1110://1591710101-0101017895-00117 সলা-পরামর্শ করছে, তা নিয়ে তারা যাবে কোথায়? কোথায় পালাবে তারা? তারা রাত্রিকালে যখন গোপন পরামর্শ করে, তখনো তো আল্লাহ তায়ালা তাদের সংগেই থাকেন । আর আল্লাহ তায়ালা তো সমুদয় বন্তুকেই পরিবেষ্টন করে আছেন। তারা আল্লাহর দৃষ্টির নীচে এবং তারই কবযায় রয়েছে। যে হামলা থেকে এ গযব ছড়িয়ে পড়ে, তার বর্ণনা অব্যাহত রয়েছে। খেয়ানতকারীদের পক্ষ নিয়ে যে বিতন্তায় প্রবৃত্ত হয়, সে গযবে পতিত হয়। কেয়ামতের দিন তাদের পক্ষ হয়ে আল্লাহর সংগে কে তর্ক করবে, অথবা কে হবে সেদিন তাদের কার্যনির্বাহী? পু আল্লাহ তায়ালা সাক্ষী, কেউ সেদিন তাদের পক্ষ হয়ে তর্ক করবে না, কেউ হবে না তাদের কার্যনির্বাহী! তাহলে দুনিয়ায় তাদের পক্ষ হয়ে বিবাদে প্রবৃত্ত হওয়ায় লাভ কি? সে কঠিন দিনে এটা তো তাকে প্রতিরোধ করতে পারবে না, কোনো কাজেই তো আসবে না। নিন্দনীয় খেয়ানতকারীদের ওপর গযব দিয়ে তাদের পক্ষ হয়ে প্রতিরোধকারী বিতন্ডাকারীদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করে এ কাজের প্রতিক্রিয়া এবং তার প্রতিদানের সাধারণ বিধি বর্ণনা করা হচ্ছে। বিধি বর্ণনা করা হচ্ছে সাধারণ প্রতিদানেরও | এ হচ্ছে এমন এক সাধারণ বিধি, যে বিধি অনুযায়ী আল্লাহ তায়ালা তীর বান্দাদের সংগে আচরণ করেন। এ বিধি অনুযায়ী আল্লাহ তায়ালা বান্দাদের কাছে তাদের নিজেদের মধ্যকার আচরণ আর কর্মকান্ড সমাধা করার দাবী করেন। তিনি বান্দাদের কাছে দাবী করেন আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্যে, আর আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার অর্থ হচ্ছে, বান্দাদের নিজেদের মধ্যেকার কাজে কর্মে সুবিচার করা । ই-্সলান্মর উত্তন্নাধিকার সুত্রে কোনো পাপ নেই “যে কেউ মন্দকাজ করে অথবা নিজের ওপর যুলুম করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অতি ক্ষমাশীল মহা দয়াবান পাবে । আর যে কেউ গুনাহ করে, অতপর কোনো নিরপরাধের ওপর অপবাদ আরোপ করে, টিরিজনা হি বানি গুনাহর কাজ ।' এ তিনটি আয়াতে মূলনীতির সূত্র অনুযায়ী কিছু কথা বলা হয়েছে, এসূতর অনুযায়ীই আল্লাহ তায়ালা বান্দাদের সংগে আচরণ করেন। সে সুত্র অনুযায়ী বান্দারাও নিজেদের মধ্যে আচরণ করতে পারে। আর সে মূলনীতি অনুযায়ী বান্দারা আল্লাহর সংগে আচরণ করলে কোনো মন্দ তাদেরকে স্পর্শ করবে না। প্রথম আয়াতে তাওবার দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছে, বার বার যে পাপ করে তার জন্যেও মাগফেরাত আর ক্ষমার দরজা প্রশস্ত করে খুলে দেয়া হয়েছে। এতে প্রত্যেক তাওবাকারী পাপীকে ক্ষমা আর তাওবা কবুলের লোভ দেখানো হয়েছে। “যে পাপ করবে বা নিজের ওপর যুলুম করবে, অতপর ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে ।” আল্লাহ তায়ালা তো ক্ষমা আর দয়ার জন্যে সদা প্রস্তুত রয়েছেন। কোনো অপরাধী তার দিকে প্রত্যাবর্তন করে তার কাছে ক্ষমা চাইলে সে আল্লাহর কাছে ক্ষমা ও দয়া পাবে। যে ব্যক্তি মন্দ কাজ করে এবং অন্যের ওপর এবং নিজের ওপরও যুলুম করে, সে যদি এমন কাজ করে, যার
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।