11110://1591717101-0101017895-00117 ব্যক্তিকে মুক্ত করে তার ওপর ইনসাফ কায়েম করার নির্দেশ দেয়া হয়েছে। এরা রসূলকে মুসলমানদের বিরুদ্ধে নানাপ্রকারের ঘৃণ্য ষড়যন্ত্র করতো। এখানে সে ব্যক্তিকেও ভীতি প্রদর্শন ও সতর্ক করা হচ্ছে, যে ব্যক্তি নিজে ভুল ও অপরাধ করে নির্দোষ লোককে তাতে জড়াতে চেষ্টা করে। সর্বোপরি এখানে নৈতিকতার এক উচ্চ শিখরের দিকে এগিয়ে গিয়ে সেদিকে আরোহনকারী সিঁড়ির দিকে ইর্থগতের প্রচ্ছন্ন বর্ণনা রয়েছে। এই আয়াতগুলো ইহুদী ব্যক্তির কথিত চুরির ঘটনা প্রসংগে নাযিল হয়। এরশাদ হচ্ছে, “নিশ্চয় আমি তোমার প্রতি সত্য কেতাব অবতীর্ণ করেছি.... যে আল্লাহর সাথে শরীক করে, সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় ।' (আয়াত ১০৫-১১৬) সুতরাং বিশ্ব মানবতার জন্যে ইসলামী বিধান সম্পর্কে এ ছাড়া আর কোনো বক্তব্য থাকতে পারে না যে, এ হচ্ছে সত্যি অতুলনীয় ও নযীরবিহীন এক বিধান। এটি বিশ্ব মানবতাকে অল্প সময়ের মধ্যে জাহেলিয়াতের গহ্বর থেকে উঠিয়ে উচু এবং সর্বোচ্চ শৃংগে আরোহন করাতে সক্ষম। এই সুরার ভূমিকা, বিষয়বস্তু ও বর্ণনাভংগির উল্লেখ আমি এখানেই শেষ করছি। ইতিপূর্বে আমি ইসলামের চিন্তা চেতনা নির্দেশিকা ও বিধি-বিধানের দিকে সামান্য কিছু ইংগিত করেছি, আয়াতের স্ব স্ব স্থানে বিস্তারিত আলোচনা করা হবে। সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহরই তৌফিক কামনা করি।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।