেউ একাধিক বিয়ে করবে । এক্ষেত্রে সে পুরুষটি একাধিক মহিলাকে তার বৈধ স্ত্রী হিসেবে জানবে-গোপন সর্ধগনী হিসেবে নয় । প্রথম সন্ভাবনাটি যদি কোনো মহিলার ওপর চেপে বসলে মানুষের প্রকৃতি তাকে তার ক্ষমতার সম্পূর্ণ বিপরীত হিসেবেই দেখতে পাবে যে, কিছু মহিলা জীবনে পুরুষ জাতিকে শুধু চিনবে কিন্তু তার সংগ কোনোদিন পাবে না। এই বাস্তব অসার আবেগপূর্ণ মতের বক্তা যদি একথা বলতে চায় যে, নারী তার জীবন যাপন ও জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পুরুষের মুখাপেক্ষী নয় তাহলে বাস্তব অবস্থা হলো মানব জাতির প্রকৃতি সম্পর্কে আসলেই সে অজ্ঞ, নিজকে বুদ্ধিমান রূপে প্রকাশকারী, বৃথা পাভতিত্য প্রদর্শনকারী। এ সমস্ত ভাসা ভাসা জ্ঞানের অধিকারীরা এক্ষেত্রে যা ধারণা ও কল্পনা করছে তার চেয়ে কোরআনের বক্তব্য অনেক বিজ্ঞান ও বাস্তবসম্মত এবং অধিকতর সূক্ষ্ম । হাজারো কাজ এবং কামাই একটি নারীকে তার প্রাকৃতিক প্রয়োজন থেকে অমুখাপেক্ষী করে স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনতে পারে না । হতে পারে সেই প্রাকৃতিক প্রয়োজনটি দৈহিক ও প্রবৃত্তিগত চাহিদা অথবা আত্মিক ও বুদ্ধিগত। যেমন তার বাসস্থানের ব্যবস্থা করা এবং বন্ধু-বান্ধব ও সংগী-সাথীকে ভালোবাসা । অপরদিকে পুরুষটিও কাজ পাচ্ছে, কিন্তু এটা তার জন্যে যথেষ্ট নয় বরং সে এর সাথে বান্ধবী ও স্ত্রীর সংগও পেতে চায়, এক্ষেত্রে মহিলাটিও পুরুষের হবে, কেননা তারা উভয়ই একই প্রাণ থেকে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় সম্ভাবনা ইসলামের নীতি দর্শন, ইসলামী সমাজের পবিত্র রীতি-নীতি এবং নারীর যাবতীয় মানবিক মর্যাদা বিরোধী, আর যারা সমাজে অপকর্মের বিস্তার চায় না তারাই আল্লাহর চেয়ে বেশী জানার ভান করে এবং তার বিধানের প্রতি একচোট নিতে দুঃসাহস্ দেখাচ্ছে কেননা
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।