11110://191717101-0101017895-00117 এ সত্য বিষয়টির উপস্থিতিই মানুষের মধ্যে বৈষম্য দূরীকরণের জন্যে যথেষ্ট, এর তিক্ত স্বাদ মানব জাতি ইতিমধ্যে ভালো করেই আস্বাদন করেছে। আজো আধুনিক জাহেলিয়াতের যুগে তারা এই স্বাদ গ্রহণ করে চলেছে। যে জাহেলিয়াত রং, বর্ণ ও জাতিতে বৈষম্য সৃষ্টি করেছে এবং তা অস্তিত্বকে এ বৈষম্যের ওপরই প্রতিষ্ঠিত রেখেছে, তা জাতি, সম্প্রদায় এবং গোত্রের সম্পর্কের কথা উল্লেখ করে। কিন্তু এক মানবতা ও এক প্রভুত্বের কথা সম্পূর্ণ ভুলে যায় । এ বাস্তব সত্যটির প্রতিষ্ঠা, স্থিতিশীলতা শ্রেণীগত দাসত্- যা বর্তমানে ভারতে বিদ্যমান রয়েছে ও যার কারণে সমাজতান্ত্রিক দেশগুলোতেও রক্তের বন্যা বয়ে যাচ্ছে- তা দূর করার জন্যে যথেষ্ট হতো । সেই দাসত্ব ও বৈষম্যকে আধুনিক জাহেলিয়াত তার ধরময়ি দর্শনের ভিত্তি মনে করে, যার থেকে এমনিই সকল মানুষের উৎপত্তি, সে এক প্রভুর দিকে আমরা ফিরে যাবো- তাকে ভুলে যায়। ৩. আরেকটি সত্য যার দিকে লক্ষ্য করা উচিত তা হচ্ছে আল্লাহ তায়ালা একই প্রাণ থেকে তার সংগিনীকে সৃষ্টি করেছেন। এই বাস্তব সত্যটি যদি মানব জাতি উপলব্ধি করতো তাহলে আজ যে বেদনাদায়ক ভূল-ভ্রান্তির মাঝে মানব সমাজ হাবুডুবু খাচ্ছে, তার সামনে সঠিক কথা পরিবেশন করার জন্যে এটাই যথেষ্ট হতো। তারা আজ নারী জাতি সম্পর্কে নানাপ্রকার ঘৃণ্য চিন্তা-ভাবনা করে নারীকে পাপ-পংকিলতা ও অপবিত্রতার উৎস এবং অকল্যাণ ও বালা-মুসিবতের মূল মনে করে । অথচ নারী সৃষ্টি ও স্বভাবের দিক থেকে প্রথম প্রাণী-যাকে আল্লাহ তায়ালা আদমের স্ত্রীরূপে সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে অসংখ্য নারী-পুরুষ বিস্তার করেছেন। সুতরাং মূল জন্মগত অভ্যাসের দিক থেকে এ নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। বরং পার্থক্য হচ্ছে তাদের প্রকৃতি এবং কর্মের দিক থেকে। মানব জাতি এর মাঝে দীর্ঘদিন ধরে হাবুডুবু খেয়েছে । এ জন্যেই ভিত্তিহীন চিন্তা-চেতনার প্রভাবে দীর্ঘকাল যাবত তারা নারী সমাজকে মনুষত্ের বৈশিষ্ট্য ও অধিকার থেকে বঞ্চিত রেখেছে । অতপর যখন তারা এ মারাত্মক ভুল শোধরাতে চেষ্টা করলো তখন আরেকটি ভয়াবহ একটি কথা তারা ভুলে গেলো যে, সে আসলেই মানুষ, আর মানুষের কল্যাণেই তার সৃষ্টি । এখানে এক অংগ অন্য অংগের পরিপূরক । দায়-দায়িত্বর দিক থেকে তারা সমকক্ষ দুই ব্যক্তি নয় বরং তারা একে অপরের পরিপূরক, স্বামী-স্ত্রী । দীর্ঘ গোমরাহীর পর মানুষ এ বাস্তব সত্যের দিকে এখন ধীরে ধীরে ধাবিত হচ্ছে। ৪. এই আয়াতটি আরো নির্দেশ করে যে, মানব জীবনের ভিত্তি হচ্ছে পরিবার, সুতরাং পরিবারের এ চারাগাছের মাধ্যমে আল্লাহ তায়ালা পৃথিবী শুরু করার সংকল্প করলেন। প্রথমে একটি প্রাণ সৃষ্টি করে তার থেকে তার সংগিনী সৃষ্টি করলেন। অতপর স্থামী স্ত্রীর একটি পরিবার গঠিত হলো । তারপর আল্লাহ তায়ালা এ উভয় থেকে অসংখ্য নারী-পুরুষ বিস্তার করলেন। যদি আল্লাহ তায়ালা ইচ্ছা পোষণ করতেন তাহলে প্রথমেই অসংখ্য নারী-পুরুষ ও তাদের সাথীদের সৃষ্টি করতে পারতেন। ফলে প্রথমবারেই অগণিত পরিবার হয়ে যেতো । তখন প্রগাঢ় বন্ধন ব্যতিরেকে আত্মীয়তার কোনো বন্ধন তাদের মাঝে থাকতো না। কিন্তু আল্লাহ তায়ালা বন্ধনের খখ্যা বৃদ্ধি করতে চাইলেন, তাই তিনি প্রভুত্বের বন্ধন থেকে শুরু করলেন, যা হলো মূলত সকল বন্ধনের মূল । আত্মীয়তার বন্ধনকে আল্লাহ তায়ালা আনলেন দ্বিতীয় পর্যায়ে । সুতরাং গঠিত হলো এ নর ও নারীর প্রথম পরিবার যারা এক প্রাণ, এক স্বভাব এবং এক সৃষ্টি থেকে দুনিয়াতে এলো। আল্লাহ তায়ালা প্রথম পরিবার থেকে অগণিত নারী-পুরুষ এ পৃথিবীতে বিস্তার করেন। সকলেই
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।