1110://1591717101-0101017895-00117 এ সাধারণ মর্মীর্থুলো আসলে অনেক বড়ো, গভীর ও গুরুতৃপূর্ণ। যদি মানুষেরা তাদের কান ও অন্তরকে সেদিকে নিবদ্ধ করতো, তাহলে তাদের এ প্রচেষ্টা তাদের জীবনে বিরাট একটা পরিবর্তন সাধন করতে পারতো, তাদেরকে নানাবিধ জাহেলিয়াত থেকে. ঈমান, সৎপথ, তথা তাদের সভ্যতার দিকে স্থানান্তরিত করতে পারতো । এই মর্মীর্থগুলো মানুষের অন্তর ও চোখের সামনে নানা ধরনের চিন্তা গবেষণার প্রশস্ত ক্ষেত্র উন্মোচন করে, ১. সেই মূল তথ্যসমূহের একটি এই যে, মানবজাতি তার সৃষ্টির উৎসকে স্মরণ করবে, যিনি তাদেরকে এ দুনিয়ায় পাঠিয়েছেন । যারা এই নিগুঢ় তথ্যকে ভুলে যায়, তারা মূলত পৃথিবীর সকল বস্তুকেই ভুলে যায়। তারপর তাদের জন্যে আর কোনো বিষয়ই অটুট থাকে না। অবশ্যই মানুষ সম্পূর্ণ অস্তিত্বিহীনতা থেকে অস্তিত্বে এসেছে। কে তাদেরকে এখানে আনলো? নিশ্চয়ই তারা স্বেচ্ছায় এখানে আসেনি। কারণ পৃথিবীতে আসার পূর্বে তাদের অস্তিত্ই ছিলো না, তাদের কোনো ইচ্ছা পৌষণ করার ক্ষমতা ছিলো না। সুতরাং তাদের ইচ্ছার বাইরে অন্য একটি ইচ্ছা শক্তি তাদেরকে এ পৃথিবীতে এনেছে, তাদের সৃষ্টির সিদ্ধান্ত করেছে। তাদের জন্যে এখানে আসার রাস্তা তৈরী করেছে। তাদের জীবন চলার পথ বাছাই করেছে। তাদেরকে তাদের অস্তিত্ব এবং অস্তিত্বের বৈশিষ্ট্যসমূহ দান করেছে। তাদেরকে এর প্রস্তুতি ও যোগ্যতা দান করেছে এবং তাদেরকে এ সৃষ্টিজগতের সাথে আচরণ করার ক্ষমতা দান করেছে। তাদেরকে তাদের উপলব্ধি ব্যতিরেকেই দুনিয়াতে পাঠানো হয়েছে। এটা আল্লাহরই ইচ্ছা তিনি যা চান তা করতে পারেন। যদি মানবজাতি এ বাস্তবতাকে স্মরণ করতো- যার থেকে তারা প্রায়শই অন্যমনক্ক থাকে তাহলে তারা শুরুতেই সঠিক পথের দিকে ফিরে আসতে পারতো । নিসন্দেহে এই ইচ্ছা যা তাদেরকে এক সময় এই পৃথিবীতে নিয়ে এসেছে, তাই এখানে তাদের জীবন চলার পথ অংকন করে দিয়েছে এবং পৃথিবীতে বসবাস করার সব ক্ষমতা তাকে দান করেছে। সেই ইচ্ছাই তাদেরকে সমস্ত জিনিসের অধিপতি বানায়, তাদেরকে সকল বস্তুর সাথে পরিচিত করায় । তাদের যাবতীয় কাজ ভালোভাবে আঞ্জাম দেয় এবং একমাত্র তারই অধিকার রয়েছে যে, তিনি তাদের জীবনের উৎস অংকন করবেন, তাদের নিয়ম পদ্ধতি ও বিধি-বিধান রচনা করবেন এবং তাদের জন্যে মূল্যবোধ ও মাপকাঠি নির্ধারণ করবেন। কোনো ব্যাপারে মত-দ্বৈততা ও মতবিরোধ দেখা দিলে মানুষ তার বিধান, আদর্শ, মূল্যবোধ ও মাপকাঠির দিকেই ফিরে আসে । সুতরাং তারা একমাত্র সে বিধানের দিকে প্রত্যাবর্তন করে যা মহান রাব্বুল আলামীন তাদের জন্যে বাছাই করেছেন। ২. এই বাস্তব সত্যটি এদিকে ইংগিত করে যে, এ মানবকুলের উৎপত্তি একটিমাত্র ইচ্ছা থেকেই হয়েছে, তাই মানুষরা সবাই একই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ । কারণ একই মূল থেকে এদের উৎপত্তি এবং একই বংশের সাথে এরা সম্পৃক্ত । “হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন ... অগণিত পুরুষ ও নারী 1 মানবজাতি যদি এ মৌলিক সত্য কথাটি স্মরণ করতো, তাহলে তাদের যাবতীয় বৈষম্য ও মতপার্থক্য শেষ হয়ে যেতো । এটাই পরবর্তী সময়ে মানুষের জীবনে সৃষ্টি হয়েছে এবং তা একই উৎসের এই সন্তানদেরকে পৃথক করে দিয়েছে, আত্মীয়তার সকল বন্ধনকেও ভেংগে চুরমার করে
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।