11110://191717101-0101017895-00117 ক্ষতি তার নিজেকে অতিক্রম করে যায় না, সে কেবল নিজের ওপরই যুলুম করে তাহলে সর্বাবস্থায় দয়াবান আল্লাহ তায়ালা এমন ক্ষমা প্রার্থীদেরকে স্বাগত জানান । তারা তাওবা করে ফিরে এলে তিনি তাদেরকে ক্ষমা আর দয়া করেন। এভাবে তিনি তাদেরকে কোনো শর্ত, কোনো বাধ্যবাধকতা, কোনো অন্তরায় ছাড়াই বরণ করে নেন। যখনই তারা তারা তাওবা করে ক্ষমা চেয়ে তার কাছে হাযির হবে, আল্লাহকে তারা অতি ক্ষমাশীল, মহা দয়াবান হিসাবে পাবে । দ্বিতীয় আয়াতে রয়েছে ব্যক্তিগত অপরাধের দন্ড । এ হচ্ছে এমন এক মূলনীতি, যার ওপর দাড়িয়ে আছে পুরো ইসলামী চিন্তাধারার প্রাসাদ । এ মূলনীতি প্রতিটি অন্তরে ভয় আর আশার অনুভূতি জাগ্তত করে । ভয় নিজের কর্ম আর অর্জন সম্পর্কে, আর আশা এ ব্যাপারে যে, অন্যের বোঝা তার ওপর চাপানো হবে না। 'আর যে ব্যক্তি কোনো পাপ অর্জন করবে, সে তা অর্জন করবে নিজের নাফসের ওপরেই । আল্লাহ তায়ালা মহাজ্ঞানী, মহা কুশলী ।” ইসলামে উত্তরাধিকার সূত্রের কোনো পাপ নেই, যেমনটি গীর্জার চিন্তাধারা ব্যক্ত করে থাকে। তেমনি নিজের নাফসের কাফফারা আদায় করা ছাড়া অন্য কোনো কাফফারা প্রায়শ্চিত্তও এখানে নেই। এ অবস্থায় প্রতিটি ব্যক্তি নিজের অর্জন সম্পর্কে সতর্ক থাকবে । সে আশ্বস্ত ও নিশ্চিত থাকবে যে, যা কিছু সে অর্জন করবে, কেবল তার হিসাবই তার কাছ থেকে নেয়া হবে । ইসলামের অনন্য চিস্তাধারায় এ এক বিস্ময়কর ভারসাম্য । এটা হচ্ছে ইসলামী চিন্তাধারা এবং তার অবকাঠামোর অন্যতম বৈশিষ্ট্য । এতে মানুষের স্বভাব প্রকৃতি আশ্বস্ত হয়, আর আল্লাহ তায়ালা সর্বাত্মক সুবিচারও প্রতিষ্ঠিত হয়। মানবজাতি আল্লাহকে হাকেম বিচারক মেনে নেবে, তাদের কাছে এটাই তার দাবী ।' তৃতীয় আয়াতে সে ব্যক্তির পাপের কদর্যতা, জঘন্যতা প্রমাণ করা হয়েছে, যে নিজে অন্যায় করবে এবং তা অপর নির্দোষের ঘাড়ে চাপাবে। এটা হচ্ছে সে দলের কথা যাদেরকে কেন্দ্র করে এ আলোচনাটি চলে আসছে। ূ “যে কেউই ভুল বা পাপ অর্জন করবে আর তা কোনো নির্দোষের ওপর চাপাবে সাংঘাতিক একটি অপবাদ জঘন্য গুনাহের বোঝা ঘাড়ে উঠিয়ে নিলো ।" অপবাদ হচ্ছে নির্দোষকে দোষী করা আর এই পাপ হচ্ছে একজন নির্দোষকে পাপী বানানো এ দুটো বোঝাই তাকে বহন করতে হবে। এগুলো যেন বোঝা, যা সে বহন করবে, পাপকে দৈহিক অবয়ব দিয়ে কোরআন মাজীদের এ চিত্র অংকন এভাবে এর অর্থকে স্পষ্ট এবং দ্যর্থহীন করে পাঠকদের সামনে উপস্থাপন করে। এ তিনটি মূলনীতি ছারা কোরআন মজীদ সুবিচারের মানন্ডকে দীড় করায় যে মানদভে প্রতিটি ব্যক্তিকে তুলাদন্ডে ওযন করা হবে । অপরের ওপর অপবাদ আরোপের অপরাধের অপরাধী সেদিন ছানা নাতারাকারী সনির উনার অিরিনাউন বর উজির দেয়া হবে, আল্লাহর ওয়াদার কথাও প্রতিনিয়ত প্রচার করা হবে, যাতে অপরাধীরা সব সময় তার কাছে হাযির হতে পারবে । কোনো রকম অনুমতি ব্যতীতই তারা আল্লাহর দরবারে ধরণা দিতে পারবে এবং তার দরবারে গিয়ে রহমত আর মাগফেরাত লাভ করবে। | অবশেষে আল্লাহ তায়ালা তার রসূল (স.)-এর প্রতি অনুথহ করেন, রাত্রিকালে গোপনে সলা পরামর্শকারীদের পেছনে পড়া, অনুসরণ করা থেকে তিনি তার রসূল সে.)-কে হেফাযত করেন, তাদের গোপন সলা-পরামর্শ সম্পর্কে তিনি তাকে অবহিত করেন । তারা মানুষ থেকে গোপনে
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।