1110://1591717101-0101017895-00117 অর্থাৎ ওদের পক্ষ হয়ে প্রতিরোধ আর বাক বিতন্ডায় লিপ্ত হতে বারণ করা হচ্ছে। এ বিতন্ডা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্যেও তার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে- “আমি তোমার প্রতি সত্য (দ্বীন)সহ কেতাব নাযিল করেছি.... নিসন্দেহে আল্লাহ তায়ালা মহান মার্জনাকারী, অতি দয়াবান |” অতপর এ নিষেধবাণীর পুনরুক্তি করা হয়, আর যে খেয়ানতকারীদের পক্ষ নিয়ে নবী বিতভায় প্রবৃত্ত হচ্ছিলেন, তাদের পরিচয় দিয়ে বলা হয় যে, তারা নিজেরাই নিজেদের ওপর খেয়ানত করছে। এর প্রতিফল হিসাবে বলা হচ্ছে যে, আন্রাহ তায়ালা বড় খেয়ানতকারী ও বড়ো পাপীকে ভালোবাসেন না। 'যারা নিজেরা নিজেদের ওপর খেয়ানত করে, তুমি তাদের পক্ষ হয়ে বিতভায় প্রবৃত্ত হবে না। কারণ, যারা চরম খেয়ানতকারী আর বড় পাপী, আল্লাহ তায়ালা তাদেরকে ভালোবাসেন না ।' খেয়ানত করছে, তারা খেয়ানত করেছে মুসলিম জামায়াতের । জামায়াতের মূলনীতি আর কর্মপদ্ধতিরও যা মূলত মুসলিম জামায়াতের একক বৈশিষ্ট্য । অথচ তারা ছিলো সে জামায়াতেরই লোক। অতপর অন্যভাবে, অন্যরূপেও তারা এর প্রতি খেয়ানত করছে, আর তা ছিলো এভাবে যে, তারা নিজেদেরকে এমন পাপের সামনে পেশ করছে যে পাপের জন্যে একদিন তাদেরকে কঠোর দন্ড দেয়া হবে। এভাবেই আল্লাহ তায়ালা তাদেরকে শাস্তি দেবেন। তারা যা করেছে এটা হচ্ছে মূলত তারই দন্ড। সন্দেহ নেই যে, এ দন্ডও হচ্ছে নিজেদের প্রতি খেয়ানত, নাফসের প্রতি খেয়ানত-এর আরেক রূপ হচ্ছে, নিজেদের নাফসকে কলুষ কালিমা লিপ্ত করা, সলা-পরামর্শ, মিথ্যা আর খেয়ানতে তাকে সংকীর্ণ করে তোলা । “যারা বেশী খেয়ানত করে, যারা বেশী পাপাচারী, নিসন্দেহে আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন না।' এ শাস্তি হচ্ছে সব শাস্তির চেয়ে বড়। এতে আর একটা বিষয়ের প্রতিও ইঙ্গিত রয়েছে।। আল্লাহ তায়ালা যাদেরকে ভালোবাসেন না, তাদের পক্ষ হয়ে বিতর্ক-বিতন্ডায় প্রবৃত্ত হওয়া কারো জন্যে জায়েয নেই। পাপ আর খেয়ানতের জন্যেই তো আল্লাহ তায়ালা তাদের না-পছন্দ করেন। এসব খেয়ানতকারী পাপীদের আচরণ সম্পর্কে ঘৃণার ভাব সৃষ্টি করার জন্যে সব শেষে তাদের পাপ আর খেয়ানতের কথাটি উল্লেখ করা হয়েছে। “তারা লজ্জিত হয় মানুষের কাছে গোপন করে, কিন্তু আল্লাহর কাছে তো কিছুই গোপন করতে পারবে না .... 0? এটা হচ্ছে এক নিকৃষ্ট রূপ, যা তাদের তাচ্ছিল্য আর উপহাসের দিকে নিয়ে যায়। নিকৃষ্ট এ জন্যে যে, তাতে দুর্বলতা আর ছল-চাতুরী প্রকাশ পাচ্ছে, তারা রাতের বেলায় সলা-পরামর্শ করার মাধ্যমে চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর খেয়ানত সম্পর্কিত বিষয়ে কথা বলে, আবার তা মানুষের কাছ থেকে গোপন করে । অথচ মানুষ তাদের লাভ-ক্ষতি কিছুরই মালিক নয়। লাভ-ক্ষতির যিনি মালিক, তিনি তো তাদের সংগেই রয়েছেন তারা রাত্রিকালে যে সলা-পরামর্শ করে/ তা তিনি জানেন। তারা তাদের উদ্দেশ্য গোপন করছে, তুচ্ছজ্ঞান করছে। এ গোপন করাকে তারা মিথ্যা কথা বলছে, ভাবছে এতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন। মূলত এর চেয়ে নিকৃষ্ট আর কোনো অবস্থান হতে পারে, যা মানুষদের নীচতা আর উপহাসের দিকে ডাকতে পারে? “আর তারা যা কিছু করে, আল্লাহ তায়ালা সে সবকে পরিবেষ্টন করে আছেন ।'
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।