Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 টি 12 পড়ে পন এ ৮০ পা টি পা পানি পা পা পাতি পা ০০:22 পাটি পানি পাশা পে] শত ৩019 ০০০৪ 95 এ ৯৩ পে ৬০৯ ০০০ ৬ পা [চি শপ ৪ ৮৮৩৪1 ০৫১ পত ভ।৫ ₹* ০ ১৫০৯০ ১০১৪০৯১০৮। 2 রাজকে মাথানত করে দেয়, মূলত সে-ই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি, (তদুপরি) সে ইবরাহীমের আদর্শের অনুসরণ করে; আর আল্লাহ তায়ালা ইবরাহীমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। ১২৬. আসমান ও যমীনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তায়ালার জন্যে, আর আল্লাহ তায়ালা তোর ক্ষমতা দিয়ে) সব কিছুই পরিবেষ্টন করে আছেন। অভাফসীব্র আক্মাত-১১৪-১২৬ এ পাঠটি একাধিক সূত্রে পূর্ববর্তী পাঠের সংগে সম্পৃক্ত। এর কোনো কোনো আয়াত নাধিল হয়েছে ইহুদীর ঘটনার পরবর্তী বিষয় সম্পর্কে মন্তব্য প্রসংগে ৷ এর মধ্যে রয়েছে সে ইহুদী বশীর ইবনে আবীরাকের মোরতাদ হয়ে যাওয়া, রসূল (স.)-এর বিরদদ্ধাচরণ করা এবং তার জীহেলী জীবন ধারায় প্রত্যাবর্তন করার ঘটনা । আলোকপাত করা হয়েছে জাহেলী ধ্যান ধারণা, জাহেলী যুগের বোকামী, শয়তানের সংগে তার সম্পর্ক এবং তাতে শয়তানের ভূমিকা সম্পর্কেও ৷ এতে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালা তার সংগে শেরেক করাকে ক্ষমা করবেন না। এখানে সলা পরামর্শের কথা বলা হয়েছে এবং এ কথাও বলা হয়েছে যে, তারা যে সব কানা-ঘুষা করে, তার অধিকাংশের মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই । তারা রাব্রিকালে সলা পরামর্শ করেছে, কানা-ঘুঘা করেছে, কানা-ঘৃষাকে নানা ধারণার মধ্যে সীমাবদ্ধ করেছে, আল্লাহ তায়ালা সেগুলোকে ভালোবাসেন না, পছন্দ করেন না । আল্লাহ তায়ালা যা পছন্দ করেন তা হচ্ছে ভালো কাজ, কল্যাণকর কাজ এবং মানুষের মধ্যে সংস্কার সংশোধনমূলক কাজের জন্যে কানা-ঘুষা করা। এ কানা-ঘুষার প্রতিদান সম্পর্কে বলতে গিয়ে সুবিচারপূর্ণ নীতিমালার কথাও স্পষ্ট করে বলা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী সব আমলের তিনি প্রতিদান দেন। তাতে এ কথাও আছে যে, আল্লাহর নিণীতি এ নীতিমালা কোনো ব্যক্তির আগ্রহ আকাংখার অধীন ও অনুবতী নয়, অনুবর্তী নয় তা মুসলমানদের কিংবা আহলে কেতাবের কোনো নিজস্ব আকাংখারও । আল্লাহর সর্বব্যাপী শর্ত হিসেবে সুবিচারই তা কেবল অনুসরণ করে। এটা এমন এক সত্য ও ন্যায়, যা মেনে না চললে আসমান যমীন বিপর্যস্ত হয়ে পড়তো, ধ্বংস হয়ে যেতো । এদিক থেকে গোটা পাঠটাই পূর্ববর্তী পাঠের কার্ষকারণের সংগে যুক্ত-সম্পৃক্ত। বিষয় বস্তুর বিচারে এবং দৃষ্টি-ভংগির বিবেচনায়ও।

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।