1110://191717101-0101017595-00117 চরিত্রবান হওয়া । সুতরাং এ চরিত্র সব সময় মোনাফেকী, লোক দেখানো কাজ এবং আন্মাহ তায়ালা ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার কাজ থেকে সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে ইসলামের নীতি নৈতিকতা এবং মুসলিম সমাজের গুণাবলীর প্রধান ভিত্তি । এ সূরায় প্রধান কয়েকটি ভিত্তির বর্ণনার পাশাপাশি নৈতিক উপাদানের কিছু দিকও ফুটিয়ে তোলা হয়েছে। মুসলিম সমাজ হামেশাই এই বিষয়গুলোর ওপর প্রতিষ্ঠিত থাকে । যথা আমানত, ইনসাফ, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ না করা, সৎ কাজ, অন্যের কোনো কাজে কানাঘুষা ও ষড়যন্ত্র না করা, নির্যাতিত ব্যক্তি ছাড়া অন্য কেউ খারাপ কথা প্রকাশ না করা, উত্তম সুপারিশ, উত্তম সালাম দেয়া, ব্যাতিচার বন্ধ করা, বেহায়াপনা, নির্লজ্জতা ও রক্তপাত নিষিদ্ধ করা, দান্তিকতা, অহংকার, লোক দেখানো কাজ, কৃপণতা ও হিংসা-বিদ্বেষ না করা । ইসলামী সমাজ আরো কিছু গুণাবলীর ওপর প্রতিষ্ঠিত থাকে, যথা-যিন্মাদারী সহযোগিতা, সৎ উপদেশ, ক্ষমা মহানুভবতা, আত্মমর্যাদাবোধ ও মানবতার সাহায্য ও বীরত্ব এবং উপযুক্ত নেতৃত্বের আনুগত্য করা ইত্যাদি । অধিকাংশ বক্তব্যই ইতিপূর্বে আলোচিত হয়েছে। এগুলো মানব সমাজের মৌলিক উপাদান ও ভিত্তিসমূহের প্রতি সুস্পষ্ট ইংগিত বহন করে। তার বিস্তারিত আলোচনা আয়াতের স্ব স্ব স্থানে পেশ করা হবে। আমি এখানে এর সর্বোচ্চ গুরুতৃপূর্ণ ঘটনার দিকেই শুধু আলোকপাত করবো । এ বিষয়টির দিকেই দীর্ঘদিন থেকে মানবতা অধীর আগ্রহে তাকিয়ে আছে, কিন্তু সেখান পর্যন্ত সে কোনোক্রমেই পৌছতে সক্ষম হচ্ছে না, সেই সর্বোচ্চ চূড়ায় পৌছানো তুলনাহীন এই জীবন বিধানের ছায়াতলেই সন্ভব। যে মুহূর্তে ইহুদী জাতি ইসলাম ও তার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণার আশ্রয় নিচ্ছিলো ঠিক সেই মুহূর্তে কোরআনে কারীম মুসলিম জাতিকে আল্লাহর নিজস্ব দৃষ্টিভংগিতে গড়ে তুলতে চেয়েছিলো । সে জাতি তার আলোকে চিন্তা চেতনা চরিত্র, বিধান ও ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ চূড়ার দিকে উন্নীত হতে থাকে । কোরআন এক ইহুদীর ঘটনার অবতারণা করে, মৌলিক আকীদা বিশ্বাসের কথা বলে জাতি ও দেশ নির্বিশেষে তাদের মাঝে নিরংকুশ ইনসাফ প্রতিষ্ঠা এবং নিরংকুশ আমানতদারী কায়েমের জন্যে আল্লাহ তায়ালা মুসলিম জাতিকে নির্দেশ দিচ্ছেন। যেমন নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের কাছে পৌছে দাও... কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তায়ালা তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত ।' (আয়াত ৫৮, ১৩৫) অতপর কোরআনের কিছু আয়াত অত্যাচারী ব্যক্তির ওপর ইনসাফ জারী করার লক্ষ্যে নাধিল হয়। আনসার মুসলমানদের একটি দল যাদের অন্তরে তখন পর্যন্ত উন্নত নিয়ম-নীতি বদ্ধমূল হয়নি এবং তাদের অন্তরসমূহ জাহেলিয়াতের আবর্জনা থেকে তখনো পরিপূর্ণভাবে যুক্ত হতে পারেনি । সুতরাং তারা গোত্রীয় ও রক্তের কারণে বর্ম চুরির অপবাদ দিয়ে তার বিরুদ্ধে রসূলুল্লাহর দরবারে সাক্ষী দিয়েছিলো । তারপর অবস্থা এমন পর্যায়ে পৌছেছিলো যে, রসূল তাদের সাক্ষ্যের আলোকে ইহুদীর ওপর চুরির শাস্তির বিধান জারি করতে এবং প্রকৃত চোরকে মুক্ত করে দিতে উদ্যত হয়েছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে কয়েকটি আয়াত নাযিল হয়, যাতে রসূল (স.)-এর প্রতি তীব্র ক্ষোভ ও মদীনাবাসীদের প্রতি তিরস্কার জ্ঞাপন করা হয়েছে, যারা হিজরতের পর রসূলকে আশ্রয় দিয়েছিলো এবং তার সাহায্য সহযোগিতা করেছিলো তাদের বিরুদ্ধেই ছিলো এই তিরস্কার। এই ক্ষোভ ও তিরস্কারের মাধ্যমে মদীনাবাসীদেরকে মানুষের অবিচার থেকে ইহুদী
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।