Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017595-00117 প্রথমে প্রভুত্ের বন্ধন তারপর পরিবারের বন্ধনের দিকে ফিরে এলো । সেই পারিবারিক বন্ধনের ওপর আকীদা-বিশ্বাসের ভিত্তিতে মানব সমাজে বিধান প্রতিষ্ঠিত হলো । ইসলামী বিধানে পরিবারের হেফাযত, তার বন্ধন প্রগাঢ় করা ও তার ভিত্তি মযবুত করার সাথে পারিবারিক বন্ধনকে দুর্বল করতে পারে এ জাতীয় সকল উপায় উপকরণ থেকে পরিবারকে হেফাযত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই উপায়-উপকরণের প্রথম দিকে রয়েছে নারী এবং পুরুষের ভূমিকাসমূহ ভুলে যাওয়া এবং উভয়ের ভূমিকায় সমন্বয় সাধন করে পরিবার গঠনে উভয়ের ভূমিকায় একে অপরের পরিপূরক এ কথাটা সম্পূর্ণ ভূলে যাওয়া । এই সূরাসহ অন্যান্য সূরায় ইসলামী বিধানে পরিবারের গুরুত্বের বৈশিষ্টসমূহের সমাহার ঘটেছে। জাহেলী সমাজে যে দৃষ্টিকোণ থেকে নারীদের দেখা হয়, আর যে বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করা হয়, সে পরিস্থিতিতে পরিবারের কোনো শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হওয়াই সম্ভব নয়। একমাত্র ইসলামই জাহেলী সমাজের হীন দৃষ্টিকোণ এবং বৈষম্যমূলক আচরণের অবসান ঘটিয়ে আদল ও ইনসাফপূর্ণ দৃষ্টিকোণ প্রতিষ্ঠা করেছে। ৫. সর্বশেষ সত্য বিষয়টি হচ্ছে এই যে, মানবজাতি এক প্রাণ ও এক পরিবার থেকে সারা বিশ্বে ক্রমাৰয়ে বিস্তার লাভ করেছে। তার দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে তার মাঝে বিভিন্ন বৈশিষ্ট্য, ভূমিকা ও কর্মতৎপরতা পরিলক্ষিত হয়। এমনকি সে জাতির ইতিহাসে দু"টি ব্যক্তি কোথাও এমন পাওয়া যাবে না যে, যাদের মধ্যে সার্বিক দিক থেকে একে অপরের সাথে সাদৃশ্য | রয়েছে। এই বিভিন্ন বৈশিষ্ট্য আবার কয়েক ভাগে বিভক্ত । আকৃতি ও গুণাবলীতে পার্থক্য, স্বভাব, রুচি, চরিত্র ও অনুভূতিতে পার্থক্য, কাজের ধরনে পার্থক্য। অসংখ্য জনতার সমাহার থেকে এই বৈচিত্র্য ও পার্থক্যের এই জ্ঞান ও প্রজ্ঞার সাথে সমাধানকারী আল্লাহর এক নযিরবিহীন ক্ষমতার দিকে ইংগিত প্রদান করে এবং তা মানুষের অন্তর এবং চোখকে জীবন্ত প্রাণবন্ত এক জাদুঘরে বিচরণ করার জন্যে ছেড়ে দেয়। তাদের অন্তর ও চোখ মানব সমাজেক্ নানাবিধ দৃষ্টান্ত ভাবতে থাকে । আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ এ ধরনের উদাহরণ পেশ করতে সক্ষম নয়। তার ইচ্ছার কোনো অন্ত ও সীমা নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। একমাত্র সেই ইচ্ছাই এই দুর্লভ এক মূল থেকে অসংখ্য রকমারিত্ ও পার্থক্যকরণে সক্ষম । মানুষকে নিয়ে চিন্তা-ভাবনা করাই এখানে উচু থেকে উচ্চতর আসনে আরোহণের একটা উপায়। এই আয়াতের শেষের দিকে মানুষকে আল্লাহর ভীতি অর্জন করার জন্যে নির্দেশ করা হচ্ছে। যার নামে তারা পরস্পর পরস্পরের কাছে স্বীয় হক দাবী করে থাকে । আত্মীয়তার হক বিনষ্ট করা থেকেও তাকে ভয় করতে বলা হয়েছে যে, আত্মীয়তার বন্ধনেই গোটা মানব জাতি আবদ্ধ। এরশাদ হচ্ছে, . নিজেদের হক দাবী করে থাকো, আত্তীয়সূত্র ও নিকটত্ের সম্পর্ক বিনষ্ট থেকে বিরত থাকো । “হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর পরস্পরের সাথে চুক্তি ও সন্ধিতে আবদ্ধ হয়ে থাকো এবং তা পূরণের জন্যে একে অপরকে তার নামে দোহাই দিয়ে থাকো এবং তোমরা তীরই নামে একে অপরকে কসম খাইয়ে থাকো । তোমরা তোমাদের পারস্পরিক, সম্পর্ক ও আচার-আচরণের ক্ষেত্রে তাকে ভয় করো ।' বিলাস ওর্থ ৪

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।