1110://1591717101-0101017895-00117 বিবেচনার সাথে সংশ্লিষ্ট হতে পারে। বিষয়টি এমন দীড়ালো যে, বর্তমান অভিভাবক শুধুমাত্র এতীম মেয়ের ধন-সম্পদের লোভেই তাকে বিয়ে করতে চাচ্ছে, এ জন্যে নয় যে, তার জন্যে তার অন্তরে ভালোবাসা রয়েছে, আর এ জন্যেও নয় যে, সে তার সাথে মানসিকভাবে জীবন যাপন করতে চাচ্ছে। অনেক সময় অভিভাবক ও এতীম মেয়েদের মতামত না নিয়েই তার সাথে বিয়ে সম্পন্ন হয়, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে বয়সেরও অনেক পার্থক্য থাকে, সে ক্ষেত্রে এতীম মেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে লজ্জায় অথবা তার সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তার স্বাধীন মতামতকে গোপন রাখে । এ জাতীয় আরো অনেক পরিবেশ ও পরিস্থিতি রয়েছে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার আশংকা থাকে । অপরদিকে কোরআন মানুষের অন্তরকে প্রহরী এবং তাকওয়াকে এর নিয়ন্ত্রণকারী সাব্যস্ত করছে। এ সম্পর্কে পূর্বের আয়াতে পেশ করা হয়েছে যার ওপর আল্লাহ তায়ালা এ সমস্ত নির্দেশিকাকে সুবিন্যস্ত করেছেন। “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন ।' যখন অভিভাবকরা তাদের অধীনস্ত এতীম মেয়েদের প্রতি সুবিচার করার ওপর আশ্বস্ত না হবে তখন সন্দেহ থেকে দূরে থাকার লক্ষ্যে অপরাপর মহিলাদের বিয়ে করা উচিত। ইনজলামে একাধিক বিয়ে অনুমতি আর যদি তোমরা আশংকা করো যে.... বজায় রাখতে পারবে না, তবে (তোমাদের জন্যে) একটিই (আয়াত ৩) আল্লাহ তায়ালা একমাত্র সে অবস্থায় বহু বিয়ের অনুমোদন দিয়েছেন, যখন সকল ত্রীদের মাঝে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যথায় এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকবে। শর্ত ও সাবধানতা সাপেক্ষে বহু বিয়ের অনুমোদনের রহস্য ও কল্যাণ বর্ণনা করা এ যুগের জন্যে নিতান্তই প্রয়োজন। এ যুগে মানুষ নিজেদেরকে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের চেয়ে বেশী জ্ঞানী বলে মনে করে। তারা দাবী করে যে, মানব জীবন, তার প্রকৃতি ও উপকারিতা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও দূরদর্শিতা তাদের জরষ্টার চেয়েও অধিক। তারা এক্ষেত্রে স্বীয় ইচ্ছা-বাসনা ও অজ্ঞতা-অন্ধত্বতার ওপর নির্ভর করে কথা বলতো। যেন এমন কিছু পরিবেশ-পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা নতুন করে দেখা দিয়েছে যা শুধুমাত্র তারাই উপলব্ধি ও মূল্যায়ন করতে সক্ষম হয়েছে । তাদের এ দাবী যেমন অজ্ঞতা ও অন্ধত্ব পরিপূর্ণ তেমনি দন্ত-অহংকার ও বেয়াদবীতেও ভরপুর। তার সাথে আরো ছিলো কুফরী ও গোমরাহী । কিন্তু পরিতাপের বিষয়, এ সমস্ত অজ্ঞ, দান্তিক, নির্লজ্জ এই পৎথন্রষ্টদেরকে তাদের কুকর্ম থেকে ফেরাবার মতোও কাউকে পাওয়া যায় না। তারা আল্লাহ তায়ালা ও তার বিধান নিয়ে দন্ত করছে। তারা আল্লাহ তায়ালা এবং তীর মাহাত্ের ওপর ধৃষ্টতা প্রদর্শন করছে এবং আল্লাহ তায়ালা ও তার বিধানের সাথে রুঢ আচরণ করছে। এ সমস্ত কাজ তারা সম্পূর্ণ নিরাপদ, অক্ষত ও বিজয়ীর বেশে সমাধা করে যাচ্ছে। এমনকি তারা এক্ষেত্রে দ্বীন ইসলামের শক্র ও তার বিরুদ্ধে ষড়মন্ত্রকারীর পক্ষ থেকে পুরস্কৃতও হয়েছে। শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে ইসলামে বৈধ হওয়ার বিষয়টিকে অত্যন্ত সহজ পরিষ্কার অথচ চূড়ান্তভাবে গ্রহণ করাই উত্তম । একই সাথে এ বিষয়টিকে কেন্দ্র করে প্রকৃত ও বাস্তব অবস্থা ও পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকাও বাঞ্ছনীয় । ইমাম বোখারী (র.) তার সনদে বর্ণনা করেন যে, গায়লান বিন সালামা আছ ছাকাফী যখন 05853255589 তুমি তাদের মধ্য থেকে নিজের জন্যে চারজনকে বাছাই করো ।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।