11110://1591717101-0101017895-00117 কোরআনে করীমে বহুল ব্যবহৃত হওয়ার কারণে “তাকওয়া”-এর পরিভাষাটি সহজেই বোধগম্য এবং অতি পরিচিত। কিন্তু আত্মীয়তার সম্পর্কের ভীতি একটি নতুন পরিভাষা, যা অন্তরে তার অনুভব্য ছায়াসমূহ মাত্র নিক্ষেপ করে । অতপর মানুষ এমন কোনো বস্তু পায় না যার দ্বারা সে ওই বিষয়সমূহের ব্যাখ্যা করতে পারে । তোমরা আত্মীয়তার হক বিনষ্ট করা থেকে ভয় করো। আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করতে এবং তাতে ফাটল সৃষ্টি হয় এমন সব বিষয়ে সোচ্চার হওয়ার জন্যে তোমরা তোমাদের অনুভূতিকে তীক্ষ করো । আত্বীয়ন্বজনকে কষ্ট দেয়া এবং রাগািত করা থেকে বিরত থাকো । আত্মীয়দের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সম্মান, ভালোবাসা ও সহানুভূতির মনোভাব বজায় রাখতে তোমরা সকলেই সচেষ্ট হও।” প্রথম আয়াতের শেষাংশে এসে আল্লাহর তীক্ষ দৃষ্টি তার রক্ষণাবেক্ষণ ও তার প্রতি সচেতনতার কথা বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের ওপর কড়া দৃষ্টি রাখছেন । আল্লাহর কড়া দৃষ্টি, সচেতনতা ও খবরদারী কতোই না ভীতিকর ৷ একমাত্র আল্লাহ তায়ালাই সচেতন, খবরদার ও কড়াদৃষ্টি নিবদ্ধকারী সন্ত্বা। তিনিই হচ্ছেন প্রতিপালক অষ্টা, যিনি তার সৃষ্টজীব সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন । তিনি সর্বজ্ঞ, তিনি সব বিষয়ে খবর রাখেন, তার কাছে গোপন বলতে কিছুই নেই। মানুষ প্রকাশ্যে ও গোপনে যা কিছু করে এমনকি মানুষের অন্তরে যা কিছু আছে তাও তিনি জানেন। এতীমদেক সম্পদ সধক্রক্ষশৌর বিধান প্রভাব বিস্তারকারী শক্তিশালী এই সূচনা বর্ণনা করার পরক্ষণেই মহান রাব্বুল আলামীন ওই সমস্ত ভিত্তিসমূহ বর্ণনা করেছেন- যার ওপর গোটা সমাজ জীবন প্রতিষ্ঠিত। যেমন পরিবার ও দলের নিরাপত্তী বিধান করা, তাদের মাঝে দুর্বলদের অধিকারসমূহ সংরক্ষণ করা, নারীর অধিকার ও মর্যাদার হেফাযত করা, সাধারণ জনগণের সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা এবং উত্তরাধিকারীদের মাঝে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি এমনভাবে বন্টন করা যাতে সকল সদস্যের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং সমাজে কল্যাণ নেমে আসে। তারপর আল্লাহ তায়ালা এতীমদের প্রসংগ টেনে তাদের অভিভাবকদেরকে নির্দেশ দিচ্ছেন যে, যখন এতীমরা সাবালক হবে, তখন যেন অভিভাবকরা তাদের সম্পূর্ণ সম্পদ অক্ষত অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেয় এবং যেন তারা অপ্রাপ্ত বয়স্কা এতীম বালিকাদেরকে সম্পদের লোভে তাদের অভিভাবকত্বে এনে তাদের বিয়ে না করে। নির্বোধ এবং অজ্ঞ লোকদের হাতে সম্পদ যেন হস্তান্তর করা না হয় যদি এই আশংকা হয় যে, তারা সম্পদ নষ্ট করে ফেলবে, কেননা সে সম্পদ প্রকৃতপক্ষে জনগণের সম্পদ, তাতে রয়েছে তাদেরই সবার স্বার্থ, সেক্ষেত্রে এতীমদের অভিভাবক ও পৃষ্ঠপোষকরা যেন সেই অল্প বুদ্ধিসম্পন্ন বালেগ এতীমদের হাতে তাদের সম্পদ প্রত্যাবর্তন না করে, বিশেষ করে সেখানে সম্পদ নষ্ট হয়ে যাবার আশংকা থাকে । তারা যেন মহিলাদের সাথে আচরণের ক্ষেত্রেও ন্যায় ইনসাফ ও সদ্যবহারের প্রতি লক্ষ রাখে । এরশাদ হচ্ছে, “এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল-বদল করো না ... বস্তুত হিসাব-গ্রহণের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ।” (আয়াত ২-৬) ওপরের এই কঠোর বক্তব্য আমাদের সামনে আরবের জাহেলী সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। সাধারণত দুর্বল বিশেষ করে এতীম ও মহিলাদের অধিকার হরণ ও বিনষ্ট করা ছিলো সেখানে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার । জাহেলী সমাজের সব আবর্জনা কোরআন নাযিলের পূর্ব পর্যন্ত নব মুসলিম সমাজেও বিদ্যমান ছিলো। কোরআন এসে জাহেলী নিয়ম-পদ্ধতি ও
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।