Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 অপর আলোচিত বিষয়টি হচ্ছে মহান প্রতিপালনসুলভ জীবন-ধারার একটা স্তর, মুসলিম উন্মাতে পরিণত হতে পারে, যে উম্মাত মানবতার নেতৃত্ব দেবে, তরবিয়ত তানযীম তথা পরিশীলন ও সংগঠনে অন্য সব জাতির উর্ধ্বে উঠতে পারে, মানবীয় দুর্বলতা এবং জাহেলী সমাজের রসম রেওয়ায আর ধ্যান-ধারণার সকল ক্ষেত্রেই সে ধ্যান-ধারণা এসব বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে আছে। মূলত গোটা কোরআনী জীবনধারাই হচ্ছে এ দৃষ্টিভংগির সহায়ক । স্ুলিম সমাজের বিশিষ্ট “তাদের অধিকাংশ সলা-পরামর্শে কোনো কল্যাণ নিহিত নেই ।” কানাঘুষা করতে কোরআন মাজীদে বার বার নিষেধ করা হয়েছে। 'নাজওয়া” তথা কানাঘুষা , হচ্ছে কোনো একটি মুসলিম দলের নেতৃত্ব থেকে দূরে সরে গিয়ে একত্রিত হয়ে রাতে কোনো বিষয়ে আলোচনা-সমালোচনা করা৷ ইসলামী সংগঠনের গঠন-কাঠামোটি এমন ছিলো যে, যে কোনো ব্যক্তি তার সমস্যা বা তার প্রয়োজনীয় বিষয় নবীর কাছে পেশ করতে পারতো । সবার সামনে বলার মতো না হলে তা গোপনে পেশ করতে পারতো । সাধারণ মানুষের জানার মতো বিষয় হলে সবার সামনেই উপস্থাপন করতে পারতো । কোনো ব্যক্তি বিশেষের একান্ত ব্যক্তিগত ংগ না হয়ে তা কোনো একাডেমিক প্রসংগ হলে প্রকাশ্যে তা উপস্থাপন করা হতো । এ ধারা অবলম্বন করায় যে একটা ফায়দা নিহিত রয়েছে তা হচ্ছে এই যে, মুসলিম জামায়াতে কোনো কিছুই প্রছন্ন থাকবে না, তাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, সমস্যা কোনো কিছুই এখানে বিচ্ছিন্ন থাকবে না এবং মুসলিম জামায়াতের কোনো অংশ রাতের অন্ধকারে কোনো বিষয়ে গোপন পরামর্শ করবে না । মুসলিম দলের কাছে কোনো কিছু গোপন করা হবে না, গোপন কোনো বিষয় তাদের চক্ষু থেকে বাইরে থাকবে না। আল্লাহ্র কাছে কোনো কিছুই গোপন থাকে না। তিনি তো সদী তাদের সংগেই রয়েছেন । রাত্রিকালে তারা যখন এমন বিষয়ে পরামর্শ করে, তা তিনি ছন্দ করেন না, তখনো আন্নাহ তায়ালা তাদের সংগেই থাকেন। যেসব কারণে গোপনে সলা-পরামর্শ আর কানাঘুষা করতে নিষেধ করা হয়েছে, এ হচ্ছে তার কয়েকটি কারণ । মাসজিদ হচ্ছে মুসলিম জামায়াতের মন্ত্রণী সভা । মুসলমানরা সেখানে মিলিত হতো নামাযের জন্যে, মিলিত হতো জীবনের অন্যান্য প্রয়োজনের জন্যে, গোটা মুসলিম সমাজ ছিলো একটা উন্মুক্ত সমাজ । যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে নেতৃত্বে কিছু গোপনীয় বিষয় ছাড়া সকল সমস্যাই সেখানে পেশ করা হতো । আবার নিতান্তই কিছু ব্যক্তিগত প্রসংগ বাদে, যে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি এটা পছন্দ করে না যে, মানুষের মুখে মুখে তার চর্চা হোক সর্ব সাধারণের মধ্যে তার প্রচার হোক। এ কারণে সে উন্মুক্ত পবিত্র পরিচ্ছন্ন সমাজে, পেছনে কথা বলা আর গোপন পরামর্শ করার জন্যে কাউকে একান্ত গোপন স্থানে যেতে হতো না। অবশ্য মুসলিম সমাজ বা মুসলিম সমাজের বুনিয়াদী বিষয়ের বিরুদ্ধে যারা সলা পরামর্শ করতো তাদের কথা স্বতন্ত্র । সাধারণত এরা ছিলো মোনাফেক । অধিকাংশ বড় বড় বিষয়ের কানাঘুষা তাই মোনাফেকদের সংগে সংশ্লিষ্ট । এটা এমন এক ব্যাপার যাতে আমাদের কল্যাণ নেই। মুসলিম সমাজকে এসব লক্ষণ আর আচরণ থেকে মুক্ত ও পবিত্র থাকতে হবে । মুসলিম সমাজের সদস্যরা তাদের প্রয়োজনে সমাজের সমস্যা সৃষ্টি হয় তা নিয়ে তাদের সাথে কথা বলবে।

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।